০৭:৪১ পি.এম
সিরাজগঞ্জে ৮ জন মাদক সেবনকারীর প্রত্যেককে দেড় মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত, পাশাপাশি ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে, সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনীতে আটক করা সেবনকারীদের ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান আহমেদ খান।
এ সময় পুলিশের সদস্যরা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শহরের মাছুমপুর মহল্লার সুলেমান মন্ডলের ছেলে সুরুজ মন্ডল (৩৫), একই এলাকার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে সাদ্দাম হোসেন (২১), চরমালসাপাড়া গ্রামের সুলতান সেখের ছেলে অকুল সেখ (২০), একই এলাকার আমির হোসেনের ছেলে সিয়াম (২০), ফজল সেখের ছেলে রাব্বি সেখ (২০), রতন সেখের ছেলে বাঁধন সেখ (২০), ধানবান্ধি মহল্লার পুলো শেখের ছেলে আনিছুর (৩২) এবং হোসেনপুর মহল্লার মৃত শুকুর আলীর ছেলে নুরুল ইসলাম (৩৫) রয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাসের উদ্বোধন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শনিবার দুপুরে রেলওয়ে কলোনী এলাকায় যুব সমাজ মাদকদ্রব্য গাজা, ইয়াবা ও হেরোইনসহ ৮ সেবনকারীকে আটক করে জেলা বিএনপির নেতৃবৃন্দকে খবর দেন। সংবাদ পেয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বহমান বাচ্চু ওই এলাকায় গিয়ে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করার পরামর্শ দেন। পরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে পৌছে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে জীবন বাজি রেখেছি। এখন মাদকের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই শুরু করেছি। আমি আশা করছি, সিরাজগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জকে মাদকমুক্ত করতে পারবো।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান আহমেদ খান বলেন, প্রত্যেক মাদক সেবনকারীকে দেড় মাস করে কারাদণ্ডের পাশাপাশি ৫০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাঙ্গাবালীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন