০৬:১৯ পি.এম
ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা খাদিজা বেগম আজ (শনিবার) দুপুর ২টায় চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।
খাদিজা বেগমের এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ‘খাদিজা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভূতি জ্ঞাপন করছি। ধর্মপরায়ণ ও পরোপকারী নারী হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেশত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
আরও পড়ুন: দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপির রাজনীতি: ছাত্রদল সেক্রেটারি নাছির উদ্দীন নাছির
শোকবার্তায় মির্জা ফখরুল খাদিজা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীমও পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তিনি খাদিজা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বাপ্পি হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন