০৪:১১ এম
ঢাকার কেরানীগঞ্জে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পাসের হার ৫৬ দশমিক ৬৪ শতাংশে পৌঁছেছে। এবারের পরীক্ষায় উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ১১ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ পাসের হারে প্রথম স্থান অধিকার করেছে। অপরদিকে, সর্বনিম্ন পাসের হার রয়েছে জিনজিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজে।
কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচএসসি পরীক্ষায় কেরানীগঞ্জ উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৮৭১ জন। এর মধ্যে ১ হাজার ৬০৪ জন উত্তীর্ণ হয়েছে এবং ১ হাজার ২২৮ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা ১১ জন।
কলেজভিত্তিক ফলাফলে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ৮৫ দশমিক ৯৯ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে, ৩৬ দশমিক ৪০ শতাংশ পাসের হার নিয়ে জিনজিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাসের উদ্বোধন।
ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেলেও, অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন