ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

নওগাঁয় দিনব্যাপী চাকরি মেলা


নওগাঁয় দিনব্যাপী চাকরি মেলা

দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সহায়তা প্রদানের লক্ষ্যে আজ নওগাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা’।

সকাল ৯ টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফেষ্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘রিকভারি এন্ড এ্যডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট-(রেইজ)’ প্রকল্পের আওতায় মৌসুমী ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

আরও পড়ুন: দেবিদ্বারে বাগমারা ইসলামী আলিম মাদ্রাসার ২১ পরীক্ষার্থী ফেল

উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়ন সংস্থা মৌসুমীর নির্বাহী পরিচালক এরফান আলীর সভাপতিত্বে নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মতিয়ার রহমান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামসুজ্জামান, পিকেএসএফ ‘রেইজ’ প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. ফয়জুল তারিক চৌধুরী, মৌসুমীর উপদেষ্টা হোসেন শহীদ ইকবাল ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহারসহ অন্যান্য বক্তা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে হলে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে। পিকেএসএফ-এর সহায়তায় বাস্তবায়নাধীন ‘রেইজ’ প্রকল্প বেকার ও সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একইসঙ্গে বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে সফল হতে কারিগরি দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব, সমস্যা সমাধান এবং কর্মক্ষেত্রভিত্তিক জীবনদক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এই ধরনের চাকরি মেলা প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করে। যা কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতির উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, দিনব্যাপী চাকরি মেলায় অনানুষ্ঠানিক খাতে চাকরিদাতা প্রতিষ্ঠানসহ আনুষ্ঠানিক খাতের ১৯টি স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় চাকরি প্রার্থীরা সরাসরি জীবন-বৃত্তান্ত জমা, তাৎক্ষনিক সাক্ষাৎকারে এবং সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একইসঙ্গে চাকরি মেলা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

আরও পড়ুন: রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও জীবনবোধ নতুন করে স্বপ্ন দেখতে শেখায়: মামুনুর রশীদ

উল্লেখ্য, মেলায় আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, ফ্যাশন গার্মেন্টস ও টেইলারিং, বিউটি কেয়ার, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, মোটরসাইকেল সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মোবাইল ফোন সার্ভিসিং, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস, ষ্মল ইঞ্জিনিয়ারিং এন্ড মেটাল ওয়ার্কস, বেকিং এন্ড পেসট্রি প্রিপারেশন, কনজ্যুমার ইলেকট্রনিকস এবং ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন ট্রেডে অংশগ্রহণকারী শিক্ষানবিশদের মধ্যে ১৪০ জনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় এজাহারভুক্ত যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


দীঘিনালায় এজাহারভুক্ত যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দায়ের হওয়া একটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিরস্ত্র) মোস্তাক আহামদের নেতৃত্বে একদল পুলিশ রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে দীঘিনালা থানার মামলা নং-০১, তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৫-এর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়নের দক্ষিণ শাখার সহ-সভাপতি নুর মোহাম্মদ (৩০)। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মামলার তদন্ত সংশ্লিষ্ট তালিকায় ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিচারাধীন মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন,
কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় আইনের ঊর্ধ্বে নয়। যাদের বিরুদ্ধে আদালতে বিচারাধীন মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোচিত সাত খলিফার একজন ‘মামা খোকন’ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


আলোচিত সাত খলিফার একজন ‘মামা খোকন’ গ্রেফতার

বরিশাল নগরীর নাজিরের পোল এলাকার নিজ বাসভবন থেকে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। ওই মামলাগুলোর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান ওই দুই মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
রফিকুল ইসলাম খোকন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বয়সকে হার মানানো মেসির সামনে বিশ্বকাপে গোলের নতুন রেকর্ডের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


বয়সকে হার মানানো মেসির সামনে বিশ্বকাপে গোলের নতুন রেকর্ডের সুযোগ

বর্তমান বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে ডালাসের মাঠে অস্ট্রিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির কাছে ইতিহাস গড়ার এক বিশেষ সুযোগ রয়েছে; নতুন রেকর্ড বইয়ে একটি অধ্যায় সংযোজনে তার প্রয়োজন আর মাত্র একটি গোল।

বুধবার ৩৯ বছর বয়সে পদার্পণ করতে যাওয়া মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়ী উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপে সর্বকালীন সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডের পাশে পৌঁছে গেছেন, যেটি আগে ছিল জার্মানির তারকা মিরোস্লাভ ক্লোসার।

প্রথম গোল করার পর আর্জেন্টিনা অধিনায়ককে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। পরে জানা যায় যে, তার বাবার স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসা চলছে।

ব্যক্তিগত দুশ্চিন্তা ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কঠিন প্রস্তুতি থাকা সত্ত্বেও মেসির উপস্থিতিই যেন তার সতীর্থদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে।

আলজেরিয়ার বিপক্ষে জয় লাভের পর আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেন, “যদি কেউ মনে করে থাকে যে লিওকে ছাড়া এই দল আরও ভালো হতো, তাহলে আজ পরিষ্কার হয়েছে যে লিওই সবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

আর্জেন্টিনা যদি আজকের ম্যাচে জয় পেয়ে যায়, তাহলে পরবর্তী পর্বে তাদের জায়গা নিশ্চিত হবে। পাশাপাশি, অপর ম্যাচে যদি জর্ডান আলজেরিয়াকে হারাতে ব্যর্থ হয়, তাহলে আর্জেন্টিনা গ্রুপ জে’র শীর্ষস্থানও নিশ্চিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দিনের মতো আলোচনায় অংশ নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দিনের মতো আলোচনায় অংশ নিচ্ছে

চলমান উত্তেজনার মাঝে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে দ্বিতীয় দিনের মতো আলোচনা করতে যাচ্ছেন। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান কার্যক্রম চলাকালীন অগ্রগতিকে স্বাগত জানিয়েছে। প্রথম দিনের বৈঠকের পর উভয় পক্ষ লেবাননের সংঘাত নিরসনে একটি ‘সংঘাত নিরসন সেল’ গঠনে সম্মত হয়েছে।

ইরানের সরকারি গণমাধ্যম জানায়, মার্কিন প্রেসিডেন্টের হুমকির পরে আলোচনা স্থগিত ছিল। এরপর ইরানি প্রতিনিধিদল কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা স্থল ত্যাগ করে। একজন ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিক জানিয়েছেন, তেহরানের প্রতিনিধিরা ঘটনা স্থলে রয়েছেন এবং আলোচনা চলমান।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচকদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে, ইরানের প্রতিনিধিত্ব করছেন সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এদিকে, পাকিস্তান ও কাতারের একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, উচ্চ-পর্যায়ের আলোচনা সমাপ্ত হয়েছে এবং সপ্তাহের বাকি সময় সুইজারল্যান্ডে প্রযুক্তিগত আলোচনা চলতে থাকবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, উভয় পক্ষ হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি ‘যোগাযোগ লাইন’ স্থাপন ও লেবাননে ইসরায়েল এবং ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের অবসান ঘটানোর একটি প্রক্রিয়া নিয়ে সম্মতি জানিয়েছেন।

যদিও যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, ইরান মধ্যস্থতাকারীদের কাজের প্রশংসা করেছে। আরাগচি এক্স-এ লেখেন, পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীরা ‘লেবানন যুদ্ধের অবসানে বড় ধরনের অগ্রগতি’ এনেছেন। তিনি আরও বলেন, আলোচনার প্রথম ‘প্রকৃত পরীক্ষা’ হবে এই প্রক্রিয়াটি কি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধ করতে সক্ষম হয়।

জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক বলেছেন, আলোচিত বিষয়গুলোর মধ্যে হরমুজ প্রণালী সম্পর্কিত ইরানের বার্তাও অন্তর্ভুক্ত ছিল। লেবাননে চলমান লড়াইয়ের প্রতিক্রিয়ায় ইরানের সামরিক বাহিনী শনিবার প্রণালীটি বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের পুনরায় প্রণালীটি বন্ধ করার বিষয়টি অস্বীকার করেছে।

যদিও এই আলোচনায় বেশ কিছু জটিল বিষয় থাকবে, ইরান প্রথমে লেবাননের চলমান যুদ্ধের সমাধানে মনোনিবেশ করতে চায়।

সূত্র: এএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%