০৭:৩৯ পি.এম
যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশ একটি ব্রিটিশ বিমানঘাঁটিতে নাশকতামূলক কর্মকাণ্ড বা 'সন্ত্রাসবাদী পরিকল্পনার' অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে, যেখানে মার্কিন বোমারু বিমান ব্যবহৃত হয়েছে। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ওয়েস্টমিনস্টার এলাকা থেকে ২২ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে "সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া"র অভিযোগে আটক করা হয়েছে। এর আগে 'আরএএফ ফেয়ারফোর্ড' নামের বিমানঘাঁটির কাছাকাছি এলাকা থেকে সন্দেহভাজন আরও ছয়জনকে একই অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। তবে, তাদের মধ্যে আগের ছয়জন বর্তমানে জামিনে মুক্তি পেয়েছে।
যুক্তরাজ্যের 'আরএএফ ফেয়ারফোর্ড' বিমানঘাঁটিটি মার্কিন সামরিক বাহিনী কর্তৃক ইরানে সাম্প্রতিক বিমান হামলার জন্য ব্যবহৃত হচ্ছিল। সম্ভাব্য এই হুমকির প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় জানান, বিমানঘাঁটিটিতে "নিরাপত্তা সংক্রান্ত হুমকির" কারণে রবিবারে সেখান থেকে মার্কিন বি-১ বোমারু বিমানগুলো সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানঘাঁটির নিরাপত্তা জোরদার করেছে এবং পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে। সূত্র: বিবিসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন