ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’ : হুথি মুখপাত্র


সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’ : হুথি মুখপাত্র

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা এবং বিমানবন্দরকে ‘অনিরাপদ’ হিসেবে চিহ্নিত করেছেন।

তিনি জানান, বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে। তবে পবিত্র নগরী মক্কা এবং মদিনার ওপরের আকাশসীমা এই সতর্কতার আওতার বাইরে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সৌদি নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলনের পর ইয়াহিয়া সারি এই মন্তব্য করেন, যেখানে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান অভিযান এবং সৌদি আরবে গোষ্ঠীটির হামলার বিষয়টি আলোচনা করা হয়।

আরও পড়ুন: শতবর্ষের দুর্লভ ছবিতে জেরুজালেম ও ফিলিস্তিনের ইতিহাস তুলে ধরলেন মুহাম্মদ হাশেম ঘুশা

হুথিদের সামরিক মুখপাত্র আরও বলেন, ইয়েমেনে গত ১২ বছরে সৌদি আরবের চালানো হামলার মাত্রা জোটের মুখপাত্রের বর্ণনা করা তুলনায় অনেক বেশি ভয়াবহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে উন্মুক্ত হবে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


ডিসেম্বরে উন্মুক্ত হবে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী

মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হতে পারে, এমন তথ্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে, নির্মাণাধীন প্রকল্পটি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী শেখ রবিউল আলম উল্লেখ করেন, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হতে পারে। প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে। সার্বিক অগ্রগতির পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করা হবে।

তিনি আরও বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।

এদিকে, মুক্তারপুর সেতুর টোল মওকুফ অথবা নামমাত্র টোল আদায়ের বিষয়ে স্থানীয়দের দাবির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় টোল নীতিমালার বিধান অনুসরণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির উত্থাপিত যুক্তিসংগত দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

এছাড়া, মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়কনিরাপত্তা জোরদার এবং যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মুক্তারপুর-পঞ্চবটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে এবং সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট ব্যক্তিদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা ঈমানি দায়িত্ব: সেমিনারে বক্তাদের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা ঈমানি দায়িত্ব: সেমিনারে বক্তাদের আহ্বান

পবিত্র হারামাইন শরীফাইন—মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর নিরাপত্তা, সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ঈমানি দায়িত্ব। পবিত্র এই দুই স্থানের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা নিন্দনীয় বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের আয়োজনে অনুষ্ঠিত ‘হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান: আমাদের ঈমানি দায়িত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মন্তব্য করেন, ‘হারামাইন শরীফাইনের সুরক্ষা আমাদের ঈমানের অংশ। পবিত্র মক্কা ও মদিনা বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন। এ দুই পবিত্র স্থানের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়।’ তিনি বিশ্বের মুসলমানদের হারামাইন শরীফাইনের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। পবিত্র দুই মসজিদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। বাংলাদেশ সরকার হারামাইন শরীফাইনের সুরক্ষায় সেনাবাহিনী পাঠানোর প্রত্যয় ব্যক্ত করায় তাদের ধন্যবাদ জানান তিনি। সরকারের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মুসলিম বিশ্বের দেশগুলোকে সমন্বিত, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।

জমঈয়তে আহলে হাদীসের সভাপতি বলেন, মুসলিম উম্মাহর পারস্পরিক বিভেদ ভুলে পবিত্র হারামাইন শরীফাইনের সুরক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করা প্রয়োজন। পবিত্র স্থানগুলোর ওপর যেকোনো ধরনের আগ্রাসন ও নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া সময়ের দাবি।

ইরানের কঠোর সমালোচনা করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. মুসলেহ উদ্দীন বলেন, ভারত যেমন দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর বড় সমস্যা ও নিরাপত্তার জন্য হুমকি, ইরান সারা বিশ্বের মুসলমানদের মধ্যে শিরক ও বিদআত সরবরাহ করে থাকে। তিনি উল্লেখ করেন, হুথিদের নিয়ে ইরান পবিত্র হারামাইন শরীফাইনের নিয়ন্ত্রণ নিতে চায়। তারা যদি এর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়, তাহলে আজান পরিবর্তন করে দেবে এবং সেখানে খোমেনির ছবি টানিয়ে দেবে। ফলে ঈমান-আকিদার স্বার্থে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. মুসলেহ উদ্দীন, কেন্দ্রীয় জমঈয়তের উপদেষ্টা শাইখ সাইফুদ্দীন বেলাল মাদানী, সহসভাপতি শাইখ ড. মুহাম্মদ হারুন হুসাইন, প্রফেসর ড. মুহাম্মদ রঈসুদ্দীন, শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইমাম হুসাইন।

আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুযাফফর বিন মুহসিন, ফাতাওয়া ও গবেষণাবিষয়ক সেক্রেটারি ড. মুহাম্মদ ইবরাহীম মাদানী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সেক্রেটারি আনওয়ারুল ইসলাম জাহাঙ্গীর এবং জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের সভাপতি আব্দুল্লাহিল হাদী ও সাধারণ সম্পাদক শাইখ তানযীল আহমাদসহ অন্যান্য নেতারা।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা এবং হারামাইন শরীফাইনের মর্যাদা রক্ষার বিষয়ে বিশ্ব মুসলিমের মধ্যে সচেতনতা, সংহতি ও দায়িত্বশীল অবস্থান জোরদার করাই এ সেমিনারের অন্যতম উদ্দেশ্য।

হারামাইন শরীফাইনের মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় তারা সেখানে লোক পাঠানোর অঙ্গীকারও ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিফ হুইপ নূরুল ইসলাম মনির নির্দেশ, উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


চিফ হুইপ নূরুল ইসলাম মনির নির্দেশ, উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বামনা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ নির্দেশনা দেন।

চিফ হুইপ উল্লেখ করেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কর্মকর্তাদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রেখে মানুষের ভোগান্তি লাঘব করাই প্রশাসনের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, মাদকবিরোধী অভিযান জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, হাসপাতালের স্বাস্থ্যসেবার ঘাটতি দূরীকরণ এবং কৃষি কার্ড ও সামাজিক সুরক্ষা ভাতার সঠিক বণ্টন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ভাঙাচোরা সড়ক সংস্কার এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বনালী দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান, বিশিষ্ট শিল্পপতি মো. রুহুল আমিন শরীফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বীর মুক্তিযোদ্ধা মতিন আল হোসাইন সেলিম সরদার এবং চিফ হুইপের একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম তৌহিদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির

বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের প্রতি কান না দেওয়ার এবং উসকানি মূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সকলকে পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য সজাগ থাকারও অনুরোধ করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরগুনার আমতলী উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর আমতলী উপজেলায় ১৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডিআইজি জুলফিকার আলী হায়দার জানান, একদিন পর পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়বে। সেখানে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরা আসবেন। তাঁদের নিরাপদ চলাচল ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কোনো গোষ্ঠী উসকানিমূলক প্রচারণা চালাতে পারে। তাই এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত হওয়া যাবে না এবং কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কোথাও কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা স্থানীয় থানা-পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন।

সভায় আমতলী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

সভায় বক্তব্য দেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরতই খুদা বিপিএম, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, সাবেক সাধারণ সম্পাদক মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির এবং গুলিশাখালী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মনিন্দ্র নাথ মাঝি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মো. জালাল আহমেদ খান, যুবদল নেতা মেহেদী হাসান রাকিব, উপজেলা কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক বিল্টু পাল, সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ নাসির, হায়াতুজ্জামান মিরাজ, নাসির উদ্দীন মাহমুদ, মহসিন মাতুব্বর, সজিব মিয়া, মৃধা বেলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী জোসেফ মাহতাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আমতলীর সনাতন ধর্মাবলম্বীরা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়মিত খোঁজখবর নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় আমতলীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%