ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিমা কোম্পানিগুলোর ‘ডাবল সার্ভার’ ৬ সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ


বিমা কোম্পানিগুলোর ‘ডাবল সার্ভার’ ৬ সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ

বিমা কোম্পানিগুলোর তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে গোপন বা অতিরিক্ত ‘ডাবল সার্ভার’ ছয় সপ্তাহের মধ্যে বন্ধ করে সব তথ্য একীভূত করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

নির্দেশনা না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি বলেন, কোম্পানিগুলো নিয়ন্ত্রক সংস্থাকে দেওয়া তথ্য সবসময় প্রকৃত চিত্র তুলে ধরে না। গ্যারেজ বা বিছানার নিচে সার্ভার লুকিয়ে রাখলেও তা শনাক্ত করা হবে।

শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিমা খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু হবে। পাশাপাশি তিন থেকে চার মাসের মধ্যে চালু করা হবে অভিন্ন ‘ইউনিক পলিসি আইডি’।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, আগামী সপ্তাহ থেকে সংকটে থাকা কয়েকটি বিমা কোম্পানির সম্পদ বিক্রি ও নগদায়নের অর্থ দিয়ে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ শুরু হবে। প্রথম ধাপে সাত থেকে আটটি কোম্পানিকে এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বিমা কোম্পানির তথ্য গোপনের সুযোগ বন্ধ করা হবে বলেও জানান তিনি। আইডিআরএতে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কোম্পানির বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে ‘শেষ উপায়’ হিসেবে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারেন। ক্রেমলিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের উদ্ধৃত করে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কৌশলগত পরমাণু অস্ত্র স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র। এগুলো পুরো শহর বা দেশের বিরুদ্ধে ব্যবহারের বদলে সীমিত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি। আকারে কৌশলগত পরমাণু অস্ত্রের তুলনায় ছোট হলেও এগুলোর ধ্বংসক্ষমতা অত্যন্ত বেশি। এসব অস্ত্র ব্যবহারে বিস্তীর্ণ এলাকায় তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা কার্যত অচলাবস্থায় পৌঁছানোর পর রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে ভাবছে। যুদ্ধ বন্ধে আলোচনার পথ বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে মস্কোকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করেছে চীন ও ভারত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের ভাষ্য, বেইজিং মস্কোর কাছে একটি বার্তা পাঠিয়েছে। এতে ইউক্রেনে কৌশলগত পরমাণু অস্ত্র বিস্ফোরণের কথা বিবেচনা না করতে রাশিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আপাতত পরমাণু অস্ত্র ব্যবহারের বদলে প্রচলিত অস্ত্রের হামলা জোরদারের কথা ভাবছে রাশিয়া। বিশেষ করে রাজধানী কিয়েভ এবং ইউক্রেনের অন্যান্য শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়ানো হতে পারে।

কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করা হলে তা ইউক্রেন যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। তবে প্রতিবেদনে এমন অস্ত্র ব্যবহারের কোনো সিদ্ধান্ত রাশিয়া নিয়েছে—এমন কথা বলা হয়নি। বরং ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এটিকে ‘শেষ উপায়’ হিসেবে রাশিয়ার সম্ভাব্য একটি বিকল্প হিসেবে তুলে ধরা হয়েছে।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও’ রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


‘দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও’ রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : ‘সুস্থতা, সম্প্রীতি ও বন্ধুত্বের জয়গানে’ এই প্রত্যয়কে সামনে রেখে ঠাকুরগাঁও রানার্সের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬’।  

দেশের ৩০ জেলা থেকে আসা দৌড়বিদদের পদচারণায় শুক্রবার মুখর হয়ে উঠে ঠাকুরগাঁও আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজ।

রাষ্ট্রপতির জেলা ঠাকুরগাঁওয়ে আয়োজিত হাফ ম্যারাথন প্রতিযোগিতা উৎসর্গ করা হয়েছে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। 

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিল মেসার্স গার্ডেনিয়া। আয়োজকদের ভাষ্য, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে যেমন তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, তেমনি খেলাধুলার সঙ্গেও রয়েছে তার নিবিড় সম্পর্ক। সাবেক খেলোয়াড় ও ক্রীড়ামোদী রাষ্ট্রপতির প্রতি সম্মান জানাতেই এই আয়োজনকে উৎসর্গ করা হয়েছে।

ম্যারাথনে অংশ নেয়া ঢাকা থেকে আসা কিশোরী জিন্নাথ পারভীন বলেন, ‘এ ম্যারাথন শুধুই একটি প্রতিযোগিতা নয় একটি জেলার সঙ্গে আরেকটি জেলার, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের হৃদয়ের সংযোগ।’

তরুণ রানার এলিন খান বলেন, ‘একজন দৌড়বিদের কাছে প্রতি কিলোমিটার মানে নতুন এক চ্যালেঞ্জ। শ্বাস ভারী হওয়া, পা ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু থেমে যাওয়া না। কারণ গন্তব্য শুধু ফিনিশিং লাইন নয়, গন্তব্য নিজের সীমাবদ্ধতাকে জয় করা। আর সেই জয়কে উদযাপন করতেই যেন একসঙ্গে ছুটছি আমরা।

ঠাকুরগাঁও রানারের প্রধান পৃষ্ঠপোষক নুর ই শাহাদাত স্বজন বলেন, ‘আমরা চাই খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করতে। রাষ্ট্রপতির জেলা হিসেবে ঠাকুরগাঁওকে সামনে তুলে ধরতে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে আমাদের এই আয়োজন।’ 

দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিওর) নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী জাতীয় কবির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী জাতীয় কবির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।

আজ শুক্রবার একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

পরে পর্যায়ক্রমে সমবেত ও একক সংগীত পরিবেশন করেন মুন্নী কাদের, মোনালীন আজাদ, ইয়াসমিন মুস্তারি, আনন্দ মজুমদার, পুষ্পিতা বণিক, ইয়াকুব আলী খান, ড. পরিতোষ মন্ডল, শামীমা পারভীন শিমু, মৌসুমি ইকবাল ও মোহমান ইসলাম।

সমবেত নৃত্য পরিবেশন করে নাচের দল সাত্ত্বিক শিল্পাশ্রম; নৃত্যবৃত্তি, নাইম খান ড্যান্স কোম্পানি, নৃত্যাল্পনা, আরাধনা, ভঙ্গিমা ডান্স থিয়েটার। 

আবৃত্তি করেন শামীমা এলিস, ইকবাল আহমেদ ও সামা ইসলাম।

এদিকে, আজ রাজধানীর ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউটে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে সেরা ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে।

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে।

সকাল থেকে শিশু-কিশোরদের উৎসবমুখর অংশগ্রহণে মুখর ছিল নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণ। রঙের সঙ্গে স্বপ্ন ও কল্পনার মেলবন্ধনে শিশুদের ক্যানভাসে ফুটে ওঠে বাংলাদেশের নানা রূপ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের বিশ্বাস, শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা আরও গভীর হবে।

প্রতিযোগিতায় ১৩০ জন শিশু অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী, কবি, শিল্প সমালোচক ও লেখক জাহিদ মুস্তাফা এবং শিল্পী সুনীল কুমার মালো। 

স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক শিল্পী আশরাফুল আলম পপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম আহ্বায়ক এলবার্ট খান, সদস্যসচিব এস এম কামরুজ্জামান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


সাভারে প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


সাভারের ধামসোনার সিটবাড়ীতে অবস্থিত হাজী নাসির উদ্দিন দেওয়ান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দারুণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও গোল্ড মেডেল হস্তান্তর করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন মন্ডল। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে ছোটদের উৎসাহিত করেন।
শিক্ষার্থী নওসিন তাবাসসুমের বাবা মোহাম্মদ ছদরুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় কর্তৃপক্ষের এই সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%