ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ লেবাননের কেন্দ্রীয় ব্যাংকে ইসরাইলি হামলার নিন্দা


দক্ষিণ লেবাননের কেন্দ্রীয় ব্যাংকে ইসরাইলি হামলার নিন্দা

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইল হামলা জোরদার করায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংক শনিবার নাবাতিয়েহ শহরে ব্যাংকটির একটি শাখায় চালানো ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে। ব্যাংকটি এ হামলাকে ‘সরাসরি ও পরিকল্পিত’ আঘাত বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে ব্যাংক জানায়, ‘ইসরাইলি বাহিনী নাবাতিয়েহে ব্যাংক অব লেবাননের একটি শাখাকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে।’ বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এটি ‘একটি সরকারি ভবনের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা’, যা লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবিচ্ছেদ্য অংশ। ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, হামলার সময় ভবনটি খালি ছিল। এতে শুধু স্থাপনার ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বেসামরিক নাগরিক ও লেবাননের সরকারি প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার জানায়, ইসরাইল প্রায় ২০টি স্থানে বিমান হামলা চালিয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নাবাতিয়েহ এলাকায় ১৬ জন নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ: চালক গুরুতর আহত, পিকআপ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


গোপালগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ: চালক গুরুতর আহত, পিকআপ বিধ্বস্ত

গোপালগঞ্জ পুলিশ লাইনের প্রধান মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।

রোববার (২১ জুন ২০২৬) সকালে ঢাকা থেকে পিরোজপুরগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাসে থাকা কোনো যাত্রী হতাহত হননি বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে থানায় আসার পথে প্রতিপক্ষের হামলা' পুলিশের প্রতি ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


নন্দীগ্রামে থানায় আসার পথে প্রতিপক্ষের হামলা
 
বগুড়ার নন্দীগ্রামে গ্রাম ছাড়তে না চাওয়ায় প্রতিপক্ষের দারা অবরুদ্ধ বোনকে উদ্ধার করে থানায় আসার পথে হামলার শিকার হয়েছেন ইসমাইল নামের এক সিএনজি চালক। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ইসমাইল হোসেন উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামের বাসিন্দা।
 
শুক্রবার (১৯শে মে) ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর তিতলাগাড়ি গ্রামে। এই ঘটনায় শনিবার (২০শে মে) মুরাদপুর তিতলাগাড়ি গ্রামের কালামের স্ত্রী' আহতের ছোট বোন মোছা, নাজমা বিবি বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মুরাদপুর তিতলাগাড়ি গ্রামের মৃত আনছার আলীর ছেলে বুলবুল (৫৪), বুলবুলের ছেলে রাব্বী (২২) এবং বুলবুলের স্ত্রী মানসুরা বিবি (৪০) সহ ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি। 
 
অভিযোগ সূত্রে জানা যায়, জমি বন্ধক নেওয়াকে কেন্দ্র করে থানায় অভিযোগ এবং অভিযোগটি থানায় বসে মীমাংসা করায় বাদী পক্ষকে গ্রাম ছাড়ার নির্দেশ দেন বিবাদীরা। নির্দেশ না মানায় পরিবারটির উপর হামলা সহ অবরুদ্ধ করে রাখে বিবাদীগণ। এই ঘটনায় বাদী নাজমা বিবি সরকারি জরুরি আইনি সেবা ৯৯৯ এ একাধিকবার ফোন করে সংযোগ না পেয়ে বিষয়টি মোবাইল ফোনে তার ভাইদের জানায়। বিষয়টি জানার পর ছোট ভাই বোনকে উদ্ধারের জন্য থানায় গিয়ে পুলিশের সহযোগীতা কামনা করেন। তবে পুলিশ উদ্ধারে না গিয়ে তাদের কাউকে পাঠিয়ে বোনকে উদ্ধার করে থানায় আনতে বলেন। থানা পুলিশের কথা মত বড় ভাই সিএনজি চালক ইসমাইল হোসেনকে সিএনজি নিয়ে বোনকে উদ্ধারে পাঠিয়ে দেয়। ইসমাইল হোসেন অবরুদ্ধ বোনকে উদ্ধার করে থানায় আসার পথে মুরাদপুর গোড়ানের পাড় এলাকায় পৌছালে তাদের পথরোধ করে হামলা চালায় বিবাদীগণ। ছিনিয়ে নেয় নগদ অর্থ স্বর্নালংকার, মোবাইল। বিষয়টি মোবাইল ফোনে থানায় বসে থাকা ছোট ভাইকে জানালে এবং ছোট ভাই পুলিশকে জানালে অবশেষে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে পাঠিয়ে দেয়। 
 
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।
 
এদিকে, ভাইয়ের উপর এই ন্যাক্কার জনক হামলার ঘটনায় থানা পুলিশের প্রতি ক্ষোভ ঝারলেন আহত ইসমাইল হোসেনের ছোট ভাই আব্দুল আলিম। তিনি বলেন, থানা পুলিশ যদি প্রথমেই উদ্ধারে যেতো তাহলে আমার ভাই সুস্থ্য থাকতো। তার দুই পা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। পুলিশের কথায় ভাইকে পাঠানো উচিৎ হয়নি।
 
এবিষয়ে কথা বলতে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সরকারী মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা সহ জেসমিন আক্তার নামের একজন নারী যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। রবিবার (২১ জুন) তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেসমিন আক্তার হলো চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের মৃত হারুন মিয়ার কন্যা।

বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইট (ঠছ-৯২২)-এ ভ্রমণের জন্য ওই নারী তার বোর্ডিং পাস সংগ্রহ করেন। এরপর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় নিরাপত্তা কর্মীরা তার বহন করা একটি ল্যাপটপ ব্যাগকে সন্দেহজনক মনে করেন এবং সেটি তল্লাশি করেন।

এই সময় সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী রাকেশ ঘোষ ব্যাগটির দুই পাশের ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে লুকিয়ে রাখা ইয়াবার চালান শনাক্ত করেন।

পরে ব্যাগ থেকে মোট ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ জেসমিন আক্তার আটক হন। উদ্ধারকৃত ইয়াবার সাথে আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় অনুমোদনহীন ২২ ধরনের ওষুধ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


কুমিল্লায় অনুমোদনহীন ২২ ধরনের ওষুধ জব্দ

অনুমোদনহীন এবং বাজারজাতের অভিযোগে কুমিল্লা বিসিক শিল্পনগরীর মর্ডান ড্রাগে জেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এই অভিযানের ফলে বেশকিছু ওষুধ, কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুমিল্লার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারাই জানান, প্রতিষ্ঠানটির পরিচালক জুবায়ের ইসলাম দীর্ঘদিন ধরে মাত্র দুটি ওষুধ উৎপাদনের অনুমোদন নিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় ডিলারদের মাধ্যমে সেগুলো বিক্রি করে আসছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খান মন্তব্য করেন, কারখানাটির বিরুদ্ধে অনুমোদন ছাড়া ওষুধ উৎপাদনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি উল্লেখ করেন, কোনো অনুমোদিত টেকনিশিয়ান ছাড়াই এখানে ওষুধ উৎপাদন করা হচ্ছিল।

জব্দ হওয়া মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কুমিল্লার অফিস সহকারী শাহ আলম সরকার, যিনি জানান, জব্দ করা ২২ ধরনের ওষুধের কোনো অনুমোদনপত্র প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দেখাতে পারেনি। এখনোও কিছু বিদেশি ব্র্যান্ডের ওষুধ উৎপাদিত হচ্ছিল। বিশেষ করে শিশুদের জন্য তৈরি কিছু ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

কারখানার মালিক জুবায়ের ইসলাম অভিযোগের আংশিক স্বীকার করে বলেন, কিছু ওষুধ তৈরির অনুমোদন রয়েছে, তবে কিছু ওষুধের অনুমোদন এখনও নেওয়া হয়নি।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ, এনএসআইয়ের কর্মকর্তারা এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%