ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং
ইসরাইলপন্থি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম

এখন আমার মরার সময় নয় বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু


এখন আমার মরার সময় নয় বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু

প্রেসিডেন্ট ট্রাম্পের একনিষ্ঠ মিত্র এবং বিশ্বজুড়ে মার্কিন সামরিক অভিযানের দীর্ঘদিনের সমর্থক, সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম শনিবার গভীর রাতে হঠাৎ মারা যান। তার মৃত্যু শনিবার ঘটে, ফলে ইউক্রেন ও ইসরাইলের মতো দেশগুলো কংগ্রেসে একজন একনিষ্ঠ সমর্থক ও ট্রাম্পের কানে কথা বলার মতো একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরকে হারালো।

এদিকে, এর মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গ্রাহাম জানান, "এখনই আমি মরতে পারি না। এখনও আমার অনেক কাজ বাকি।"

অ্যাক্সিওসের প্রতিবেদনে জানা গেছে, জীবনের শেষ কয়েক সপ্তাহে গ্রাহাম সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি উচ্চাভিলাষী কূটনৈতিক উদ্যোগ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছিলেন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বাপ্পি হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপে গ্রাহাম সম্প্রতি ইউক্রেন সফরের বিষয়ে তাকে অবহিত করেন। সফরকালে তিনি একটি সামরিক ড্রোন উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিল সিনেটে পাস করানোর পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

ট্রাম্প পরে সাংবাদিকদের বলেন, ফোনালাপে গ্রাহামকে কিছুটা ক্লান্ত শোনালেও তিনি স্বাভাবিক ছিলেন। তাদের মধ্যে কংগ্রেসে ভোটার পরিচয় যাচাই সংক্রান্ত সেফ অ্যাক্ট এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়۔

অন্যদিকে, গ্রাহামের ঘনিষ্ঠ একজন ব্যক্তির সঙ্গে আরেকটি ফোনালাপে তিনি নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ উড়িয়ে দেন। তিনি জানান, রোববার নির্ধারিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অংশ নিয়ে চিকিৎসকের কাছে যাবেন।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, শেষ ফোনালাপে গ্রাহাম বলেন, "এখনই আমি মরতে পারি না। এখনও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি শেষ করতে হবে, ইরান ইস্যু সমাধান করতে হবে এবং ইসরাইল-সৌদি সম্পর্ক স্বাভাবিক করার কাজও বাকি।"

আরও পড়ুন: কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু, শোকার্ত টালিগঞ্জ

তার মৃত্যুর পর, ডোনাল্ড ট্রাম্প আগামী শনিবার পর্যন্ত সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। এদিকে, সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার গ্রাহামের অবশিষ্ট মেয়াদের জন্য তার বোন ডারলিন গ্রাহাম নরডোনকে সিনেটর হিসেবে নিয়োগ দিয়েছেন।

সূত্র: অ্যাক্সিওস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরিরবন্দরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ এম


চিরিরবন্দরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড

দিনাজপুরের চিরিরবন্দরে একটি মাদকবিরোধী অভিযানে ২ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

গত ১৩ জুলাই সোমবার বিকাল ৪টা নাগাদ চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ এসময় সেলুন দোকানের ভিতরে টাপেন্ডাডল ট্যাবলেট সেবনের সময় আটক করে মোঃ আলমগীর হোসেন (৩২), যিনি দিনাজপুরের কোতয়ালী থানার মুরাদপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ হাসান (২৩), যিনি শালকী গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে ধৃতদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানিয়েছেন, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীর চড়াইখোলা ইউনিয়নের সড়ক বেহাল, স্থানীয়রা চরম দুর্ভোগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:১২ এম


নীলফামারীর চড়াইখোলা ইউনিয়নের সড়ক বেহাল, স্থানীয়রা চরম দুর্ভোগে

নীলফামারীর চড়াইখোলা ইউনিয়নের সুজনপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এ কারণে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। ভরা বর্ষায় কাঁচা এ সড়কটি যেন পরিণত হয়েছে চাষের উপযোগি ফসলি জমিতে। সামান্য বৃষ্টিতেই কাঁচা এ সড়কে সৃষ্টি হয় হাটু কাদা ও জলাবদ্ধতা। এর ফলে প্রতি দিন পথচারী, শিক্ষার্থী, কৃষক এবং যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই এই পথে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এখন পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাত করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সকলকে।

এলাকাবাসী জানান, সুজনপাড়া সড়কটি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের অন্যতম পথ। অথচ বছরের পর বছর ধরে এটি অবহেলিত অবস্থায় রয়েছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। তাই জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত।

এ ব্যাপারে চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম রেজা বলেন, আসলে সড়কটির করুণ অবস্থা। চিঠি চালাচালি করেও কোন বরাদ্দ মেলেনি। তবে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সড়কের কাজ করার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইস্কাটনে চারতলা থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ এম


ইস্কাটনে চারতলা থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

রাজধানীর রমনার ইস্কাটন রোডের একটি বাসায় এসির কাজ করার সময় চার তলা ভবন থেকে পড়ে মো. ইয়ামিন (২০) নামের এক এসি মিস্ত্রির মৃত্যু ঘটে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত ইয়ামিনের বাড়ি ভোলার লালমোহন উপজেলার দক্ষিণ ফরাসগঞ্জ এলাকায়। তাঁর বাবার নাম মৃত কাসেম হাওলাদার। বর্তমানে তিনি রমনা এলাকায় বসবাস করছিলেন।

ইয়ামিনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কামাল জানান, সকালের দিকে তারা দু’জন ইস্কাটন রোডের একটি বাসার চতুর্থ তলায় এসি মেরামতের কাজ করছিলেন।

এসময় অসাবধানবশত নিচে পড়ে আহত হন ইয়ামিন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ খতিয়ে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৫ এম


সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড এবং পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ছাড়াও বিপুল পরিমাণ ডাকাতির মালামালসহ ৭ জন জলদস্যুকে আটক করা হয়েছে। অভিযানের সময় ডাকাতদের ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতের সময় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিতের দ্বারা পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, গত ৯ জুলাই বিকেল ৩টার সময় চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। ডাকাতির শিকার হওয়ার পর ভুক্তভোগীরা জরুরি সেবা নম্বরে ১৬১১১ কল দিয়ে কোস্ট গার্ডকে বিষয়টি জানায়।

অভিযোগ পাওয়ার পরপরই কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত সন্দ্বীপের চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত এবং স্থানীয় পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময়ে ডাকাতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি ফিশিং বোটসহ ৭ জন জলদস্যুকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা গত ৯ জুলাইয়ের ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটক জলদস্যুদের ব্যবহৃত ফিশিং বোটে তল্লাশি চালানোর সময় ডাকাতি হওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার মালামালের মধ্যে রয়েছে আনুমানিক ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, ৫টি মোবাইল ফোন, এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র।

আটক জলদস্যু ও জব্দ আলামত তথা উদ্ধার হওয়া মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%