০৪:১১ পি.এম
ভারতের কাছে হার নতুন কিছু নয়। এক মাসের মধ্যে দুইটি ম্যাচে ২৩ গোল হজম করেছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে বাংলাদেশের হকির প্রস্তুতি, কৌশল এবং লড়াইয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে। জলন্ধরে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ১৩-০ গোলে স্বাগতিক ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে।
গত মাসে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের দল ভারতের কাছে ১০-০ গোলে পরাজিত হয়েছিল।
প্রথম কোয়ার্টারে বাংলাদেশ চার গোল হজম করে। দ্বিতীয় কোয়ার্টারে ভারত আরও দু’টি গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে তারা তিন গোল এবং শেষ কোয়ার্টারে আরও চার গোল করে ব্যবধান বাড়ায়।
আরও পড়ুন: মিরপুর টেস্টে সাদমানের ৯৯ রানে অপরাজিত, আলোকস্বল্পতায় শেষ প্রথম দিন
সাবেক হকি খেলোয়াড় এবং ফেডারেশনের প্রাক্তন সদস্য তারেক আদেল দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "আমরা কবে বলতে শিখব যে, আমরাও বাংলাদেশ, ছেড়ে কথা বলব না।" তার অভিযোগ, পরিস্থিতি পরিবর্তনের জন্য ফেডারেশনের উদ্যোগ স্পষ্ট নয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার ছ’টি দেশ অংশগ্রহণ করছে। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ার কারণে বাংলাদেশকে সুযোগ দেওয়া হয়েছে। এশিয়ান গেমসে সপ্তম স্থান অর্জন করা দলটির লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। সেই লক্ষ্যে ব্যর্থ জার্মান কোচ গেরহার্ড পিটারের উপরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা রেখেছে ফেডারেশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন