ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাঙ্গামাটিতে নেশাগ্রস্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন মা


রাঙ্গামাটিতে নেশাগ্রস্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন মা

শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। যখন এই পরিস্থিতি তৈরি হয়, তখন তার মা রেখা ইসলাম ক্ষুব্ধ হয়ে ছেলেকে দা দিয়ে কোপ দেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাবরাং ইউনিয়নে শোডাউন দিয়ে প্রচারণায় বিএনপির প্রার্থীরা

নিহত সাকিবুল ইসলামের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু ঘটেছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন জানান, রাঙ্গামাটি শহরের মির্জা টিলা এলাকায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু হয়েছে। নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে তাদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলপিএলে হাসানের পরিবর্তে দলে রিপন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


এলপিএলে হাসানের পরিবর্তে দলে রিপন

 অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিতে গিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) মাঝপথে দেশে ফিরেছেন পেসার হাসান মাহমুদ।

এলপিএল’এ হাসানের বদলি হিসেবে কলম্বো ক্যাপসের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি পেসার রিপন মন্ডল।

শ্রীলংকা ছাড়ার আগে রিপনের সাথে কথা বলে তার নতুন ভূমিকার জন্য শুভকামনা জানিয়েছেন হাসান।

সাংবাদিকদের সাথে আলাপকালে রিপনের সাথে হওয়া কথোপকথন সম্পর্কে হাসান বলেন, ‘আমি তাকে বলেছি নিজের সেরাটা দিও এবং বদলি খেলোয়াড় হিসেবে আমার জায়গাটার সম্মান রেখো।’

এলপিএলে চারটি ম্যাচ খেলেছেন হাসান। তিনি ধারাবাহিক পারফরমেন্সের জন্য প্রশংসা কুড়িয়েছেন। তবে তার চলে যাওয়াটা কলম্বো ক্যাপসের জন্য একটি বড় ধাক্কা। তারপরও হাসান বিশ্বাস করেন, রিপন তার শূন্যস্থান পূরণ করতে সক্ষম হবেন।

কলম্বো ক্যাপসের হয়ে খেলার সময় শ্রীলংকার সাবেক পেসার নুয়ান কুলাসেকারার সাথেও কাজ করেছেন হাসান। তিনি জানান, তার বোলিং অ্যাকশন এবং সামগ্রিক দক্ষতা দেখে সন্তুষ্ট ছিলেন কুলাসেকারা।

হাসান বলেন, ‘আলোচনাটি মূলত ফাস্ট বোলিংয়ের কৌশলগত দিক এবং বল গ্রিপ করার পদ্ধতির ওপর নির্ভর করে হয়েছিল।’

এলপিএলের পারিশ্রমিক প্রদানের প্রক্রিয়াও ব্যাখ্যা করেন হাসান। তিনি জানান, নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর সময় চুক্তিবদ্ধ পারিশ্রমিকের ২৫ শতাংশ পান খেলোয়াড়রা। বাকি অর্থ ম্যাচ খেলার সংখ্যা অনুযায়ী পরিশোধ করা হয়।

হাসানের বদলি হিসেবে রিপনও একই পদ্ধতিতে পারিশ্রমিক পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্রোপচারের টেবিলে বিশ্বকাপজয়ী ফুটবলার রদ্রি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


অস্ত্রোপচারের টেবিলে বিশ্বকাপজয়ী ফুটবলার রদ্রি

বিশ্বকাপ জয়ের আনন্দ উপভোগ করতে না করতেই, নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি। পিঠের সমস্যার জন্য আগামী সোমবার অস্ত্রোপচার করাতে হবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানচেস্টার সিটির নতুন প্রধান কোচ এঞ্জো মারেস্কা।

শুক্রবার, কোচ হিসেবে তার প্রথম সংবাদ সম্মেলনে মারেস্কা জানালেন, অস্ত্রোপচারের পর রদ্রিকে কিছুদিন বিশ্রাম নিতে হবে। তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরই দলের সঙ্গে যোগ দেবেন। তবে মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ইতালিয়ান এই কোচ।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় শিরোপা জয়ে রদ্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৩০ বছর বয়সী রদ্রি টুর্নামেন্টে কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতে নেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।

জাতীয় দলের হয়ে সফল হলেও, ক্লাব ফুটবলে গত দুই মৌসুম চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে রদ্রিকে। ২০২৪-২৫ মৌসুমের বড় একটি অংশ তিনি কাটিয়েছেন অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে মাঠের বাইরে। এরপরের মৌসুমেও বিভিন্ন শারীরিক সমস্যা তাকে নিয়মিত খেলতে দেয়নি ম্যানচেস্টার সিটির এই তারকাকে।

এদিকে, গত সপ্তাহে রদ্রি সম্পর্কে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কোনো উদ্বেগ প্রকাশ করছেন না মারেস্কা।

সিটির কোচ বলেন, "বড় খেলোয়াড়দের ঘিরে সবসময়ই নানা ধরনের গুঞ্জন থাকে। তাই এসব নিয়ে আমি মোটেও চিন্তিত নই।"

অস্ত্রোপচারের কারণে রদ্রির মাঠে ফেরার সময় এখনো অনিশ্চিত, তবে ম্যানচেস্টার সিটি তাকে দ্রুত সুস্থ করে দলের মধ্যে ফিরিয়ে আনার আশা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে টিকে ছিলেন দুই জেলে, অবশেষে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে টিকে ছিলেন দুই জেলে, অবশেষে উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় দুই শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার হয়েছেন; তারা পথ হারিয়ে বাংলাদেশে চলে আসেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা দাবি করেছেন যে, তারা টানা ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন এবং কাঁচা মাছ খেয়ে নিজেদের বাঁচিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) মহেশখালী থানার ওসি মজিবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া দুই জন হলেন শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এসএইচ চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগি পিয়াওয়াটিং (৩০)।

তারা নিজেদের পরিচয় নিশ্চিত করেছেন যে, তারা বাবা-ছেলে এবং শ্রীলঙ্কার নাগরিক।

পুলিশ জানাচ্ছে উদ্ধারের সময়, উদ্ধারকারী জেলেদের বরাতে জানা যায়, বুধবার (২২ জুলাই) বঙ্গোপসাগরের সোনারচর এলাকার নিকটবর্তী একটি ফাইবার ট্রলারে ওই দুই ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাদের নিজেদের মাছ ধরার নৌকায় তুলে মহেশখালী নিয়ে আসা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে তারা মহেশখালী পৌছান।

উদ্ধারকারী জেলে দলের মাঝি জিয়াউর রহমান জানান, ওই দুই ব্যক্তি জানিয়েছেন তারা মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে সাগরে ভেসে যান। এসময় তারা একটি বড় মাছ ধরে সেটি কাঁচা খেয়ে জীবন বাঁচিয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের মধ্যেও তারা টিকে থাকতে সক্ষম হয়েছেন।

ওসি মজিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুইজনই শ্রীলঙ্কার নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নিখোঁজ হওয়ার ঘটনা এবং সাগরে ভেসে থাকার বিষয়টি যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় শ্রীলঙ্কান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়ার কথা তিনি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাচাইকৃত তথ্য পরিবেশনই সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব: পিআইবি মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


যাচাইকৃত তথ্য পরিবেশনই সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব: পিআইবি মহাপরিচালক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, সত্য ও যাচাইকৃত তথ্য পরিবেশনই একজন সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব। প্রত্যেক সাংবাদিককে নিজেদের বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে হবে। একজন সাংবাদিক নিজেই একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হতে সক্ষম হতে পারেন, যদি তিনি সততা, দক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

পিআইবি মহাপরিচালক আরো বলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ দেশের সাংবাদিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করছে। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাংবাদিকতার ধরনও পরিবর্তন হচ্ছে। সাংবাদিকদেরও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় এ সময় পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সবশেষে প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%