ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠিতে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


ঝালকাঠিতে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। জেলা প্রশাসক উক্ত সভায় বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো প্রকল্পের কারণে জনগণের চলাচল, নিরাপত্তা বা নাগরিক সুবিধা ব্যাহত হলে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে তা সমাধান করতে হবে। তিনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সীমানাপ্রাচীর সংক্রান্ত বিষয় দ্রুত পর্যালোচনা করে জনস্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান এবং ফুটপাত নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী জি এম সাহাবুদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরিফ খান, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা। সভায় ঝালকাঠি সরকারি কলেজের সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, বিভিন্ন দপ্তরের বকেয়া বিদ্যুৎ বিল, জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম, পৌর এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা, উন্নয়ন তহবিলের কার্যকর ব্যবহার, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন নির্মাণ প্রকল্প এবং আইডিবিহীন সড়কগুলোকে উন্নয়ন প্রকল্পের আওতায় আনার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমী আক্তারের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, রোগীদের খাবারের মান এবং বিশুদ্ধ পানির সংকট সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্য ও বক্তব্য সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা।


সাংবাদিকদের অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও সেবার মান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অংশ হিসেবে ,উপজেলারর বেশ কয়েকজন সাংবাদিক স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা .সুমী আক্তারের বক্তব্য নিতে যান ।এসময়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার তাদের (সাংবাদিকদের) সাথে খারাপ আচরণ ও সাংবাদিকদের নিয়ে কটুক্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমী আক্তারের কাছে অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নের সদুত্তর না দিয়ে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন।

বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান
বলেন,গণমাধ্যমকর্মীরা জনগণের স্বার্থে তথ্য সংগ্রহ ও প্রকাশের দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক সেখানে
সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের উচিত গণমাধ্যমের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। কিন্তু তথ্য দেওয়ার পরিবর্তে বিরূপ আচরণ করায় বিষয়টি দুঃখজনক বলে মনে করছেন তারা।

বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর পত্রিকার রিপোর্টার আল- আমিন মিরাজ বলেন সাংবাদিকদে সাথে অসৌজন্যমূলক আচরণ একজন কর্মকর্তার কাছে থেকে কোন ভাবে আশা করা যায় না।


এ ঘটনায় স্থানীয় সচেতন মহলেও সমালোচনার সৃষ্টি হয়েছে। তাদের মতে, সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের অসহযোগিতামূলক আচরণ কাম্য নয়।এ বিষয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা।


তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য ডা. সুমী আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এবিষয়ে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহী দুঃখ প্রকাশ করে বলেন, তিনি একটা দপ্তরের কর্মকর্তা হয়ে সাংবাদিকদের তথ্য সহযোগিতা করবে,এটাই স্বাভাবিক। তবে তিনি যে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেছেন এটা ঠিক হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপের মুদ্রায় রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


মালদ্বীপের মুদ্রায় রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্থানীয় মুদ্রায় সহজ, নিরাপদ এবং স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে, ব্যাংক অব মালদ্বীপের (বিএমএল) প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ব্যাংক অব মালদ্বীপের প্রধান কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জানান হাইকমিশনারের পারসোনাল অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।

বৈঠকে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দ্রুত এবং কম খরচে দেশে পাঠানোর বিভিন্ন প্রযুক্তিগত ও কাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মালদ্বীপের স্থানীয় মুদ্রা ‘রুফিয়া’ থেকে সরাসরি বাংলাদেশি মুদ্রায় (টাকা) রেমিট্যান্স রূপান্তর ও স্থানান্তরের একটি সহজ উইন্ডো চালুর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘মালদ্বীপের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অবদান রাখছেন। তাদের এই কষ্টার্জিত অর্থ যাতে হুন্ডি বা অবৈধ চ্যানেলের ঝুঁকিতে না পড়ে, সে জন্য একটি স্বচ্ছ ও সাশ্রয়ী ব্যাংকিং নেটওয়ার্ক তৈরি করা জরুরি। সরাসরি রেমিট্যান্স সুবিধা চালু হলে প্রবাসীদের অর্থ সাশ্রয় হবে এবং দেশের অর্থনীতিতে বৈধ রিজার্ভের প্রবাহ বাড়বে।’

এছাড়া তিনি ‘বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও উন্নত আর্থিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে মালদ্বীপ সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।’

বৈঠকে ব্যাংক অব মালদ্বীপের সিইও মোহাম্মদ শরীফ বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করে বলেন, প্রবাসীদের রেমিট্যান্স সেবা সহজতর করতে এবং বৈধ আর্থিক লেনদেন বাড়াতে ব্যাংক অব মালদ্বীপ সবসময় ইতিবাচক। এই প্রক্রিয়াকে বেগবান করতে প্রযুক্তিগত ও নীতিগত বিকল্পগুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

বৈঠকে দুই দেশের মধ্যে ব্যাংকিং সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্যিক ঋণসুবিধা চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


ঠাকুরগাঁওয়ে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা–২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখা।

এ সময় শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মাসুদ রানা।

প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি প্রোগামটিকে আরও প্রানবন্ত ও সৌন্দর্যমন্ডিত করে।

শিবির নেতৃবৃন্দ জানান আগামীতে ছাত্র বান্ধব নানা মুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণ ও রুপার দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণ ও রুপার দাম

মার্কিন সুদের হার বৃদ্ধির আশঙ্কার কারণে ডলারের দাম ক্রমাগত বাড়তে থাকায়, বিশ্ববাজারে স্বর্ণের মূল্য পতন আরও বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, যুক্তরাষ্ট্র এবং ইরান শান্তি আলোচনা সম্পর্কে পরস্পরবিরোধী বার্তা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এর ফলস্বরূপ, স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার (২৪ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮১ দশমিক ২৪ ডলারে এসে পৌঁছিয়েছে। এর আগের দিনের লেনদেনে, দাম ১১ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯৮ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দাবি করেছেন যে ইরান ‘অনির্দিষ্টকাল’ পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে। কিন্তু তেহরান এ দাবি নাকচ করে জানিয়েছে, আলোচনায় তারা এমন কোনো ছাড় দেয়নি। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে হওয়া ভঙ্গুর শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন সৃষ্টি করেছে।

এছাড়া, ইরানের বিদেশে জব্দ থাকা তহবিলে প্রবেশাধিকার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়েও দুই পক্ষ এখনও একমত হতে পারেনি।

টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেছেন, বর্তমানে বাজারে যে পরিস্থিতিগুলো বিরাজ করছে, তা মূলত যুদ্ধ-পরবর্তী সময়ে স্বর্ণবাজারের ওপর চাপের ধারাবাহিক প্রতিফলন।

বিশ্লেষকগণ বলছেন, মুদ্রাস্ফীতি এবং উচ্চ সুদের হারের কারণে বন্ডের দাম কমছে, সুদের হার বাড়ছে, ডলারের মূল্য শক্তিশালী হচ্ছে এবং এর ফলস্বরূপ স্বর্ণের দাম নিম্নমুখী হচ্ছে।

ফেব্রুয়ারির শেষ দিকে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মূল্যবান ধাতুর দাম প্রায় ২৩ শতাংশ কমতে দেখা গেছে। যুদ্ধের ফলে তৈরি হওয়া মুদ্রাস্ফীতির চাপ ফেডারেল রিজার্ভকে সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে-একমাত্র বেশিরভাগ বিশ্লেষকের মতে, এই পতনের অন্যতম কারণ।

যদিও স্বর্ণ দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়, তবে উচ্চ সুদের হারের পরিবেশে এই অপ্রক্রিয়াপ্রাপ্ত সম্পদের প্রতি আকর্ষণ কমে যায়।

এদিকে, ডলার এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে বিদেশি ক্রেতাদের জন্য ডলারভিত্তিক স্বর্ণ ক্রয় করা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্যের ভিত্তিতে, ট্রেডাররা বর্তমানে চলতি বছরে ফেডের তিনদফা সুদের হার বৃদ্ধির সম্ভাবনা দেখছেন। কিন্তু গত সপ্তাহে ফেডের বৈঠকের আগে ধারণা করা হচ্ছিল, সুদের হার হয়তো শুধু একবার বাড়ানো হতে পারে।

বিনিয়োগকারীরা এখন বৃহস্পতিবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্য সূচকের তথ্যের জন্য অপেক্ষা করছেন। মুদ্রাস্ফীতি পরিমাপে এটিই ফেড সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।

ইলিয়া স্পিভাক বলেন, যদি বাজারের মূল মনোযোগ মুদ্রাস্ফীতির দিকে থাকে এবং স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়, তবে পরবর্তী লক্ষ্য হতে পারে ৩ হাজার ৮০০ ডলার। এরপর ৩ হাজার ৫০০ ডলারের স্তরও পরীক্ষার মুখোমুখি হতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৬৪১ দশমিক ৩৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ২২১ দশমিক ৭১ ডলারে নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%