০৪:৪৩ এম
ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন বাহিনীর সাম্প্রতিক দফায় দফায় বিমান হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থবির হয়ে পড়া যুদ্ধবিরতি আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা শুরু হয়েছে। কাতারের মধ্যস্থতাকারীরা বর্তমানে ইরানে অবস্থান করে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্য নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, মার্কিন বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হওয়ার পর নতুন করে উত্তেজনা হ্রাসের তৎপরতা শুরু হয়েছে। এই হামলাগুলো উত্তর ইরানের বিমানবন্দর, লজিস্টিক নেটওয়ার্ক, সামুদ্রিক নজরদারি কেন্দ্র এবং রেলওয়ে অবকাঠামোর উপর লক্ষ্য করে চালানো হয়েছে।
ইরানি কর্মকর্তাদের মতে, এই সাম্প্রতিক হামলাগুলো দুই পক্ষের মধ্যে পারস্পরিক অবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যেখানে তিনি একতরফাভাবে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটি বাতিল ঘোষণা করেন। ইরানি কর্মকর্তারা বলছেন, এই সমঝোতা কোনো বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি, বরং এটি ছিল ‘প্রতিশ্রুতির বিপরীতে প্রতিশ্রুতি’ রক্ষা করার প্রশ্ন।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পেছনে একটি বড় কারণ হলো, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা চলাকালীন কোন হামলা না চালানোর প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, তবে তিনি তা থেকে সরে এসেছেন।
ইরানি কর্মকর্তাদের অভিযোগ, ট্রাম্প নিজের দাওয়া করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং মাশহাদ শহরে যখন সর্বোচ্চ নেতার দাফন কার্য সম্পন্ন হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মার্কিন বাহিনী এই বিমান হামলা চালিয়ে যায়।
সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন