ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

‘আমি বর্ণবাদী নই’: ইলন মাস্কের দাবি


‘আমি বর্ণবাদী নই’: ইলন মাস্কের দাবি

 

বিশ্বের প্রথম ট্রিলিওনিয়ার ইলন মাস্ক দাবি করেছেন যে, তিনি বর্ণবাদী নন। তিনি জানিয়েছেন, তার সঙ্গী অর্ধেক ভারতীয় এবং তাদের একটি সন্তানের নাম রাখা হয়েছে ভারতীয় এক নোবেলজয়ী পদার্থবিজ্ঞানীর নামানুসারে।

সম্প্রতি পরিচালক ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক ব্লকবাস্টার সিনেমা ‘দ্য ওডিসি’র কাস্টিং নিয়ে বিতর্কের জের ধরে কেউ কেউ ইলন মাস্ককে ‘বর্ণবাদী’ হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্তির পর মাস্কের সম্পদ ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন। তবে স্পেসএক্স-এর শেয়ারের দাম কমে যাওয়ায়, মাস্কের সম্পদ এক ট্রিলিয়নের নিচে নেমে গেছে।

আরও পড়ুন: ‘জনপ্রতিনিধিদের সব সমস্যা সমাধান সম্ভব নয়, নাগরিকদের এগিয়ে আসতে হবে’

‘দ্য ইকোনমিস্ট’-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে টেসলা এবং স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক, তাকে ’বর্ণবাদী’ বলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমার সঙ্গী অর্ধেক ভারতীয়। তার সঙ্গে আমার চার সন্তান রয়েছে। তাদের একজনের নাম এক বিখ্যাত ভারতীয় পদার্থবিজ্ঞানীর নামানুসারে রাখা হয়েছে।’ মাস্কের সঙ্গী শিভন জিলিস কানাডায় বেড়ে উঠেছেন।

যাহোক, তার বাবা ভারতীয়। জিলিসের সঙ্গে তার চার সন্তানের এক ছেলের মধ্যনাম রাখা হয়েছে ‘শেখর’। ভারতীয়-আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের নামানুসারে এই নামকরণ করা হয়।

আমি বর্ণবাদী নই, এমন দাবি করে ইলন মাস্ক বলেন, ‘আমার কম্পানিতে যারা কাজ করছেন, তাদের দিকে তাকালে দেখবেন, আমাদের এখানে উচ্চ পদে সব বর্ণের কর্মকর্তারা আছেন। আমি মনে করি না সেখানে কোনো বর্ণবাদ আছে।’

তিনি ’মুসলিম-বিদ্বেষী’ কিনা—এমন প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ’মানুষ যদি পশ্চিমা সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত চিন্তা-ভাবনা নিয়ে কোনো দেশে আসে, তবে আমি তার বিরুদ্ধে। আমি ধর্ষণ ও খুনের বিরুদ্ধে। পশ্চিমা বিশ্বে আমরা যে নিয়ম ও আইনগুলো মেনে অভ্যস্ত, তার বিরোধী কোনো নিয়ম বা আইন চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমি।’

আরও পড়ুন: মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, আমিনুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান

ক্রিস্টোফার নোলান ব্লকবাস্টার সিনেমা ‘দ্য ওডিসি’-তে বৈচিত্র্যময় কাস্টিং করার কারণে মাস্ক তাকে ’শ্বেতাঙ্গ-বিদ্বেষী বর্ণবাদী’ বলে আখ্যা দিয়েছিলেন এবং নোলান নিজের সততা হারিয়েছেন বলে অভিযোগ করেছিলেন। ‘দ্য ওডিসি’তে হেলেনের চরিত্রে অস্কার জয়ী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী লুপিটা ইয়ংওকে কাস্ট করা নিয়েই বিতর্কের শুরু। একজন এক্স ব্যবহারকারী উল্লেখ করেছেন, হোমারের মূল টেক্সটে হেলেনকে ’ফর্সা চামড়ার’ এবং ’সোনালী চুলের’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তখন মাস্ক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নোলান তার ‘সততা হারিয়েছেন’ এবং তিনি ’হোমারের কবরে প্রস্রাব করছেন’। কৃষ্ণাঙ্গ অভিনেত্রী নেওয়ায় মাস্ক একে ’ঐতিহাসিকভাবে ভুল’ বলে আখ্যা দেন।

মাস্ক দাবি করেন, ক্রিস্টোফার নোলান অস্কার পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করতেই জোর করে সিনেমায় এই ‘ডাইভারসিটি’ এনেছেন। সমালোচনার জবাবে লুপিটা ইয়ংও মনে করিয়ে দেন, হেলেন কোনো ঐতিহাসিক চরিত্র নন। বরং গ্রিক পুরাণের একটি কাল্পনিক বা পৌরাণিক চরিত্র। তাই এখানে যেকোনো বর্ণের মানুষ অভিনয় করতেই পারেন।

বিতর্ককে আরো উস্কে দিয়ে মাস্ক জানিয়েছেন, তার এআই ভিডিও টুল ‘গ্রক ইমাজিন’ দিয়ে চলতি বছরের শেষের মধ্যে ‘দ্য ওডিসি’-র একটি সম্পূর্ণ এবং ’ঐতিহাসিকভাবে নিখুঁত’ চলচ্চিত্র বানাবেন।

আরও পড়ুন: মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্দিওলা-আনচেলত্তির না, ইতালির কোচ হওয়ার দৌড়ে পিরলো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:৪২ এম


গার্দিওলা-আনচেলত্তির না, ইতালির কোচ হওয়ার দৌড়ে পিরলো

ইতালি পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তিকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে এই দুজনই চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে ইতালি নতুন প্রধান কোচ হিসেবে তাদের বিশ্বকাপজয়ী আন্দ্রে পিরলোর দিকে ঝুঁকেছে। ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী পিরলোকে নিয়োগ দেওয়ার খুব কাছে আছেন বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক মাত্তেও মোরেত্তো। পিরলো বর্তমানে জেন্নারো গাত্তুসোর স্থলাভিষিক্ত হওয়ার সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠেছেন। তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দুয়েকদিনের মধ্যেই দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও স্পেশাল অ্যাডভাইজর লিওনার্দো জানিয়েছেন, গার্দিওলার সঙ্গে যোগাযোগ করার আগে তারা প্রথমে আনচেলত্তির সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু দুই শীর্ষ কোচই এই সুযোগটি প্রত্যাখ্যন করেছেন। ২০১৫ সালের জুলাইয়ে পিরলো ইউএই প্রো লিগের ক্লাব ইউনাইটেড এফসিতে যোগ দেন। তবে রিপোর্টে জানানো হয়েছে যে, তার চুক্তি বাতিল করার সমঝোতায় কোনো সমস্যা হবে না। পিরলো ২০৩০ সালের বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত চুক্তি করবেন। বার্ষিক প্রায় ১.৫ মিলিয়ন ইউরো উপার্জন করবেন তিনি। গার্দিওলা, আনচেলত্তি, আন্তোনিও কোন্তে বা রবের্তো মানচিনিকে নিয়োগ দেওয়ার জন্য প্রয়োজনীয় বেতনের তুলনায় এটি খুব সামান্য। ২০০৬ সালের বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য পিরলোর কোচিং ক্যারিয়ার বেশ মিশ্র অভিজ্ঞতার। তিনি জুভেন্টাসে এক মৌসুম কাটানোর পর কোপা ইতালিয়া ট্রফি জিতেছিলেন এবং পরে তুর্কি ক্লাব ফাতিহ কারাগুমরুক এবং সিরি বি-এর সাম্পদোরিয়ায় যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংকটে রাষ্ট্রপতির ভূমিকা প্রশংসনীয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৮ এম


জাতীয় সংকটে রাষ্ট্রপতির ভূমিকা প্রশংসনীয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতির পদকে আমরা কোনো ব্যক্তির বিষয় হিসেবে না দেখে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মূল্যায়ন করি। তাঁর কর্তৃত্বের সময়, রাষ্ট্রপতি যথাযথ মর্যাদা বজায় রেখে দায়িত্ব পালন করেছেন এবং আমাদের অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি সহযোগিতা করেছেন।

তিনি ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা জাতীয় সংকটের কঠিন মুহূর্তে রাষ্ট্রকে আইনগত ও সাংবিধানিক সীমার মাঝে রাখার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদটিকে বিএনপি কখনো একজন ব্যক্তির মাধ্যমে চিন্তা করেনি, বরং এটি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের আগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যেহেতু তিনি স্বৈরাচারী সরকারের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, সেই সময় কিছুকিছু বিষয়ে সমালোচনা হওয়া স্বাভাবিক।

কিন্তু, ৫ থেকে ৮ আগস্ট রাষ্ট্রপ্রধান হিসেবে তার ভূমিকা এবং দায়িত্ব নেওয়ার সময়, জাতীয় সংকটের সময়ে রাষ্ট্রকে সাংবিধানিক ও আইনগত পথে রাখার জন্য তার ভূমিকা প্রশংসার দাবি করে।

তিনি বলেন, একটি সত্য হলো, পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাষ্ট্রপতিকে যথাযথ মর্যাদা ও দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়নি।

রাষ্ট্রপতির সাংবিধানিক পদত্যাগের অধিকার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে কিংবা অন্য কোনো ব্যক্তিগত যুক্তিতে পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে সংবিধান তার সেই অধিকার দিয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী এটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে। পরে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।

তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হতে হবে। এই অন্তর্বর্তী সময়ে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, সবকিছু সাংবিধানিক বিধি ও নিয়ম মেনে হয়ে গেছে। এখন নির্বাচন কমিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবাসহ গ্রেপ্তার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:৫২ এম


ইয়াবাসহ গ্রেপ্তার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। তিনি জানান, আটকের সময় ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে রায়পুরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দেন। ৯ মাস আগে তিনি হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পান। ডা. ইসমাঈল আল রাজিব মাদকাসক্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরত ছিলেন। এ কারণে অতীতেও তাকে অপসারণের দাবি উঠেছিল।

তবে সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালে স্টাফদের মাধ্যমে জানতে পেরেছি, হাসপাতালে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছে। পুলিশের তদন্তে জানা যাবে অভিযোগ সত্য নাকি মিথ্যা। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তিনি দোষী সাব্যস্ত হবেন জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ বছরের মধ্যেই মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৭ এম


আগামী পাঁচ বছরের মধ্যেই মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে: ইলন মাস্ক

আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে, এমন মন্তব্য করেছেন টেসলা, স্পেসএক্স ও এক্সএআইয়ের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

তিনি আরো বলেন, তবে একই সঙ্গে যদি সঠিকভাবে পরিচালনা করা হয়, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির জন্য ধ্বংসের কারণ হবে না, বরং এটি সমৃদ্ধির নতুন একটি যুগের সূচনা করতে সক্ষম হবে।

দ্য ইকোনমিস্টের প্রধান সম্পাদক জানি মিন্টন বেডোসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, তিনি মনে করেন আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে মানুষের প্রয়োজন ছাড়া প্রায় সমস্ত কাজেই এটি মানুষের চেয়ে ভালো ফলাফল দিতে সক্ষম হবে।

তবে তিনি একটি বিষয়কে সতর্ক করে দেন, আগামী এক দশকের মধ্যে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কার্যকর নিয়ন্ত্রণ রক্ষা করতে পারবে কি না, সে বিষয়ে তিনি আশাবাদী নন।

মাস্ক বলেন, যদি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তাহলে মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ক অনেকটা মানুষের সঙ্গে শিম্পাঞ্জির সম্পর্কের মতো প্রতিস্থাপন হতে পারে।

এছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের ঝুঁকির বিষয়টিও খারিজ করেননি। তার মতে, এই প্রযুক্তির ঝুঁকি রয়েছে, তবে সবচেয়ে সম্ভাব্য ভবিষ্যৎ হলো এমন একটি বিশ্ব যেখানে প্রযুক্তির কারণে অভাবের পরিবর্তে প্রাচুর্য সৃষ্টি হবে।

তিনি আরো বলেছেন, মানুষ যা কল্পনা করতে পারবে, ভবিষ্যতে তা বাস্তবে পাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। এজন্যে তিনি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের উন্নয়নে নিজের ভূমিকার কথাও তিনি তুলে ধরেন। তিনি জানান, গুগলের প্রভাব মোকাবিলা করার উদ্দেশ্যে ওপেনএআই প্রতিষ্ঠায় তিনি সাহায্য করেছিলেন। কিন্তু পরে সেই উদ্যোগটি কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের গতি আরও বাড়িয়ে দেয়, যা তার মূল উদ্দেশ্য ছিল না।

ওপেনএআই সম্পর্কে মাস্ক বলেন, সংস্থাটি ওপেন সোর্স ও অলাভজনক উদ্যোগ হিসেবে শুরু হলেও এখন তা লাভজনক ও ক্লোজড সোর্স প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি জানান, বর্তমান অবস্থায় তিনি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের কাজের সঙ্গে একমত নন।

অন্যদিকে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইর প্রশংসা করে মাস্ক বলেন, তিনি বিশ্ব ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে চিন্তা করেন। তবে, ভালো উদ্দেশ্য থাকাও কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি দূর করবে না বলে মন্তব্য করেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা নিশ্চিত করতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত বৈঠকের আহ্বান জানিয়ে মাস্ক বলেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল উন্মুক্ত করার আগে পারস্পরিক নিরাপত্তা পর্যালোচনা করতে পারে। গুরুতর নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা হলে তবেই সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%