ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও এক দেশ


মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও এক দেশ

সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে পরবর্তী ধাপে মিসর যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর ‘এডিটরস ডেস্ক’ অনুষ্ঠানে তিনি এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্য হলো এই প্রতিরক্ষা উদ্যোগকে তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য ও অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও এর আওতায় নিয়ে আসা।

চুক্তির ধারা বর্ণনা করতে গিয়ে ফিদান বলেন, ‘এই জোটের মূলনীতি হলো সদস্য তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে তা সকলের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। কিন্তু এটি একেবারে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা, এর কোনো আগ্রাসী অথবা সম্প্রসারণবাদী উদ্দেশ্য নেই।’

আরও পড়ুন: ঢাকার জলাধার দ্রুত বিলীনের পথে, পদক্ষেপের প্রয়োজন

তিনি আরও জানান, ‘প্রেসিডেন্টের ইচ্ছা হলো প্রয়োজন অনুযায়ী এই ছাতার নিচে অঞ্চলের অন্যান্য দেশকে নিয়ে আসা। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে মিসরও যুক্ত হতে পারে।’

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, চুক্তিতে সুনির্দিষ্ট কোনো এক দেশকে শত্রু বা ‘অভিন্ন হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে সদস্যদেশগুলো নিজেদের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়া ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমকে জোরদার করবে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের এই ত্রিপক্ষীয় সমঝোতা মধ্যপ্রাচ্য এবং পুরো মুসলিম বিশ্বের সার্বিক প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে একটি নতুন মোড় ঘুরাবে।

আরও পড়ুন: পাকিস্তানের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫ সন্ত্রাসী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও মিলছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০০ এম


আবারও মিলছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

চলতি আগস্ট মাসের শেষ দিকে সরকারি ছুটি এবং এক দিনের ছুটি মিলিয়ে চাকরিজীবীদের জন্য টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি রয়েছে। যদি পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নেওয়া যায়, তবে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে চার দিন ছুটি কাটানোর সুযোগ উপলব্ধ হবে।

তবে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এই কারণে চূড়ান্ত তারিখ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রইল।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে সরকারি ছুটি থাকে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই দিন ছুটি দেয়। যদিও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজেদের ছুটির নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে ২৭ আগস্টের ছুটি নিতে হলে সংশ্লিষ্ট কর্মস্থলের অনুমোদন প্রয়োজন হবে। অর্থাৎ, ওই দিনের ছুটি পাওয়ার বিষয়টি নিজ নিজ প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

যাহ হোক, জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা এই ছুটির সুবিধা পাবেন না। হাসপাতাল, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মত জরুরি সেবায় নিয়োজিতদের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করতে হতে পারে।

সুতরাং, টানা চার দিনের ছুটির পরিকল্পনা করার আগে নিজেদের প্রতিষ্ঠানের ছুটির তালিকা ও কর্তৃপক্ষের অনুমোদন নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৫ এম


ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান দীর্ঘমেয়াদি পরিবর্তনে রাজি না হলে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে।

ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে প্রস্তুত কি না, তাও যাচাই করছে ওয়াশিংটন।

ভারতের রাজির না হলে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগের পথেই থাকবে।

ভ্যান্স আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে। এছাড়াও, দেশটির প্রচলিত সামরিক সক্ষমতাও ধ্বংস করা হয়েছে এবং তথাকথিত অসমমিত সামরিক সক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্র দেখতে চাইছে, ইরান এমন দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে রাজি কি না, যা দেশ দুটির মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে প্রয়োজন।

ভ্যান্স আরও বলেন, ইরান পরিবর্তনে রাজি না হলেও সেটি যুক্তরাষ্ট্রের জন্য কোনো সমস্যা নয়। সে ক্ষেত্রে ওয়াশিংটন ইরানের ওপর যতটা সম্ভব চাপ প্রয়োগ করে যাবে।

তিনি জানান, মধ্যপ্রাচ্য থেকে যত সম্ভব তেল ও গ্যাস বের করে আনার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র, যাতে মার্কিন নাগরিকেরা তুলনামূলক কম দামে গ্যাস ও জ্বালানি পেতে পারেন। সূত্র: ফক্স নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের ‘প্রকৃতি সংরক্ষণ’ পরিকল্পনা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ এম


চীনের ‘প্রকৃতি সংরক্ষণ’ পরিকল্পনা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র স্কারবরো রিফে চীনের কথিত ‘জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা’ প্রতিষ্ঠার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। শনিবার, স্থানীয় সময়, যুক্তরাষ্ট্র বলেছে, এই উদ্যোগের কারণে ফিলিপাইনের জেলেরা তাদের ঐতিহ্যবাহী মাছ ধরার এলাকায় যাওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, স্কারবরো রিফে চীনের অস্থিতিশীলতামূলক ‘জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা’ কার্যকর করার চলমান প্রচেষ্টার বিরুদ্ধে ও ২০১৬ সালের সালিশি রায়ের আলোকে ফিলিপিনো জেলেদের ঐতিহ্যবাহী মাছ ধরার এলাকায় যেতে বাধা দেওয়ার উদ্যোগ যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে। এই পদক্ষেপের মাধ্যমে চীন প্রতিবেশী দেশগুলোর স্বার্থের ক্ষতি করছে এবং দক্ষিণ চীন সাগরে নিজেদের বিস্তৃত ভূখণ্ড ও সমুদ্রসীমার দাবি এগিয়ে নিতে চলছে। চীন আবারও একতরফা পদক্ষেপ নিয়েছে, সন্দেহজনক পরিবেশগত ও আইনি অজুহাত ব্যবহার করে।

বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র এক স্বাধীন ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করার জন্য ফিলিপিনো মিত্রদের পাশে রয়েছে।

দ্রুততার সাথে, চীন বিতর্কিত ওই এলাকায় নতুন ব্যবস্থাপনা বিধি জারির ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই বিবৃতি প্রদান করেছে।

ফিলিপাইন ও আন্তর্জাতিক আইনি নথিতে এলাকা স্কারবরো শোল হিসেবে উল্লেখ করা হয়। চায়না ডেইলির তথ্যমতে, ১ আগস্ট এসব বিধি জারি করা হয়। নতুন প্রতিষ্ঠিত ‘জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা’ এর পরিচালনার জন্য এসব বিধি তৈরি করা হয়েছে। চায়না ডেইলি জানাচ্ছে, চীনের স্টেট কাউন্সিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ওই ‘সংরক্ষণ এলাকা’ প্রতিষ্ঠার অনুমোদন দেয়। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়, জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন, চীনের কোস্ট গার্ড এবং হাইনান প্রদেশের গণসরকার যৌথভাবে এসব বিধি জারি করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব বিধিতে চারটি সংস্থার মধ্যে সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান করা হবে এবং পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদান বাড়ানো হবে।

অবৈধ কর্মকাণ্ডের ওপর নজরদারি ও আইন প্রয়োগকে জোরদার করা হবে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা স্কারবরো শোল নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো। জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের অধীনে গঠিত সালিশি ট্রাইব্যুনাল ২০১৬ সালের দক্ষিণ চীন সাগরবিষয়ক সালিশি রায়ে বলেছিল, ফিলিপাইনের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের আওতাভুক্ত সমুদ্র এলাকায় থাকা সম্পদের ওপর ঐতিহাসিক অধিকার দাবি করার কোনো আইনি ভিত্তি চীনের নেই। তবে চীন এই রায় প্রত্যাখ্যান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল চুরির ঘটনা দেখতে গিয়ে তিতাস কমিউটারের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম ভৈরব, কিশোরগঞ্জ

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১২ এম


মোবাইল চুরির ঘটনা দেখতে গিয়ে তিতাস কমিউটারের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

ভৈরব রেলওয়ে স্টেশনে মোবাইল চুরির ঘটনা দেখতে গিয়ে তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৪৫) নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ভাওয়াল গ্রামের বাসিন্দা মাহবুব মিয়ার স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে আর্থিক প্রয়োজনে স্বর্ণ বন্ধক রাখার জন্য তাড়াইল থেকে ভৈরবে আসেন মরিয়ম। পরে তিনি তার বোনের বাড়িতে যান। কাজ শেষে বিকেলে বাড়ি ফেরার উদ্দেশ্যে ভৈরব রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন তিনি।
এ সময় প্ল্যাটফর্মের একটি দোকানের সামনে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মানুষের ভিড় দেখতে পান মরিয়ম। ঘটনাটি দেখতে তিনিও সেখানে এগিয়ে যান। ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের ওপর পড়ে যান। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পায়েও গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক ডা. মমিনুর রহমান রবিন জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর তার একটি পা বিচ্ছিন্ন এবং অপর পায়ে গুরুতর জখম দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে ঢাকায় নেওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান।
একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে প্ল্যাটফর্মে মানুষের ভিড়ের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা। স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%