০৭:৫১ পি.এম
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকৌশল নেই। একসময় বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকলেও বর্তমানে পরিবেশগত কারণে সেই স্বাভাবিকতা অনেকটাই আগের মতো নেই। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারের লক্ষ্য উন্নয়নের পাশাপাশি একটি পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ তৈরি করা।
শনিবার (৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এমপি লুনা আরো বলেন, ‘এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি ও কৃষক কার্ডগুলো ধাপে ধাপে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে, যাতে সুবিধাভোগীরা সহজেই সরকারি সেবা লাভ করতে পারেন।
আরও পড়ুন: আড়াইহাজারে পরিবেশদূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মো, গৌছ আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আবদুল হাই, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বৃক্ষপ্রেমিক আবদুল গাফফার উমরা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন