ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরান প্রকাশ করল ভূগর্ভস্থ ‘মিসাইল সিটির’ নতুন ভিডিও, সামরিক সক্ষমতা প্রদর্শন


ইরান প্রকাশ করল ভূগর্ভস্থ ‘মিসাইল সিটির’ নতুন ভিডিও, সামরিক সক্ষমতা প্রদর্শন

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করেছে। শনিবার (২১ নভেম্বর) আইআরজিসি নতুন একটি ভূগর্ভস্থ মিসাইল সিটির ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ, যেখানে সারি সারি ক্ষেপণাস্ত্র ও লঞ্চার রয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসির প্রকাশিত ভিডিওতে তাদের মিসাইল সিটির চিত্র ফুটে উঠেছে। ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এতে প্রথমবারের মতো আইআরজিসি কমান্ডার আহমাদ ওয়াহিদি উপস্থিত ছিলেন। তার পাশে ছিলেন অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি। মুসাভি হুঁশিয়ারি দিয়েছেন যে নতুন করে হামলা হলে ইরান সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবে না। তারা জানান, দুই যুদ্ধের মধ্যবর্তী সময়ে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ভিডিওতে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত ভূগর্ভস্থ সুড়ঙ্গের পাশাপাশি শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার দেখা যায়। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, যার মধ্যে ডাবল লঞ্চারও রয়েছে। আইআরজিসি এই ভিডিওর মাধ্যমে বহির্বিশ্বকে তাদের সামরিক সক্ষমতার বার্তা দিতে চায়। তাদের দাবি, ইরানের কাছে ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের পর্যাপ্ত মজুত রয়েছে। যুদ্ধ শুরু হলে এসব অস্ত্র ও সামরিক সক্ষমতা ব্যবহারে তারা প্রস্তুত।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বাহরাইনের একটি বেসামরিক শিল্পকারখানায় ইরানি হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

আরও পড়ুন: মাফিয়া হত্যাকাণ্ডের তদন্তের মধ্যেই আত্মহত্যা করেছেন ইতালির সাবেক পুলিশপ্রধান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে বিজিবির অভিযানে উদ্ধার হলো ১০০-এরও বেশি আইইডি বোমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ এম


টেকনাফে বিজিবির অভিযানে উদ্ধার হলো ১০০-এরও বেশি আইইডি বোমা

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্ধার করেছে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ। অভিযানের সময় সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়। এই যানবাহনের দুই চালককে আটক করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম নিশ্চিত করেন অভিযান ও অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের বিষয়টি।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি। এছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিপুল পরিমাণ সরঞ্জামও জব্দ করা হয়েছে। রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে। এই চক্রটি প্রতিবেশী মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে। উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রবিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিবি। সেখানে অভিযান, উদ্ধার হওয়া অস্ত্র-বিস্ফোরকের উৎস এবং আটকদের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%