ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আগামী পাঁচ বছরের মধ্যেই মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে: ইলন মাস্ক


আগামী পাঁচ বছরের মধ্যেই মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে: ইলন মাস্ক

আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে, এমন মন্তব্য করেছেন টেসলা, স্পেসএক্স ও এক্সএআইয়ের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

তিনি আরো বলেন, তবে একই সঙ্গে যদি সঠিকভাবে পরিচালনা করা হয়, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির জন্য ধ্বংসের কারণ হবে না, বরং এটি সমৃদ্ধির নতুন একটি যুগের সূচনা করতে সক্ষম হবে।

দ্য ইকোনমিস্টের প্রধান সম্পাদক জানি মিন্টন বেডোসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, তিনি মনে করেন আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে মানুষের প্রয়োজন ছাড়া প্রায় সমস্ত কাজেই এটি মানুষের চেয়ে ভালো ফলাফল দিতে সক্ষম হবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তবে তিনি একটি বিষয়কে সতর্ক করে দেন, আগামী এক দশকের মধ্যে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কার্যকর নিয়ন্ত্রণ রক্ষা করতে পারবে কি না, সে বিষয়ে তিনি আশাবাদী নন।

মাস্ক বলেন, যদি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তাহলে মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ক অনেকটা মানুষের সঙ্গে শিম্পাঞ্জির সম্পর্কের মতো প্রতিস্থাপন হতে পারে।

এছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের ঝুঁকির বিষয়টিও খারিজ করেননি। তার মতে, এই প্রযুক্তির ঝুঁকি রয়েছে, তবে সবচেয়ে সম্ভাব্য ভবিষ্যৎ হলো এমন একটি বিশ্ব যেখানে প্রযুক্তির কারণে অভাবের পরিবর্তে প্রাচুর্য সৃষ্টি হবে।

তিনি আরো বলেছেন, মানুষ যা কল্পনা করতে পারবে, ভবিষ্যতে তা বাস্তবে পাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। এজন্যে তিনি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের উন্নয়নে নিজের ভূমিকার কথাও তিনি তুলে ধরেন। তিনি জানান, গুগলের প্রভাব মোকাবিলা করার উদ্দেশ্যে ওপেনএআই প্রতিষ্ঠায় তিনি সাহায্য করেছিলেন। কিন্তু পরে সেই উদ্যোগটি কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের গতি আরও বাড়িয়ে দেয়, যা তার মূল উদ্দেশ্য ছিল না।

ওপেনএআই সম্পর্কে মাস্ক বলেন, সংস্থাটি ওপেন সোর্স ও অলাভজনক উদ্যোগ হিসেবে শুরু হলেও এখন তা লাভজনক ও ক্লোজড সোর্স প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি জানান, বর্তমান অবস্থায় তিনি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের কাজের সঙ্গে একমত নন।

অন্যদিকে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইর প্রশংসা করে মাস্ক বলেন, তিনি বিশ্ব ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে চিন্তা করেন। তবে, ভালো উদ্দেশ্য থাকাও কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি দূর করবে না বলে মন্তব্য করেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা নিশ্চিত করতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত বৈঠকের আহ্বান জানিয়ে মাস্ক বলেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল উন্মুক্ত করার আগে পারস্পরিক নিরাপত্তা পর্যালোচনা করতে পারে। গুরুতর নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা হলে তবেই সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ: চিফ হুইপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে উদ্ধার বস্তুটি ছিল আইইডি বোমা: ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:০৩ এম


মতিঝিল মেট্রো স্টেশনের নিচে উদ্ধার বস্তুটি ছিল আইইডি বোমা: ডিএমপি

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত অবস্থায় থাকা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সফলভাবে নিষ্ক্রিয় করেছে।

সফল নিষ্ক্রিয়করণের এই বিষয়টি শুক্রবার সন্ধ্যায় জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। এই ছাতাটি সন্দেহজনক মনে হওয়ার কারণে তারা পরীক্ষার জন্য এর ভেতরে রেজিস্টার করে আইইডি সদৃশ একটি বস্তু পান। পরে সঙ্গে সঙ্গে পুরো এলাকা কর্ডন করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় এবং বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়।

খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এরপর অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তারা আইইডি সদৃশ বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

এই ডিএমপি কর্মকর্তা আরো জানান, ঘটনাটিতে কোনো রকমের হতাহতের ঘটনা কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। বস্তুটির প্রকৃত উৎস এবং ঘটনার কারণ উদঘাটনের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিট তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:০৭ এম


‘সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি’

বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের মাধ্যমে তাঁর কাছে একটি স্বস্তি ও স্বাধীনতার অনুভূতি এসেছে। তিনি বলেছেন, ‘আমি আনন্দিত, আমি মুক্ত। শারীরিকভাবে আমি অনেক অসুস্থ। পদত্যাগপত্রে সেগুলো উল্লেখ করেছি। এখন স্বাধীনভাবে চলব। লেখালেখি করে সময় পার করব। আমি সব সময় চেয়েছি দেশে যেন সাংবিধানিক শূন্যতা তৈরি না হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর কঠিন সময়েও দেশকে সাংবিধানিক শূন্যতা থেকে রক্ষা করেছি।’

গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে টেলিফোনে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ বিষয়ে তাঁর অনুভূতি প্রকাশ করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী চরম সংকটময় সময়টি তিনি অকুতোভয় সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছিলেন। তিনি উল্লেখ করেন, ওই সংকটকালে দেশে যেন কোনো ধরনের সাংবিধানিক শূন্যতা বা সংকট তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে তিনি সংবিধানের ১০৬ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে আইনি মতামত গ্রহণ করেন।

আপিল বিভাগের স্পষ্ট নির্দেশনাবলি ও পরামর্শের ভিত্তিতে তিনি অন্তর্বর্তী সরকার গঠন করেন। সেই নির্দিষ্ট মুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া আসলে সহজ কাজ ছিল না বলেও তিনি জানান। এমনকি তাঁর জীবননাশের মারাত্মক ঝুঁকি ও আশঙ্কার বিষয়ও তিনি তুলে ধরেন। তিনি বলেন, যদি সেদিন অন্তর্বর্তী সরকার গঠিত না হতো, তবে দেশ এক ভয়াবহ সাংবিধানিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারত।

আওয়ামী লীগের নির্বাচিত বিদায়ী রাষ্ট্রপতি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা ও পরামর্শের মাধ্যমে একটি নতুন জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে। এর মধ্য দিয়ে তিনি বলেন, দেশে পুনরায় গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। মো. সাহাবুদ্দিন তাঁর প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন, দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটতে না দেওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন জনরায়ে সরকার গঠিত হয়।

তিনি আরও জানান, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি নানা ধরনের প্রবল মানসিক পীড়া ও চাপের সম্মুখীন হয়েছেন। তবে এসব প্রতিকূলতা ও মানসিক কষ্ট সহ্য করেও তিনি ধৈর্য ধরে নির্বাচন আয়োজন পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

একই মেয়াদে তিনটি পৃথক সরকারকে শপথবাক্য পাঠ করানোর ঘটনা তিনি হাসতে হাসতে বলেন, এটি তাঁর জীবনের একটি বিরল অভিজ্ঞতা। ঘটনাক্রমে তিনি ইতিহাস সৃষ্টিকারী এমন এক ঘটনার অনন্য সাক্ষী হয়ে গেছেন। তাঁর তৈরী করা অন্তর্বর্তী সরকারটি আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট স্বীকৃতি পেয়েছিল, এবং তিনি প্রতিটি পদক্ষেপে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করেছেন।

পরবর্তী রাষ্ট্রপতির প্রতি কোনো বিশেষ বার্তা বা প্রত্যাশা আছে কি না জানতে চাইলে বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুভ কামনা করে বলেন, যিনি নতুন রাষ্ট্রপতি হবেন, তিনি অবশ্যই তাঁর চেয়ে যোগ্য ও দক্ষ হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ১২ সেনাসহ ১৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:১৫ এম


পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ১২ সেনাসহ ১৫ জন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসীদের দ্বারা বিস্ফোরকবোঝাই যান দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। এ হামলায় মোট ১৫ জন নিহত হয়েছেন, এর মধ্যে ১২ সেনাসদস্যও রয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১২ হামলাকারী নিহত হওয়ার তথ্যও জানানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সামরিক বাহিনী এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। রয়টার্সের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আফগানিস্তান সীমান্তবর্তী টাংক জেলার নিরাপত্তা চৌকিতে বৃহস্পতিবার দিবাগত রাতে হামলাটি সংগঠিত হয়। হামলাকারীরা সর্বপ্রথম চৌকির দেয়াল ভেদ করার চেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়ে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চৌকির বাইরের দেয়ালে আঘাত করায়, সেখানে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে ১৫ জন, যাদের মধ্যে ১২ সেনাসদস্যও অন্তর্ভুক্ত, নিহত হন।

হামলার পর নিরাপত্তা বাহিনী অভিযানে ১২ সন্ত্রাসীকে হত্যা করেছিল বলে জানা গেছে।

নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, হামলায় চারটি আত্মঘাতী বোমা হামলাকারী অংশগ্রহণ করেছিল।

২০০৭ সাল থেকে টিটিপি পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। সরকার অভিযোগ করেছে, আফগানিস্তানের নিরাপদ আশ্রয়ে অবস্থানকারী গোষ্ঠীটি পাকিস্তানে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ নিচ্ছে।

অপরদিকে, আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছে। তারা দাবি করে, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সঙ্কটের ফল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎপাদনমুখী দেশ গড়ার বদলে সরকার বেকারত্বকে উৎসাহ দিচ্ছে: হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:২১ এম


উৎপাদনমুখী দেশ গড়ার বদলে সরকার বেকারত্বকে উৎসাহ দিচ্ছে: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, 'উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহ দেওয়া হচ্ছে। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।'

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির অভয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর।

পথসভায় তিনি আরও বলেন, 'দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামীর জিঞ্জিরে আটকে যায়। যে কারণে ৫ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা ৫ বছরের জন্য গোলাম হয়ে কাজ করবে।'

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, 'রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। কিন্তু দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব না।' এজন্য নারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, 'পলাতক শেখ হাসিনা ফিরে আসার হুমকি দেয়। কিন্তু এ দেশে শেখ হাসিনা কখনোই আসবে না। শেখ হাসিনাসহ তার পরিবারের কারো এ দেশে দাফনও হবে না।'

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি বলেন, 'বাংলাদেশের রাজনীতিতে আসতে বাধা তৈরি করা হচ্ছে। নারীদের রাজনীতিতে থামিয়ে দিতে চরিত্র হনন করা হয়। এই বাধা উপেক্ষা করে রাজনীতিতে আসতে হবে।' তিনি আরও বলেন, 'গণভোট বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে। তা না হলে জুলাইয়ের তরুণদের আবারো গুলি খেতে হবে।'

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%