ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে ৬ জন মাদক সেবির দণ্ড


রাজশাহীতে ৬ জন মাদক সেবির দণ্ড

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, বুধবার কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। ।

আরও পড়ুন: মোংলা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন

তারা হলেন রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের আব্দুল্লাহ (৩৫), চন্দ্রিমা থানার ঘোড়ামারা গ্রামের শাহীন (৩৬), শিরোইল কলোনির জুবায়ের হোসেন শিমুল (২৫), রাজপাড়ার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা এলাকার মো. খোকন এবং তেরখাদিয়া মধ্যপাড়ার আলী খান।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

এদিকে শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মোঃ আলামিন হোসেনকে আটক করা হয়। তিনি চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম বাররাস্তার মোড় এলাকার বাসিন্দা।

পরে ভ্রাম্যমাণ আদালত আলামিন হোসেনকে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ইবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


ইবিতে চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত সভাপতিদের মধ্যে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়, ফাইন আর্টস বিভাগে সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির, ফার্মেসি বিভাগে সহকারী অধ্যাপক ড. মাসুদ রানা এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব (শাহীন) দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, ফাইন আর্টস বিভাগের সভাপতি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং ফার্মেসি বিভাগের সভাপতি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে ১৫ সেপ্টেম্বর থেকে অব্যাহতি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের সহকারী অধ্যাপকদের ১৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য নিজ নিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা গত ২৫ আগস্ট সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয় আল ফিকহ এন্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাবকে (শাহীন)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মহানগর মহিলা দলের নেত্রী ফরিদার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল:

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


বরিশাল মহানগর মহিলা দলের নেত্রী ফরিদার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কঠিন সময়ে হামলা, মামলা, জেল-জুলুম সহ্য করে রাজপথে শক্ত হাতে সংগঠন পরিচালনা করেছেন বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা। দলের দুর্দিনের এই কান্ডারী নেত্রীকে নিয়ে একটি স্বার্থান্বেষী মহল সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যখন গ্রেপ্তার ও নিপীড়নের ভয়ে অনেকেই রাজপথে নামতে দ্বিধাবোধ করতেন, সেই সময় দিন-রাত নিরলস পরিশ্রম করে বরিশাল মহানগর মহিলা দলকে চাঙ্গা রেখেছিলেন ফরিদা। মিটিং-মিছিল আয়োজনসহ কর্মীদের উৎসাহিত করে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে রাজপথে হাজারো নারী কর্মীকে ঐক্যবদ্ধ রেখেছিলেন এই ত্যাগী নেত্রী। বর্তমান সভাপতি তিথিসহ অনেককে সংগঠনে অন্তর্ভুক্ত করা ও মহানগর মহিলা দলকে পুনরুজ্জীবিত করার পেছনে তার বড় অবদান রয়েছে বলে মনে করেন সাধারণ কর্মীরা।

তবে সাম্প্রতিক সময়ে দলকে সুসংগঠিত করা এবং ত্যাগী এই নেত্রীর ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে নানা ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

এ বিষয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বলেন, "একটি চিহ্নিত মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আমার বিরুদ্ধে ক্রমাগত ভিত্তিহীন অপপ্রচার ও গুজব ছড়িয়ে রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা অপপ্রচার অব্যাহত থাকলে আমি বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

তিনি আরও বলেন, "বরিশালকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশের কিছু অসাধু কর্মকর্তা যারা মাদক বিক্রেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি।"

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে ফরিদা জানান, তিনি অতীতেও রাজপথের লড়াকু সৈনিক হিসেবে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন এবং বর্তমানেও দলের আদর্শ রক্ষায় কাজ করে যাচ্ছেন। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়—এমন কোনো কাজে তিনি কখনোই যুক্ত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না।

এদিকে তৃনমূলের সাধারণ নারী কর্মীদের দাবি, দলের জন্য ফরিদার ত্যাগ ও অবদান অনস্বীকার্য। নতুন কাউকে দিয়ে এই শূন্যতা পূরণ করা সম্ভব নয়। দলের শীর্ষ নেতৃত্বের উচিত দুর্দিনের এমন পরীক্ষিত ও ত্যাগী নেত্রীদের উপযুক্ত মূল্যায়ন করা, যাতে ভবিষ্যতে ত্যাগী কর্মীরা রাজনীতিতে নিরাশ না হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে ভর্তির জন্য যেসব কাগজপত্র লাগবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


একাদশে ভর্তির জন্য যেসব কাগজপত্র লাগবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী বিভিন্ন কলেজে আসন পেয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

কলেজে আসন পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। নিশ্চায়নের পর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

একাদশ শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। এগুলো হলো—

কত শিক্ষার্থী আবেদন করেছেন

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৪৪ হাজার ৬৮৭ শিক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৫৭১ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন। অর্থাৎ মোট উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় ৮৪ শতাংশ একাদশে ভর্তির আবেদন করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ শিক্ষার্থী আবেদন করেন। তাদের পছন্দের কলেজ অনুযায়ী মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা পড়ে। প্রথম ধাপের ফল অনুযায়ী, আবেদনকারীদের প্রায় ৯৮ শতাংশ কোনো না কোনো কলেজে আসন পেয়েছেন।

তবে বোর্ডের তথ্যে প্রথম ধাপে ২৫ হাজার ৩৩ শিক্ষার্থী কোনো কলেজে আসন পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন। আবার বোর্ডের অন্য একটি তথ্যে প্রথম ধাপে আবেদন করে আসন না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৪১৫ জন বলা হয়েছে।

নিশ্চায়নের শেষ সময় ১৮ সেপ্টেম্বর

প্রথম ধাপে কলেজে আসন পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এ জন্য বোর্ড নির্ধারিত নিশ্চায়ন ফি মোবাইল ব্যাংকিংসহ অনুমোদিত যেকোনো মাধ্যমে পরিশোধ করা যাবে।

নিশ্চায়নের শেষ সময় ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টা। এর মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

নিশ্চায়ন শেষে ২০ সেপ্টেম্বর রোববার থেকে ২২ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি হতে হবে। কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


আজকের নামাজের সময়সূচি, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮।

ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে—

জোহরের সময় শুরু হবে দুপুর ১১টা ৫৬ মিনিটে।

আসরের সময় শুরু হবে ৪টা ১৭ মিনিটে।

মাগরিবের সময় ৬টা ৪ মিনিটে।

এশার সময় শুরু হবে ৭টা ১৭ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৩৪ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৪৫ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%