ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে আটক ব্যক্তিদের ফিরিয়ে আনলে হাদি হত্যা রহস্য উন্মোচিত হবে: সিআইডি


ভারতে আটক ব্যক্তিদের ফিরিয়ে আনলে হাদি হত্যা রহস্য উন্মোচিত হবে: সিআইডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহার হওয়া অস্ত্র হলো ক্যাসিনো খালেদের। চট্টগ্রামের মাজেদুল হেলালকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এ ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লব এবং পাঁচজনের নাম উঠেছে। সিআইডির দাবি, ভারতে গ্রেফতার ফয়সালসহ তিনজনকে ফেরালেই পুরো হত্যার রহস্য উদঘাটিত হবে। একই সঙ্গে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, মমতার বক্তব্য সামনে রেখে আসামিদের ফেরানোর কাজ চলছে।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশে ওসমান হাদী হত্যার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ বিষয়ে তিনি সব জানেন এবং মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। দেশের স্বার্থেই তিনি চুপ রয়েছেন।

মমতার এই মন্তব্যের পর হাদি হত্যার আলোচনা পুনরুত্থান হয়েছে। ডিবি থেকে সিআইডিতে হস্তান্তরের ৫ মাসের মধ্যে তদন্তে অগ্রগতি হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার

রাজধানীর পল্লবীর সাবেক কাউন্সিলর বাপ্পিকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করে গত ৬ জানুয়ারি ডিবি হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে। বাদির নারাজিতে ১৫ জানুয়ারি থেকে ওই মামলার অধিকতর তদন্তে নামে সিআইডি।

এক সপ্তাহের মধ্যে হত্যার সাথে জড়িত সন্দেহে ছাত্রলীগ কর্মী মো. রুবেলকে গ্রেফতার করে সংস্থাটি। তার জিজ্ঞাসাবাদে সামনে আসে, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে হত্যার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লব ও আদাবর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জমান রুবেলের নাম। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হিসেবে ছাত্রলীগ নেতা মাইনুদ্দিন শুভর নামও উঠে এসেছে।

নরসিংদী থেকে উদ্ধার হওয়া অস্ত্রের ফরেনসিক পরীক্ষা সিআইডির ল্যাবে করা হয়, যার মাধ্যমে প্রমাণ মেলে যে এটি হত্যায় ব্যবহৃত হয়েছে। অস্ত্রের গায়ের নম্বরের সূত্র ধরে ঢাকায় দুটি এবং চট্টগ্রামে ১টি দোকানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হেলালকে গ্রেফতার করা হয়। আদালতে মাজেদ জবানবন্দি দেন যে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া তাকে অস্ত্রটি দিয়েছিলেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়। এ মামলায় অস্ত্র সরবরাহকারীকেও গ্রেফতার করা হয়েছে এবং তারও ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিকেও শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক আলিফের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, স্ত্রীকে চাকরির আশ্বাস ডেপুটি স্পিকারের

তিনি বলেন, ডিবির তদন্তে ১৭ জনের পাশাপাশি আরো ৬ জনের নাম পাওয়া গেছে এবং আমরা তদন্তের শেষ পর্যায়ে রয়েছি। জসীম উদ্দিন জানান, সিআইডি কর্তৃক অভিযুক্তদের ভারতে ফেরত আনার জন্য সব ধরনের যোগাযোগ করা হচ্ছে এবং তাদের কাছে পেলে জিজ্ঞাসাবাদ করে শীঘ্রই চার্জশিট দেয়া সম্ভব হবে।

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভারতে গ্রেফতার হাদির হত্যাকারীদের ফেরানোর কাজ চলছে। বাইরের কারো বক্তব্য আমলে নেয়া হচ্ছে না।

তিনি বলেছেন, ‘পাশের দেশের নির্বাচনে যিনি হেরে গেছেন, তিনি তাদের সরকারের উদ্দেশ্যে কথা বলছেন। তাই এ নিয়ে বাংলাদেশে মন্তব্য করা উচিত হবে না।’

কূটনৈতিক চ্যালেনের মাধ্যমে অভিযুক্তদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রী এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: মাদারীপুরে প্রেমের টানে বাংলাদেশে এলেন চীনা যুবক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:০৯ এম


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানকালে ভারতীয় চিংড়ি মাছের রেণু, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধকে জব্দ করে নেয়া হয়েছে।

জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ ৩১ হাজার একশ’ টাকা হয়ে দাঁড়িয়েছে।

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, কুশখালি, কাকডাঙ্গা, চান্দুড়িয়া ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার জোড়াতাল গাছ নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করে, এবং কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার মক্তব মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশও জব্দ করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এ ছাড়া, বাঁকাল চেকপোষ্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল পাঁচানী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ ৩১ হাজার একশ’ টাকা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি: এসপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:১২ এম


মাদক নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি: এসপি

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেছেন, পুলিশ যেখানে থাকবে, সেখানে মাদককারবারিরা থাকতে পারবে না। চাঁদপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

পুলিশের সঙ্গে সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে। বিশেষ করে মসজিদের ইমামদের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে মানুষের মধ্যে জানানো এবং জনমত গঠন করার চেষ্টা করা হবে।

আজ বুধবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে চলমান বিষয় নিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, “আপনারা যে বক্তব্য রেখেছেন, সেখান থেকে জেলার বিভিন্ন ঘটনা ও সমস্যা প্রকাশ পেয়েছে।” বিশেষ করে মাদক, কিশোর গ্যাং ও সড়ক দুর্ঘটনার বিষয়গুলো। গত ডিসেম্বর মাস থেকে জুন মাসের মধ্যে সড়ক পরিবহণের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এই সময় ৩৮৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। আর মে মাসে মাদক সংক্রান্ত মামলা দাখিল করা হয়েছে ২১৮টি।

এসপি আরও বলেন, “কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করতে হবে পরিবার থেকে।” অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সন্ধ্যার পর সন্তান কোথায় থাকে, কী করছে খোঁজ রাখতে হবে। তবে পুলিশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টহল বৃদ্ধি করবে এবং ব্যবস্থা নেবে।

মাদকের ভয়াবহতা কমাতে কমিউনিটি পুলিশিংকে সক্রিয় করা হবে। এলাকা ভিত্তিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। যারা মাদক ছেড়ে আসবে তাদের ধর্মীয় কাজে (তাবলিগ) যুক্ত করা হবে, যাতে পরিবারে উপার্জন না হলেও খরচ কমে যায়।

পুলিশ সুপার সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে ব্যবস্থা নিতে বলার কথাও জানান। খুব দ্রুতই কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরও বক্তব্য দেন।

সাংবাদিকদের এ সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাংবাদিক আলম পলাশ, ফারুক আহম্মেদ, শাহাদাত হোসেন শান্ত, আল-ইমরান শোভন, কাদের পলাশ, মো. মাসুদ আলম, তালহা জুবায়ের, শরীফুল ইসলাম, আতিকুর রহমান, ফরিদুল ইসলাম, এইচএম নিজাম, মনির হোসেন ও ইমতিয়াজ আহম্মেদ বক্তব্য দেন।

সাংবাদিকদের সঙ্গে এই সমসাময়িক বিষয় নিয়ে সভা করায় জেলা পুলিশকে সকলের পক্ষে ধন্যবাদ জানান প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, “আমরা দেখেছি, পুলিশ ঈদের আগে ও পরে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। কিন্তু, যে কোনো ঘটনার পর জনগণ পুলিশের পদক্ষেপ জানতে চায়। আমি মনে করি, পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে। এই ক্ষেত্রে গণমাধ্যম সব ধরনের সহযোগিতা করবে।”

সভায় জেলার বিভিন্ন স্তরে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ও চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগের তিন দিন পর মন্ত্রী দীপেন দেওয়ানের ফেসবুক পোস্ট, যা লিখলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:১৬ এম


পদত্যাগের তিন দিন পর মন্ত্রী দীপেন দেওয়ানের ফেসবুক পোস্ট, যা লিখলেন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে সদ্য পদত্যাগ করা দীপেন দেওয়ান পাহাড়ের মানুষকে শান্ত, ধৈর্য ধারণ, আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও পাহাড়ের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ন রাখা উচিত।

পদত্যাগের তৃতীয় দিন বুধবার (৩ জুন) রাত ৯টায় দীপেন দেওয়ান তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে এই বার্তা প্রদান করেন। বার্তাটি পৌঁছে দেন তার ব্যক্তিগত সহকারী (এপিএস) আল-আমিন গণমাধ্যমকর্মীদের কাছেও।

বার্তায় তিনি লেখেন, 'সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে আমার পদত্যাগকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ জনগণের মধ্যে যে আবেগ, উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি গভীরভাবে অবগত রয়েছি।'

তিনি তার বার্তায় আরও উল্লেখ করেন, 'আমি পার্বত্য চট্টগ্রামের সকল পাহাড়ি, বাঙালি এবং অন্যান্য সম্প্রদায়ের ভাই-বোনদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি যে, আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন এবং আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখুন।'

কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ন রাখতে তিনি আবারও আহ্বান জানান।

তিনি আরও লেখেন, 'আমি বিশ্বাস করি, পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও আমাদের সবার। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হোক- এটাই আমার প্রত্যাশা।'

মন্ত্রিত্ব ত্যাগের পরে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে দীপেন দেওয়ান একটি বার্তায় লেখেন, 'আমি গর্বের সঙ্গে স্মরণ করছি যে, আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা আমার রাজনৈতিক জীবনের প্রেরণা। আমি দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, দিকনির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছি।'

তিনি আরো বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিতে যোগদান করে আমি রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি।'

'আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার রাজনৈতিক আদর্শের ঠিকানা। আমি জীবনের অবশিষ্ট সময়ও এই প্রিয় দল, এর আদর্শ এবং দেশের জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করে যেতে চাই। ব্যক্তিগত বা রাজনৈতিক যে কোনো পরিস্থিতিতেই আমি দলের প্রতি আমার আনুগত্য ও অঙ্গীকার অটুট রাখবো। এই দল আমি কখনো ত্যাগ করবো না।'

তিনি তার বার্তায় যোগ করেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি; ব্যক্তি নয়, জনগণের কল্যাণই সবচেয়ে বড় বিষয়। তাই আমি পার্বত্য চট্টগ্রামের সকল জনগণের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বিভেদ নয়, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সংঘাত নয়।'

'পরিশেষে বলতে চাই—মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমি পূর্ণ আস্থাশীল, নতুন বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যেতে চাই। আমি আবারও দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমার শেষ ঠিকানা।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ব্যবস্থাপনা নিয়ে নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:১৯ এম


এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ব্যবস্থাপনা নিয়ে নতুন সিদ্ধান্ত

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখার সিদ্ধান্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড স্থগিত করেছে। নির্দেশনা জারি করার মাত্র একদিনের মাথায় এটি স্থগিত করা হয়েছে।

আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি চিঠিতে সব কেন্দ্রের সচিবকে পরীক্ষাকেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ চালুর নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে থানা বা ট্রেজারি থেকে প্রশ্নপত্র আনার দায়িত্বে কারা থাকবেন, তাদের তথ্যও বোর্ডে পাঠাতে বলা হয়েছিল। কিন্তু এর একদিন পরেই ২ জুন বোর্ড সেই চিঠিটি বাতিল করে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা নতুন চিঠিতে উল্লেখ করা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর, এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য পাঠানোর সংক্রান্ত চিঠিটি স্থগিত করা হলো। এছাড়া বিষয়টি সম্পর্কে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শিক্ষা বোর্ডের সূত্রে জানা যায়, গত এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখা হয়েছিল। বোর্ডের দাবি, এর ফলে নকলের প্রবণতা কমেছে।

তবে এ নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের এক অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মতো কঠোর নজরদারি শিক্ষার্থীদের ওপর মনস্তাত্ত্বিক এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেক শিক্ষাবিদ আশঙ্কা প্রকাশ করেছেন।

হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের কারণ জানাতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, ‘আমরা আগের চিঠিটা স্থগিত করেছি। শিগগির হয়তো নতুন আরেকটি চিঠি দেওয়া হবে।’ তবে কী কারণে এই সিদ্ধান্ত স্থগিত করা হলো, সেটিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%