ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের সূচি


বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের সূচি

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখা সম্ভব নয়। সুতরাং আপনাকে কিছুটা বেছে নিতে হবে নিজের সময় এবং পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি সকলের মতো আপনারও আগ্রহ বেশি। কোন খেলা কোথায় হচ্ছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। ঠিক করে ফেলুন, কখন আপনি কোন খেলায় চোখ রাখবেন।

আগামীকাল ভোরে ব্রাজিল তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলতে চলেছে। ব্রাজিলের প্রতিপক্ষ হবে স্কটল্যান্ড। এছাড়া আজ দিনের প্রথম ম্যাচে কলম্বিয়া এবং কঙ্গোর মধ্যে মুখোমুখি লড়াই হবে।

ফুটবল

আরও পড়ুন: পাকিস্তানের কাছে ৮৭ রানে হারল ইংল্যান্ড, ম্যাচসেরা আরাফাত মিনহাস

ফিফা বিশ্বকাপ

কলম্বিয়া-কঙ্গো

সকাল ৮টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

সুইজারল্যান্ড-কানাডা

আরও পড়ুন: বার্সেলোনার উড়তে থাকা জয়রথ থামাল পিএসজি, ৪-২ ব্যবধানে জয়

রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

স্কটল্যান্ড-ব্রাজিল

আগামীকাল ভোর ৪টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

ক্রিকেট

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

নারী টি–টুয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

রাত ১১-৩০ মিনিটে, স্টার স্পোর্টস ১

আরও পড়ুন: ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে-স্কেল ইস্যুতে আজ গুরুত্বপূর্ণ সভা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৩২ এম


পে-স্কেল ইস্যুতে আজ গুরুত্বপূর্ণ সভা

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্তকরণের লক্ষ্যে আজ বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি।

বুধবার (২৪ জুন) প্রকাশিত তথ্য অনুযায়ী, কারিগরি ও আইনি বিষয়ের ওপর সিদ্ধান্ত গ্রহণ করতে পে-স্কেল কমিটি আজ এই বৈঠক আয়োজন করেছে।

বৈঠকে বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে-স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য দূরীকরণ এবং কারিগরি ও আইনি জটিলতা অপসারণসহ অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সচিব কমিটির প্রাথমিক প্রস্তাবনা অনুযায়ী তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে আলোচনা ইতিমধ্যেই হয়েছে, তবে এখন আলোচনা হবে এটি দুই ধাপে করতে পারা যায় কিনা। অফিসার-কর্মচারীদের দাবির আলোকে এমন আলোচনা উঠেছে। দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন হলে আগামী ১ জুলাই থেকে শতভাগ বেসিক বৃদ্ধি পাবে।

সূত্রের তথ্য অনুযায়ী, শুধুমাত্র বেসিকের বিষয়টিই নয়; সচিব কমিটির সভায় পে-কমিশনের সুপারিশের কতটুকু কার্যকর করা হবে অর্থাৎ পে-কমিশন বেতন বৃদ্ধির যে সুপারিশ করেছিল তা কতটুকু বাস্তবায়ন হবে সে বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন ভাতা কত টাকা বৃদ্ধি করা হবে সেটিও আলোচনা করার বিষয়।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, বুধবার সচিব কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ঠিকানা সচিব কমিটির এ বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন। একইসাথে, আইনি ভেটিংয়ের মাধ্যমে পূর্বের বিধিমালা সংশোধন এবং পে-স্কেলের জটিল হিসাব-নিকাশ ডিজিটাল প্ল্যাটফর্ম আইবাস++ মাধ্যমে দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হবে।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানান, ‘আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর হবে। তবে বেসিকের ৫০ শতাংশ নাকি শতভাগ বৃদ্ধি পাবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। জুলাই থেকে পে-স্কেল কার্যকর হলেও টাকা পেতে দুই থেকে তিন মাস সময় লাগবে। সচিব কমিটির সভায় অনেক কিছুই চূড়ান্ত হবে বলেও আশা করা যাচ্ছে।’

এর আগে ১৮ জুন অনুষ্ঠিত বৈঠকে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সম্পর্কে প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়েছে।

সচিবালয়ে অনুষ্ঠেয় বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এর নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্রগুলো জানাচ্ছে, নতুন পে-স্কেলের প্রথম ধাপে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ানোর পরিকল্পনার কথা বলা হচ্ছে। সরকারি ব্যয় নিয়ন্ত্রণের সঙ্গে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় নিম্ন আয়ের কর্মচারীদের সহায়তা করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী, আগামী অর্থবছর থেকে ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়তে পারে। অন্যদিকে, ১ম থেকে ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম রাখতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন যতটা বৃদ্ধি করা হবে, তার ৪০ শতাংশ আগামী অর্থবছরে কার্যকর করা হতে পারে। অন্যদিকে, ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির ৬০ শতাংশ কার্যকর করার প্রস্তাব আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার ইয়াবাসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৩৬ এম


মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৭ হাজার পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার সুজন বর্মণের মোটরসাইকেল গ্যারেজের দক্ষিণ পাশের সড়ক থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সোহেল মিয়া (৩৬) এবং একই উপজেলার খাইরুল ইসলামের ছেলে সজীব (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল সন্দেহজনক মনে হলে সেটি গ্যারেজে নিয়ে পরীক্ষা করা হয়। পরে মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ ঘটনায় অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক আল আমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে কাগজের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৪৭ এম


কেরানীগঞ্জে কাগজের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় একটি কাগজের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ফলে গুদামে থাকা বিপুল পরিমাণ কাগজ ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বনগ্রাম এলাকায় অবস্থিত ‘রুবেল অ্যান্ড সন্স’ নামের একটি কাগজের গুদামে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামটির পাশেই একটি নতুন কারখানার নির্মাণকাজ চলছিল এবং সেখানে ওয়েল্ডিংয়ের সময় ছিটকে যাওয়া আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ উঠেছে, ঝুঁকিপূর্ণভাবে ওয়েল্ডিংয়ের কাজ না করার জন্য শ্রমিকদের একাধিকবার সতর্ক করা হলেও তা উপেক্ষা করা হয়।

গুদামের মালিক রুবেল হোসেন দাবি করেন, পাশের নির্মাণাধীন কারখানায় অসতর্কভাবে ওয়েল্ডিংয়ের কাজ করার কারণেই আগুন লাগে। এতে তাঁর কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।’

রাত সাড়ে নয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পোস্তগোলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার জানান, বিকেল সাড়ে চারটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে গুদামে বিপুল পরিমাণ কাগজ ও প্লাস্টিকজাতীয় সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একই সঙ্গে এলাকায় পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

তিনি আরও বলেন, প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক জানান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ উল মাহমুদকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খানকে সদস্য করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম পর্ব থেকেই বিদায় যেসব দলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৫২ এম


প্রথম পর্ব থেকেই বিদায় যেসব দলের

চলছে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের মাঠ কাঁপানো লড়াই।

দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বেশ কিছু দল যখন ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলেছে, ঠিক তখনই প্রথম পর্বের ম্যাচগুলো শেষ হতে না হতেই বিদায় ঘণ্টা বেজে গেছে বেশ কয়েকটি দলের।

এবারের আসর থেকে ছিটকে যাওয়া দলের তালিকায় সবশেষ সংযোজন পানামা।

গ্রুপ ‘এল’-এ নিজেদের টিকিয়ে রাখার মিশনে ঘানার মুখোমুখি হয়েছিল তারা।

তবে বৃষ্টিভেজা সেই ম্যাচে ঘানার কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

প্রথম ম্যাচেও কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো দলটির।

ম্যাচ শেষে অতিরিক্ত ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে পানামা কোচ থমাস ক্রিস্টিয়ানসেন ক্ষোভ ঝাড়লেও মাঠের পারফরম্যান্সে শেষ রক্ষা হয়নি তার দলের।

অন্যদিকে যাদেরকে ভাবা হচ্ছিল এই বিশ্বকাপের ডার্ক হর্স, সেই আর্দা গুলার আর কেনান ইলদিজদের তুরস্কের জন্য এবারের আসরটি যেন এক দুঃস্বপ্নের নাম।

বিশ্বকাপের ইতিহাসে ১৯৬৬ সালের পর রেকর্ড দুই ম্যাচে সর্বোচ্চ ৬২টি শট নিয়েও কোনো গোল করতে পারেনি তারা।

অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারার পর প্যারাগুয়ের ১০ জনের দলের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তুরস্ক।

দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ক্যারিবীয় দেশ হাইতির কপাল পুড়েছে ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে।

এবারের আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।

ফলে দুই ম্যাচে কোনো গোল না করেই ৮৩ নম্বর র‍্যাংকিংয়ের দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে।

একই ভাগ্য বরণ করতে হয়েছে আফ্রিকার দেশ তিউনিসিয়াকেও।

সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করেছিল তারা।

তবে নতুন ত্রাতা হার্ভে রেনার্ড ডাগআউটে এসেও দলের ভাগ্য বদলাতে পারেননি।

বিশ্বকাপের ঐতিহাসিক ১০০০তম ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরেছে তারা, যার ফলে টানা দ্বিতীয় হারে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।

এদিকে বিশ্বকাপের নবাগত দল জর্ডান গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়ার মতো কঠিন গ্রুপে পড়েও দুর্দান্ত লড়াই করেছে।

অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হারার ম্যাচে আলি ওলওয়ান জর্ডানের পক্ষে বিশ্বকাপের ইতিহাসের প্রথম গোলটি করেন।

তবে পরের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজার আল রাশদানের গোলে প্রথমার্ধে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে লড়াকু জর্ডানকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%