ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের সুপ্রিম কোর্টে ইসি ও বিক্ষোভ দমন মামলার শুনানি শুরু


ভারতের সুপ্রিম কোর্টে ইসি ও বিক্ষোভ দমন মামলার শুনানি শুরু

ভারতের বিতর্কিত ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং সম্প্রতি দিল্লিতে বিক্ষোভ দমনের নামে কড়াকড়ি ও গণগ্রেপ্তারের বিরুদ্ধে দায়ের করা একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি দেশের সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে। শুনানিটি পরিচালনা করছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী সমন্বয়ে গঠিত বেঞ্চ।

ভোটার তালিকা থেকে লাখ লাখ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগের প্রেক্ষিতে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সম্প্রতি নয়াদিল্লিতে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভ দমন করতে মেট্রো চলাচল সীমিত করা, ইন্টারনেট বন্ধ রাখা এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের দমনপীড়নের বৈধতা চ্যালেঞ্জ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের শীর্ষ নেতারা এবং বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টে একাধিক রিট ও আবেদন দাখিল করেন।

বুধবার (১৫ অক্টোবর) শুনানিকালে আদালত কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে জবাব তলব করেছে এবং সমস্ত মামলাকে মূল মামলার সাথে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে, দিল্লির সাম্প্রতিক বিক্ষোভ ও ধরপাকড় সংক্রান্ত সমস্ত সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল প্রমাণ সংরক্ষণের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। শুনানিতে আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গত ১২ অক্টোবরের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করে এ বিষয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে, বিরোধী শিবির অভিযোগ করেছে যে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন: মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর: অ্যাটর্নি জেনারেল

আদালত এই মামলায় নাগরিকের প্রতিবাদের অধিকার এবং জনশৃঙ্খলা ও আদালতের কার্যপরিধি রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে। মামলাটির পরবর্তী কার্যক্রমের দিকে এখন পুরো দেশের রাজনৈতিক মহলের নজর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষ চালক তৈরিতে তিন মাস পর অগ্রগতি পর্যালোচনা হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


দক্ষ চালক তৈরিতে তিন মাস পর অগ্রগতি পর্যালোচনা হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষ চালক তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন, যা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে।

মন্ত্রী বলেছেন, সফল প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে পুরস্কৃত করা হবে দক্ষ চালক তৈরির জন্য। আগামী তিন মাস পর প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী ভবনে ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষদের কাছে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, অদক্ষ শ্রমিক পাঠানোর অভিযোগ থেকে বেরিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের দক্ষ করে তুলতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বামপাশে গাড়ি চালানোর নিয়ম থাকায় বাংলাদেশ থেকে যাওয়া চালকদের সমস্যায় পড়তে হয়। তাই দেশেই বামপাশে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নেভিগেশন, সড়কের মানচিত্র, ট্রাফিক সংকেত ও আধুনিক ট্রাফিকব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে হবে।

আরিফুল হক চৌধুরী প্রশিক্ষণের মান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রশিক্ষণার্থীদের পর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ দিতে হবে। গাড়ির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারার পরই তাদের সড়কে চালানোর সুযোগ দেওয়া উচিত। এর আগে মাঠ বা উপযুক্ত খোলা জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ শুরুর আগে প্রশিক্ষণার্থীদের চোখ পরীক্ষা করানো প্রয়োজন। চোখে সমস্যা থাকলে তাদের উপযোগী অন্য প্রশিক্ষণে যুক্ত করা যেতে পারে। কারণ, চোখের সমস্যা থাকলে বিদেশে গিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে জটিলতা তৈরি হতে পারে।

মন্ত্রী জানান, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ড্রাইভিং প্রশিক্ষণের আওতায় আনতে হবে। বিদেশের অনেক শহরে দৈনন্দিন কাজের জন্য ব্যক্তিগতভাবে গাড়ি চালানোর প্রয়োজন হয়। নারীদের প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব।

গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয়েও প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গাড়িতে হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে তা প্রাথমিকভাবে শনাক্ত ও সমাধানের ধারণা প্রশিক্ষণার্থীদের থাকা প্রয়োজন। এতে তারা ছোটখাটো সমস্যা নিজেরাই মোকাবিলা করতে পারবেন।

প্রশিক্ষণ কার্যক্রম তদারকির বিষয়ে মন্ত্রী বলেন, তিন মাস পর সংশ্লিষ্ট অধ্যক্ষদের কাছ থেকে অগ্রগতি প্রতিবেদন নেওয়া হবে। কতজনকে বামপাশে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তা জানাতে হবে। প্রয়োজনে যেকোনো প্রশিক্ষণকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হবে। যেসব কেন্দ্রের অধ্যক্ষ বেশি সংখ্যক প্রশিক্ষণার্থীকে দক্ষ করে তুলতে পারবেন, তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

মন্ত্রী গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে বলেন, গাড়িগুলো শুধুমাত্র প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে হবে। নিয়মিত জ্বালানি সরবরাহ, ইঞ্জিন অয়েল পরিবর্তন ও সার্ভিসিং নিশ্চিত করতে হবে, যাতে গাড়ি সচল থাকে এবং প্রশিক্ষণার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত না হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ সময় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) কর্মকর্তা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আটটি বিভাগের ৬৪টি টিটিসির অধ্যক্ষ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদ-দ্বীন মেডিক্যাল কলেজে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


আদ-দ্বীন মেডিক্যাল কলেজে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাজধানীর আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩তম ব্যাচের দেশী-বিদেশী নবীন ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে ইন্টার্ন ইনডাকশন ও অওথ সেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে ডা. ইব্রাহিম থিয়েটার রুমে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের শপথ গ্রহণের পাশাপাশি হাসপাতালের নিয়ম-কানুন, পেশাগত দায়িত্ব, নৈতিকতা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ডা. শাহনাজ আখতার নবীন ইন্টার্ন চিকিৎসকদের পরিচয় করিয়ে দেন এবং শপথ পাঠ পরিচালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডা. শেখ মহিউদ্দিন বলেন, "মানুষের সেবা করার সুযোগ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর সৃষ্টির সেবা করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে।" তিনি বলেন, চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে আদ-দ্বীন মেডিক্যাল কলেজের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি প্রফেসর ডা. মো. হারুন আল রশীদ উল্লেখ করেন, "আদ-দ্বীন মেডিকেল কলেজের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে নবীন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।" তিনি তাদের সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর জামালুন্নেসা নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, "তাদের সামনে মানুষের সেবা করার ব্যাপক সুযোগ রয়েছে।" তিনি আশা প্রকাশ করেন, নবীন চিকিৎসকেরা তাদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশ এবং আদ-দ্বীনের সুনাম আরও সমুন্নত রাখবেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর ডা. মো. আফিকুর রহমান, আদ-দ্বীন ফাউন্ডেশনের হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, সমাপনী বক্তব্যে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবদুস সবুর। ইন্টার্ন ইনডাকশন সেশনে নবীন চিকিৎসকদের দায়িত্বশীল, দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’ : হুথি মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’ : হুথি মুখপাত্র

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা এবং বিমানবন্দরকে ‘অনিরাপদ’ হিসেবে চিহ্নিত করেছেন।

তিনি জানান, বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে। তবে পবিত্র নগরী মক্কা এবং মদিনার ওপরের আকাশসীমা এই সতর্কতার আওতার বাইরে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সৌদি নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলনের পর ইয়াহিয়া সারি এই মন্তব্য করেন, যেখানে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান অভিযান এবং সৌদি আরবে গোষ্ঠীটির হামলার বিষয়টি আলোচনা করা হয়।

হুথিদের সামরিক মুখপাত্র আরও বলেন, ইয়েমেনে গত ১২ বছরে সৌদি আরবের চালানো হামলার মাত্রা জোটের মুখপাত্রের বর্ণনা করা তুলনায় অনেক বেশি ভয়াবহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে উন্মুক্ত হবে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


ডিসেম্বরে উন্মুক্ত হবে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী

মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হতে পারে, এমন তথ্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে, নির্মাণাধীন প্রকল্পটি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী শেখ রবিউল আলম উল্লেখ করেন, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হতে পারে। প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে। সার্বিক অগ্রগতির পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করা হবে।

তিনি আরও বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।

এদিকে, মুক্তারপুর সেতুর টোল মওকুফ অথবা নামমাত্র টোল আদায়ের বিষয়ে স্থানীয়দের দাবির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় টোল নীতিমালার বিধান অনুসরণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির উত্থাপিত যুক্তিসংগত দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

এছাড়া, মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়কনিরাপত্তা জোরদার এবং যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মুক্তারপুর-পঞ্চবটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে এবং সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট ব্যক্তিদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%