ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান


গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে প্রায় ১২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে এসব নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।

যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা বিএনপির সদস্য এস এম জিয়াউল কবির বিপ্লব, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষে ডা. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করছেন, তখন তাদের স্বাগত জানাই।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন

বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগের দুই নেতা জানিয়েছেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:০১ এম


নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায়, নারী ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে, ২-১ গোলের দারুণ জয় পেয়েছেন তারা যেখানে প্রতিমন্ত্রী বিশেষ আনন্দ প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বিগত দুই আসরের ধারাবাহিকতা বজায় রেখে, ফাইনালেও মেয়েরা তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে এবং দেশের জন্য আরও একটি গৌরবময় ট্রফি বয়ে আনবে।

অভিনন্দন বার্তায়, প্রতিমন্ত্রী বলেন, দেশের নারী ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে বারবার তাদের যোগ্যতা ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। নেপালের বিরুদ্ধে এই রোমাঞ্চকর জয় কেবল তাদের কঠোর পরিশ্রম এবং ম্যাচ জয়ের অদম্য মানসিকতার বহিঃপ্রকাশ নয়, বরং এটি পুরো দেশের জন্য একটি বিশাল গর্বের মুহূর্ত।

তিনি দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই অনবদ্য সাফল্যের জন্য ধন্যবাদ জানান এবং তাদের আগামী দিনের পথচলার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে নারী ফুটবলের অগ্রগতিতে বরাবরের মতোই অত্যন্ত আন্তরিক। মাঠের এই ধারাবাহিক সাফল্য, দেশটির অন্যান্য নারী ক্রীড়াবিদদেরও দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন।

ফাইনালে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে, তিনি আশা প্রকাশ করেন, ফাইনালেও মেয়েরা এই জয়ের ধারাকে অব্যাহত রেখে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে আটক ব্যক্তিদের ফিরিয়ে আনলে হাদি হত্যা রহস্য উন্মোচিত হবে: সিআইডি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:০৫ এম


ভারতে আটক ব্যক্তিদের ফিরিয়ে আনলে হাদি হত্যা রহস্য উন্মোচিত হবে: সিআইডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহার হওয়া অস্ত্র হলো ক্যাসিনো খালেদের। চট্টগ্রামের মাজেদুল হেলালকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এ ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লব এবং পাঁচজনের নাম উঠেছে। সিআইডির দাবি, ভারতে গ্রেফতার ফয়সালসহ তিনজনকে ফেরালেই পুরো হত্যার রহস্য উদঘাটিত হবে। একই সঙ্গে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, মমতার বক্তব্য সামনে রেখে আসামিদের ফেরানোর কাজ চলছে।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশে ওসমান হাদী হত্যার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ বিষয়ে তিনি সব জানেন এবং মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। দেশের স্বার্থেই তিনি চুপ রয়েছেন।

মমতার এই মন্তব্যের পর হাদি হত্যার আলোচনা পুনরুত্থান হয়েছে। ডিবি থেকে সিআইডিতে হস্তান্তরের ৫ মাসের মধ্যে তদন্তে অগ্রগতি হয়েছে।

রাজধানীর পল্লবীর সাবেক কাউন্সিলর বাপ্পিকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করে গত ৬ জানুয়ারি ডিবি হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে। বাদির নারাজিতে ১৫ জানুয়ারি থেকে ওই মামলার অধিকতর তদন্তে নামে সিআইডি।

এক সপ্তাহের মধ্যে হত্যার সাথে জড়িত সন্দেহে ছাত্রলীগ কর্মী মো. রুবেলকে গ্রেফতার করে সংস্থাটি। তার জিজ্ঞাসাবাদে সামনে আসে, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে হত্যার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লব ও আদাবর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জমান রুবেলের নাম। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হিসেবে ছাত্রলীগ নেতা মাইনুদ্দিন শুভর নামও উঠে এসেছে।

নরসিংদী থেকে উদ্ধার হওয়া অস্ত্রের ফরেনসিক পরীক্ষা সিআইডির ল্যাবে করা হয়, যার মাধ্যমে প্রমাণ মেলে যে এটি হত্যায় ব্যবহৃত হয়েছে। অস্ত্রের গায়ের নম্বরের সূত্র ধরে ঢাকায় দুটি এবং চট্টগ্রামে ১টি দোকানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হেলালকে গ্রেফতার করা হয়। আদালতে মাজেদ জবানবন্দি দেন যে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া তাকে অস্ত্রটি দিয়েছিলেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়। এ মামলায় অস্ত্র সরবরাহকারীকেও গ্রেফতার করা হয়েছে এবং তারও ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিকেও শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, ডিবির তদন্তে ১৭ জনের পাশাপাশি আরো ৬ জনের নাম পাওয়া গেছে এবং আমরা তদন্তের শেষ পর্যায়ে রয়েছি। জসীম উদ্দিন জানান, সিআইডি কর্তৃক অভিযুক্তদের ভারতে ফেরত আনার জন্য সব ধরনের যোগাযোগ করা হচ্ছে এবং তাদের কাছে পেলে জিজ্ঞাসাবাদ করে শীঘ্রই চার্জশিট দেয়া সম্ভব হবে।

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভারতে গ্রেফতার হাদির হত্যাকারীদের ফেরানোর কাজ চলছে। বাইরের কারো বক্তব্য আমলে নেয়া হচ্ছে না।

তিনি বলেছেন, ‘পাশের দেশের নির্বাচনে যিনি হেরে গেছেন, তিনি তাদের সরকারের উদ্দেশ্যে কথা বলছেন। তাই এ নিয়ে বাংলাদেশে মন্তব্য করা উচিত হবে না।’

কূটনৈতিক চ্যালেনের মাধ্যমে অভিযুক্তদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রী এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:০৯ এম


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানকালে ভারতীয় চিংড়ি মাছের রেণু, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধকে জব্দ করে নেয়া হয়েছে।

জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ ৩১ হাজার একশ’ টাকা হয়ে দাঁড়িয়েছে।

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, কুশখালি, কাকডাঙ্গা, চান্দুড়িয়া ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার জোড়াতাল গাছ নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করে, এবং কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার মক্তব মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশও জব্দ করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এ ছাড়া, বাঁকাল চেকপোষ্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল পাঁচানী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ ৩১ হাজার একশ’ টাকা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি: এসপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:১২ এম


মাদক নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি: এসপি

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেছেন, পুলিশ যেখানে থাকবে, সেখানে মাদককারবারিরা থাকতে পারবে না। চাঁদপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

পুলিশের সঙ্গে সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে। বিশেষ করে মসজিদের ইমামদের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে মানুষের মধ্যে জানানো এবং জনমত গঠন করার চেষ্টা করা হবে।

আজ বুধবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে চলমান বিষয় নিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, “আপনারা যে বক্তব্য রেখেছেন, সেখান থেকে জেলার বিভিন্ন ঘটনা ও সমস্যা প্রকাশ পেয়েছে।” বিশেষ করে মাদক, কিশোর গ্যাং ও সড়ক দুর্ঘটনার বিষয়গুলো। গত ডিসেম্বর মাস থেকে জুন মাসের মধ্যে সড়ক পরিবহণের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এই সময় ৩৮৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। আর মে মাসে মাদক সংক্রান্ত মামলা দাখিল করা হয়েছে ২১৮টি।

এসপি আরও বলেন, “কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করতে হবে পরিবার থেকে।” অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সন্ধ্যার পর সন্তান কোথায় থাকে, কী করছে খোঁজ রাখতে হবে। তবে পুলিশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টহল বৃদ্ধি করবে এবং ব্যবস্থা নেবে।

মাদকের ভয়াবহতা কমাতে কমিউনিটি পুলিশিংকে সক্রিয় করা হবে। এলাকা ভিত্তিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। যারা মাদক ছেড়ে আসবে তাদের ধর্মীয় কাজে (তাবলিগ) যুক্ত করা হবে, যাতে পরিবারে উপার্জন না হলেও খরচ কমে যায়।

পুলিশ সুপার সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে ব্যবস্থা নিতে বলার কথাও জানান। খুব দ্রুতই কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরও বক্তব্য দেন।

সাংবাদিকদের এ সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাংবাদিক আলম পলাশ, ফারুক আহম্মেদ, শাহাদাত হোসেন শান্ত, আল-ইমরান শোভন, কাদের পলাশ, মো. মাসুদ আলম, তালহা জুবায়ের, শরীফুল ইসলাম, আতিকুর রহমান, ফরিদুল ইসলাম, এইচএম নিজাম, মনির হোসেন ও ইমতিয়াজ আহম্মেদ বক্তব্য দেন।

সাংবাদিকদের সঙ্গে এই সমসাময়িক বিষয় নিয়ে সভা করায় জেলা পুলিশকে সকলের পক্ষে ধন্যবাদ জানান প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, “আমরা দেখেছি, পুলিশ ঈদের আগে ও পরে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। কিন্তু, যে কোনো ঘটনার পর জনগণ পুলিশের পদক্ষেপ জানতে চায়। আমি মনে করি, পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে। এই ক্ষেত্রে গণমাধ্যম সব ধরনের সহযোগিতা করবে।”

সভায় জেলার বিভিন্ন স্তরে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ও চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%