ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্সে সুমাইয়া ব্রোঞ্জ পদক অর্জন


বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্সে সুমাইয়া ব্রোঞ্জ পদক অর্জন

ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিটের প্রথম দিনেই পদক অর্জন করেছে বাংলাদেশ। বুধবার নারীদের ১০০ মিটার স্প্রিন্ট ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান।

একই ইভেন্টে বাংলাদেশের আরেক অ্যাথলেট রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থান দখল করেন। প্রতিযোগিতায় স্বাগতিক ভারতের অ্যাথলেট মিরিথিকা টি ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া শ্রীলঙ্কার কে রিসানসা হিরুপামা ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন।

এ প্রতিযোগিতা আজ শুরু হয়েছে এবং এটি আগামী ২৭ নভেম্বর শেষ হবে।

আরও পড়ুন: ফার্নান্দেস: পর্তুগালের সতীর্থরা রোনালদোকে অসম্মান করেননি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আ. লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে সিএমপির সার্জেন্ট বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


নিষিদ্ধ আ. লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে সিএমপির সার্জেন্ট বহিষ্কার

চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কর্মরত এক সার্জেন্টকে বহিষ্কার করা হয়েছে, কারণ তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছে। ওই সার্জেন্টের নাম মুজাহিদুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী কালের কণ্ঠকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করার কারণে ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, "তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

সিএমপি কমিশনারের কাছে আওয়ামী লীগের সঙ্গে মুজাহিদের সম্পৃক্ততা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় বহিষ্কার করা হয়েছে।" গ্রেপ্তার বা হেফাজতে নেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, "বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার নয়।"

সূত্রে জানা গেছে, সার্জেন্ট মুজাহিদ সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ ওঠায় তাকে বহিষ্কার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে তিন ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে তিন ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল প্রযুক্তি

বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে দেশের বাজারে প্রবেশ করেছে অপো, যা একটি বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড। নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নাম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে অপোর ফ্ল্যাগশিপ স্টোরে আনুষ্ঠানিকভাবে ফোনটির প্রথম বিক্রি উদযাপন করা হয়।

ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম। এতে ২০০ মেগাপিক্সেলের মেইন, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। পেশাদার আলোকচিত্রের জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হ্যাসেলব্লাডের সহযোগিতায় তৈরি এই ক্যামেরা ব্যবস্থা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ছবির সূক্ষ্ম বিবরণ ধারণের সক্ষমতা রাখে।

শুধু উচ্চ রেজ্যুলুশন নয়, মানুষের চোখে দেখা দৃশ্যের স্বাভাবিক রূপ ছবিতে তুলে ধরার জন্য অপো ফোনটিতে বিশেষ প্রযুক্তি যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের অংশ হিসেবে এতে রয়েছে নেক্সট জেনারেশন লুমো ট্রু ইমেজ ইঞ্জিন। এটি ছবিতে রঙের নির্ভুলতা, প্রাকৃতিক আলোর প্রতিফলন এবং সূক্ষ্ম বিবরণ বজায় রাখতে সহায়তা করে।

ফোনটির রঙের নির্ভুলতা নিশ্চিত করতে ডেডিকেটেড ‘ট্রু কালার ক্যামেরা’ ব্যবহার করা হয়েছে। এতে ২৪-চ্যানেল মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। প্রচলিত ক্যামেরা সেন্সর যেখানে মূলত লাল, সবুজ এবং নীল রঙের তথ্যের ওপর নির্ভর করে, সেখানে এই প্রযুক্তি আশপাশের আলো থেকে অতিরিক্ত স্পেকট্রাল তথ্য সংগ্রহের সক্ষমতা রাখে।

এছাড়া ক্যামেরা ব্যবস্থায় ১৫ ইভি পর্যন্ত আল্ট্রা-হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে। এর মাধ্যমে উজ্জ্বল আলো এবং অন্ধকার অংশের বিস্তারিত তথ্য ধারণ করা সম্ভব। পাশাপাশি লুমো ন্যাচারাল টোন ইঞ্জিন অপোর নিজস্ব ন্যাচারাল টোন কার্ভ ব্যবহার করে আলো এবং ছায়ার মধ্যে ভারসাম্য বজায় রাখে।

ভিডিও ধারণের ক্ষেত্রেও ফোনটিতে উন্নত সুবিধা রাখা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ৮কে এবং ১২০ ফ্রেম পর্যন্ত ৪কে ভিডিও ধারণের সুবিধা রয়েছে। ৪কে ডলবি ভিশন প্রযুক্তি এবং ‘ওপেন গেট ক্যাপচার’ ফিচার যুক্ত করা হয়েছে। ফলে কনটেন্ট নির্মাতারা ভিডিও ধারণ এবং সম্পাদনায় বাড়তি সৃজনশীলতার সুযোগ পাবেন।

ক্যামেরার পাশাপাশি ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট, ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ রয়েছে। ডিসপ্লে ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড। ব্যাটারির সক্ষমতা ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার। চার্জ দেওয়ার জন্য ৮০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড এবং ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি রয়েছে।

ফোনটির প্রথম বিক্রি উদযাপন উপলক্ষে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং মন্তব্য করেন, বাংলাদেশে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রথম বিক্রি উদযাপন অপোর জন্য একটি বিশেষ উপলক্ষ। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম এবং ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের মাধ্যমে ক্রেতাদের জন্য ফটোগ্রাফির নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে।

অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ঢাকার মতিঝিলে অপোর ফ্ল্যাগশিপ স্টোরসহ দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে। লুনা হোয়াইট এবং টাইটানিয়াম গ্রে—এই দুই রঙে ফোনটির ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবা-সহ আব্দুস সালাম প্রামাণিক (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার খোরবোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার আব্দুস সালাম, সে রাজশাহীর বাঘা থানার গাঁওপাড়া গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে।  বর্তমানে বোয়ালিয়া থানার খোরবোনা এলাকায় বাসিন্দা।

বুধবার দুপুরে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার সকালে তাঁকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার

জুলাই ২৪ ছাত্র জনতার শহীদ পরিবার আহত আন্দোলনকারী সমন্বয়ে গঠিত ৭ নম্বর তালিকায় , শফিকুল ইসলাম রিফাত, জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের দোসরদের সহায়তায় পাঠানতলী এলাকার সন্ত্রাস কার্যকলাপে আওয়ামী লীগের দোসর, আজমির ওসমানের সহযোগী, মুচি রফিক, কবি সিরাজ এর সহযোগিতায় শফিকুল ইসলাম রিফাত কে এডিটের মাধ্যমে আওয়ামী লীগের দোসর বানিয়ে মামলায় সংক্রান্ত গ্রেফতার করান, অথচ যারা প্রকৃতি আওয়ামী লীগের দোসর এবং সন্ত্রাসী চাঁদাবাজি মাদকের সাথে জড়িত তাদেরকে না ধরিয়ে, জুলাই চব্বিশ সাত পর্যন্ত শহীদ পরিবারের সম্মানের গঠিত তালিকা ৭ নম্বর রিফাত কে প্রচুর টাকার বিনিময়ে মামলা জড়িয়ে গ্রেফতার করান, স্বামী ওসমানের সহযোগীরা দীর্ঘদিন যাবত নিটকনশনের গার্মেন্টস এর আশেপাশে বসবাস করে, সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদক ব্যবসায় করে আসছেন, চোখের সামনে প্রশাসনের, অথচ নিরপরাধ শফিকুল ইসলাম রিফাতকে মিথ্যা মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন, মুছি রফিক কবি সিরাজ আওয়ামী লীগের দোষার নারায়ণগঞ্জ ওসমান পরিবার সাথে বেষ্টন ছবিসহ বিভিন্ন ডকুমেন্ট থাকা সত্ত্বেও প্রশাসনের চোখের আড়ালে দিব্যি ব্যবসা ও চাঁদাবাজি করে যাচ্ছেন, এলাকাবাসী প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, শফিকুল ইসলাম রিফাত জাতীয় নারীর কমিটির একজন সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের দোশরের সহযোগিতায় রিফাতকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%