বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:০৮ পি.এম
আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮।
ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে—
জোহরের সময় শুরু হবে দুপুর ১১টা ৫৬ মিনিটে।
আসরের সময় শুরু হবে ৪টা ১৭ মিনিটে।
মাগরিবের সময় ৬টা ৪ মিনিটে।
এশার সময় শুরু হবে ৭টা ১৭ মিনিটে।
আগামীকাল ফজর শুরু ৪টা ৩৪ মিনিটে
আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৪৫ মিনিটে।
সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট সপ্তাহের বিভিন্ন দিন বন্ধ থাকে। তবে অনেক সময় গন্তব্যে পৌঁছানোর পর দেখা যায়, সেদিন ওই এলাকার দোকান ও মার্কেট বন্ধ রয়েছে।
এ কারণে, বৃহস্পতিবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জেনে নিন।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকার দোকানপাট, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
বন্ধ থাকবে যেসব মার্কেট
শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপরারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে, ১৭৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে চীনের বেইজিং।
এই বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, বায়ুমান স্কোর ৭৩ নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকার ২৮ নম্বরে রয়েছে। ঢাকার বাতাসের মানকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে গণ্য করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৭৫ স্কোর নিয়ে চীনের বেইজিং শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে ১৬৫ স্কোর নিয়ে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তৃতীয় স্থানে ১৬৩ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর রয়েছে। তালিকার চতুর্থ স্থানে থাকা ভিয়েতনামের সববৃহৎ শহর হো চি মিন সিটির স্কোরও ১৬৩ এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৫৪।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়।
আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে।
সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে একটি দেশীয় লোহার তৈরি রামদা, একটি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল, ৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার** করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ জন, নিয়মিত মামলায় ৪ জন, অন্যান্য আইনে ২ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৬ জনকে** আটক ও গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে বিএমপির চার থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে **সর্বমোট ২০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও বিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের উদ্দেশ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপির পুলিশ লাইন্সে এই কর্মশালার উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান এবং তিনি স্বাগত বক্তব্যও প্রদান করেন।
কমিশনার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, "নির্বাচনে পুলিশকে আইনগতভাবে নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে এবং ভোটের পরিবেশ বজায় রাখতে হবে।"
তিনি আরও বলেন, "বর্তমান প্রশিক্ষণটি মূলত রিক্যাপ, অর্থাৎ চাকরি জীবনে অর্জিত অভিজ্ঞতাকে পুনরায় মনে করিয়ে দেওয়া। প্রশিক্ষণ সেশনগুলো গুরুত্বসহকারে গ্রহণ করতে হবে।"
অভিজ্ঞ ইন্সট্রাক্টরদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সকলেই দায়িত্ব পালনে আরও দক্ষতা অর্জন করবেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের মধ্যে নির্বাচনি আইন, আন্তঃবাহিনী সমন্বয় সাধন, নির্বাচনি সহিংসতা প্রতিরোধ, আচরণবিধি, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা, বডি-ওর্ন ক্যামেরার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
কর্মশালায় ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) এম, এম শাকিলুজ্জামানসহ কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ