ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন


যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

এতে কেন্দ্রীয় যুবদল ও মহানগর উত্তর এবং ঢাকা দক্ষিণ যুবদল উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

একই দিন বেলা ১২টায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হবে।

এছাড়া, দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক নির্ধারিত সময়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর বুধবার উপজেলা, থানা, পৌর ও অধস্তন ইউনিটসমূহ তাদের সুবিধাজনক সময়ে নিজ নিজ ইউনিটে আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনানুযায়ী এ কর্মসূচির ঘোষণা করা হয়।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালেবান সরকারের হাতে আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


তালেবান সরকারের হাতে আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

আফগানিস্তানের তালেবান সরকার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। সম্প্রচার বন্ধের ফলে সৃষ্ট সংকটের সমাধানের জন্য আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বিবিসির এক মুখপাত্রের বক্তব্যে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানের লাখ লাখ মানুষ নির্ভরশীল নির্ভুল সংবাদ ও তথ্যের জন্য বিবিসির ওপর। সম্প্রচার স্থগিতের বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

অন্যদিকে, তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবিব গফরান জানিয়েছেন, বিবিসির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বারবার নীতিমালা লঙ্ঘনের অভিযোগে।

তবে, কোন নীতিমালা বা নিয়ম লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।

এ ঘটনার প্রেক্ষিতে আফগানিস্তানে বিবিসির রেডিও সম্প্রচার কবে পুনরায় চালু হবে, তা এখনো পরিষ্কার নয়। সংকট সমাধানে দুই পক্ষের আলোচনার ফলাফলের ওপরই সম্প্রচার পুনরায় শুরুর বিষয়টি নির্ভর করছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ বিমান বাহিনীর এফএম-৯০ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


বাংলাদেশ বিমান বাহিনীর এফএম-৯০ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক নিক্ষেপ

বাংলাদেশ বিমান বাহিনীর এফএম-৯০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের (লাইভ মিসাইল) নিক্ষেপ মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মহড়া মঙ্গলবার (১৩ অক্টোবর) কক্সবাজারের নিদানিয়ায় অবস্থিত কক্সবাজার এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়।

এ মহড়ার আয়োজন করে বিমান বাহিনীর ৩০১ সারফেস-টু-এয়ার মিসাইল (স্যাম) ইউনিট। মহড়া পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সরেজমিনে মহড়ার কার্যক্রম প্রত্যক্ষ করেন।

মহড়া সফলভাবে সম্পন্ন হওয়ায় বিমান বাহিনী প্রধান সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিমান বাহিনী প্রধান উল্লেখ করেন, বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জাম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। বাহিনীর নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মহড়া পরিদর্শনকালে বিমান বাহিনীর সহকারী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, ১০ পদাতিক ডিভিশনের জিওসি, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের কর্মকর্তাসহ বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় বুলগেরিয়ার জাহাজ ডুবি, রুশ রাষ্ট্রদূত তলব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় বুলগেরিয়ার জাহাজ ডুবি, রুশ রাষ্ট্রদূত তলব

বুলগেরিয়ার কৃষ্ণ সাগর উপকূলে ড্রোন হামলার ফলে দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর রাশিয়ার রাষ্ট্রদূত এলেনোরা মিত্রোফানোভাকে তলব করেছেন প্রধানমন্ত্রী রুমেন রাদেভ। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ক্রাপেটস গ্রামের প্রায় ৩১ কিলোমিটার পূর্বে একটি জাহাজ ডুবে গেছে।

এই ঘটনায় ১১ জন নাবিক নিখোঁজ রয়েছে, তবে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের মালিকানাধীন আরেকটি জাহাজ বিয়ালা শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জাহাজটির ১৫ জন নাবিককেই উদ্ধার করা হয়েছে।

এক সপ্তাহ আগে, বুলগেরিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সমুদ্র ও আকাশপথ থেকে চালানো ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছিল। ওই হামলায় একটি জাহাজ ডুবে যায় এবং ১০ জন নাবিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে নয়জন সিরীয় নাগরিক ছিলেন।

সাম্প্রতিক হামলার পর, মঙ্গলবার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী রাদেভ। তিনি জানান, হামলার বিষয়ে আলোচনা করার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রাদেভ মন্তব্য করেন, হামলার জন্য কোনো পক্ষকে দায়ী করার মতো চূড়ান্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে তিনি মনে করেন, এই ঘটনার ফলে রাশিয়া লাভবান হতে পারে।

পরে বুলগেরিয়ার গণমাধ্যমে মিত্রোফানোভা জানান, সাম্প্রতিক হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তিনি কোনো তথ্য পাননি। তার ধারণা, তৃতীয় কোনো পক্ষও এই হামলার পেছনে থাকতে পারে। উল্লেখ্য, বুলগেরিয়া ন্যাটোর সদস্য। হামলার বিষয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও আলোচনা করেছেন রাদেভ।

আলোচনার পর রুট বলেন, কৃষ্ণ সাগরে মিত্রদেশগুলোর সঙ্গে ন্যাটোর ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা ইতোমধ্যে পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদার করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ ও প্রতিরক্ষাব্যবস্থায় পরিবর্তন আনব।’ উল্লেখযোগ্য যে, জাহাজ দুটি বুলগেরিয়ার জলসীমার ঠিক বাইরে আক্রান্ত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী এল. মুরুগানের পদত্যাগ, তামিলনাড়ুতে বিজেপির জন্য সময় উৎসর্গের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ভারতের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী এল. মুরুগানের পদত্যাগ, তামিলনাড়ুতে বিজেপির জন্য সময় উৎসর্গের সিদ্ধান্ত

ভারতের বিজেপি সরকারের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল. মুরুগান তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। একই সময়ে, তিনি রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন।

মুরুগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠি পাঠিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, তামিলনাড়ুতে বিজেপিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে তিনি নিজের পূর্ণ সময় উৎসর্গ করতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় মুরুগান লিখেছেন, “এখন আমি মাঠপর্যায়ে ফিরে যেতে চাই, আমাদের দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে চাই এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার কাজে আত্মনিয়োগ করতে চাই। সবার আগে দেশ, তারপর দল, আর নিজের স্থান সবার শেষে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%