০৪:৫৭ পি.এম
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বাংলাদেশি কৃষিপণ্যের বাজার বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রসারণ করা। দেশে কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি রফতানি সক্ষমতা বাড়ানোর জন্য সরকার কাজে নিয়োজিত রয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেছেন।
মন্ত্রী আরও জানান, দেশের বর্তমান সার পরিস্থিতি ভালো। সারের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত সার মজুত রয়েছে। কিন্তু একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিতিশীলতা আনতে চেষ্টা চালাচ্ছে, এ বিষয়ে সরকার কঠোর নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: ল্যাবএইড হাসপাতালে মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
এই পরিদর্শন শেষে কৃষির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন মন্ত্রী। সভায় কৃষি গবেষণা, উৎপাদন বৃদ্ধি এবং রফতানিযোগ্য কৃষিপণ্যের গুণগত মান উন্নত করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় গাজীপুর-২ আসনের এমপি এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন