০৮:৪৩ পি.এম
রাজশাহীতে শায়খ ড.
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাঁখা (ডিবি) মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৩৭ জন নারীকে আটক করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এই নারীদের শনিবার (২৮ নভেম্বর) আটক করা হয়, বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও আরএমপি ডিবি প্রধান গাজিউর রহমান।
গাজিউর রহমান জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে পকেটমারির ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় পুলিশের গোয়েন্দা নজরদারি ছিল। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটককৃত ৩৭ নারীকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন: পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে ১ লাখ ১০ হাজার টাকার দুর্ধর্ষ চুরি
আজ বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর, যিনি রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন