ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বিতর্ক পেছনে ফেলে ‘ফ্যামিলি ম্যান’ নোবেল গানে মন দেওয়ার প্রত্যাশা


বিতর্ক পেছনে ফেলে ‘ফ্যামিলি ম্যান’ নোবেল গানে মন দেওয়ার প্রত্যাশা

একসময় তরুণ প্রজন্মের মধ্যে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তবে সময়ের প্রবাহে গানের চেয়ে নানা বিতর্ক, মাদককাণ্ড, নারীঘটিত অভিযোগ ও মামলা-মোকদ্দমা নিয়ে বেশি আলোচনা হয়েছে তার সম্পর্কে। সেই অধ্যায়কে পেছনে ফেলে, এখন স্ত্রী ও সন্তানকে নিয়ে নতুন করে ব্যস্ত হয়ে উঠেছেন এই গায়ক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন নোবেল। তার এই পোস্টগুলোতে উঠে এসেছে জীবনের একেবারেই ভিন্ন অধ্যায়—পরিবারের সঙ্গে কাটানো হাসি-আনন্দের মুহূর্ত।

একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল। ভিডিওটি ধারণ করেছেন তার স্ত্রী, এমনটাই জানিয়েছেন তিনি। অন্য একটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে জেমসের জনপ্রিয় ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, ভক্তদের মধ্যে আলোচনা

এ ছাড়া ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ ও ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনে স্ত্রী-পুত্রের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন নোবেল। এসব ছবিতে তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা ও আনন্দঘন সময় কাটানোর চিত্র ফুটে উঠেছে।

নোবেলের এই পারিবারিক মুহূর্ত দেখে খুশি তার ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন।

একজন লিখেছেন, ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন।’ ভালোবাসা প্রকাশ করে আরেক ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই।’

গত বছর নোবেলকে ঘিরে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করার খবর প্রকাশ্যে আসে। বর্তমানে সেই স্ত্রী ও সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন তিনি।

আরও পড়ুন: এআই দিয়ে তৈরি বাংলা ওয়েব সিরিজ ‘শান্তি নিবাস’, নির্মাতার ভাবনায় যেমনটা ছিল

নোবেলের সাম্প্রতিক পোস্টগুলোতে পরিবারের সঙ্গে তার সময় কাটানোর ছবি দেখে ভক্তদের প্রত্যাশা, অতীতের বিতর্ক পেছনে ফেলে এবার গানে মন দেবেন এই গায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমন মৌসুম সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ধানের চারার হাট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


আমন মৌসুম সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ধানের চারার হাট

ব্রাহ্মণবাড়িয়া, ৩ অক্টোবর, ২০২৬ : কৃষকদের চাহিদার প্রতি নজর রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ধানের চারা নিয়ে জমজমাট হাট বসেছে। হাটে কৃষক ও ব্যবসায়ীরা বিভিন্ন জাতের ধানের চারা নিয়ে ভিড় জমাচ্ছেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এখান থেকে তাদের প্রয়োজনীয় চারা সংগ্রহ করছেন। জেলার চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন জেলায়ও বিক্রি হচ্ছে এসব চারা। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, মানসম্পন্ন হওয়ায় জেলার বাইরেও এখানকার চারার চাহিদা বৃদ্ধি পেয়েছে। মানসম্পন্ন চারা উৎপাদনের লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে মাসব্যাপী ধানের চারার সর্ববৃহৎ হাট অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলার প্রায় ৫শ’ কৃষক চারা উৎপাদনের কাজে নিয়োজিত রয়েছেন। তারা নিজেদের চাহিদা পূরণের পর অতিরিক্ত চারা হাটে বিক্রি করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ছাড়াও নি¤œাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা হাট থেকে তাদের কাঙ্খিত চারা সংগ্রহ করছেন। উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে খাসা, নাজিরশাইল, বীনা-৭, বিআর-২২, বিআর-২৩, গাইন্ধা, কালোখাসার চারা রয়েছে। প্রতি ধানের চারার আটি প্রকারভেদে ১শ’ থেকে ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের মতে, প্রতি বিঘা জমিতে চারা উৎপাদনে ১০/১৫ হাজার টাকা খরচ হলেও তা বিক্রি হচ্ছে ২৫/৩০ হাজার টাকায়। ফলে ধানের চাষীরা লাভবান হচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা, হবিগঞ্জ, মাধবপুর, সিলেট, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারী ক্রেতারা চারা সংগ্রহ করতে আসছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন দেড় থেকে দুই লাখ টাকার ধানের চারা বিক্রি হচ্ছে এই হাটে।

বিক্রেতা মজিদ মিয়া জানান, তারা চারার আটির প্রকারভেদে বিক্রি করছেন। আরেক বিক্রেতা আবুল হাসেম জানান, কৃষকরা এই বাজার থেকে নিজেদের প্রয়োজনীয় চারার আটি কিনে নিয়ে যাচ্ছেন।

ক্রেতা কৃষক আলাল উদ্দিন জানান, এই বাজারে সকল প্রকারের চারার আটি পাওয়া যায়। অন্যদিকে কৃষক আবু তাহের জানান, বাজার মূল্য ঠিক করা হলে কৃষকরা সহজেই চারার আটি কিনতে পারবেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগেম বাসস’কে জানান, প্রকল্পের মাধ্যমে কৃষকদের আদর্শ বীজতলা তৈরির পাশাপাশি বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সহায়তা করা হয়েছে। তিনি আরও জানান, চলতি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ১০ হাজার ৫শ’ হেক্টর জমিতে রোপা আমনের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সদরে ৫শ’ ৭০ হেক্টর জমিতে রোপা আমনের বীজতলা তৈরি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড করলে কেউ ছাড় পাবে না: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড করলে কেউ ছাড় পাবে না: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ, ৩ অক্টোবর, ২০২৬ : বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন, দলের অভ্যন্তরে এবং বাইরের যারা জনস্বার্থ ও শান্তি-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে, তারা কোনোভাবেই রেহাই পাবে না। তিনি বলেন, দলের পরিচয় ব্যবহার করে জনস্বার্থ বিরোধী কাজের সুযোগ কাউকে দেওয়া হবে না। তাদেরকে স্পষ্টভাবে ‘আসসালামু আলাইকুম’ জানানো হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কিছু রাজনৈতিক নেতা-কর্মীর অনৈতিক কাজের জন্য লক্ষ লক্ষ নেতা-কর্মীর হৃদয়ের রক্তক্ষরণ সহ্য করা হবে না।

আজ শনিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দের দিনব্যাপী যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

প্রিন্স উল্লেখ করেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদারতাকে দুর্বলতা মনে করে যারা অনৈতিক পথে পা বাড়িয়েছেন, তাদের জন্য প্রধানমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন। তিনি জননিরাপত্তা ও জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে তারেক রহমান অবিচল ও আপসহীন। এই প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধকারী নেতা-কর্মীদের ক্ষমা করা হবে না।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে গুপ্ত ও নিষিদ্ধরা বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে। বিরোধী পক্ষ বিএনপি’র বিরুদ্ধে তাদের দুরভিসন্ধিমূলক রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এমন কোন কাজ করা যাবে না।

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি জনগণকে দিতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায়, দেশকে এগিয়ে নিতে চায়। বিএনপি’র রাজনীতি ভোগের নয়, ত্যাগের। নেয়ার নয়, দেয়ার, ব্যক্তিগত স্বার্থের নয়, দেশ ও জনগণের স্বার্থের রাজনীতি। বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার এবং দেশকে এগিয়ে নেয়ার রাজনীতি করে। এই আদর্শ ও রাজনীতিকে ধারণ ও অনুসরণ করতে হবে। সেই সঙ্গে তারেক রহমানের অনাড়ম্বর জীবনযাপন, মানবিক রাজনীতি, জনগণের প্রতি দায়বদ্ধতা ও রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে তা নিজেদের রাজনৈতিক ও ব্যক্তিগত আচরণে প্রতিফলিত করাই বিএনপি’র নেতা-কর্মীদের এই মুহূর্তের দায়িত্ব।

সভায় বিএনপি’র যুগ্ম মহাসচিব আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ইউনিয়নের গ্রহণযোগ্য জনপ্রিয় এবং স্বচ্ছ ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নিতে কেন্দ্রের নির্দেশনা রয়েছে। ইউনিয়নে একাধিক প্রার্থী রাখা যাবে না। স্থানীয় নেতৃত্বকে নিয়ে সকলের আলোচনার মাধ্যমে একজনকেই সমর্থন দিতে হবে। এ লক্ষ্যে এখন থেকেই উদ্যোগ গ্রহণ করা করতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আলোচনার মাধ্যমে কর্মকা- পরিচালনা করতে হবে। এ বিষয়ে কেন্দ্রীয় হাই কমান্ডের কঠোর নির্দেশনা ও নজরদারি রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ধোবাউড়া বিএনপিতে বিভেদ নয়, ঐক্য চাই; ব্যক্তিকেন্দ্রিকতা নয়, সংগঠন চাই; প্রতিহিংসা নয়, জনসেবা চাই। ঐক্যবদ্ধ বিএনপি, শৃঙ্খলিত বিএনপি, জনবান্ধব বিএনপি-এই লক্ষেই ধোবাউড়া থেকে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

ধোবাউড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় ধোবাউড়ায় জেলা ডাক বাংলো সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, সোলায়মান সরকার, জাকিরুল ইসলাম খোকন, হুমায়ুন কবির, গাজির রহমান, ওয়াহেদ তালুকদারসহ উপজেলা বিএনপি’র সদস্য, ইউনিয়ন বিএনপি’র ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এদিন দুপুরে তারাকান্দা-ধোবাউড়া সড়কে সম্প্রতি ভেঙ্গে পড়া গোয়াতলা স্টিল ব্রিজ এর পুনঃনির্মাণের চলমান সংস্কার কাজ পরিদর্শনে করেন। এ সময় তিনি দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা সামি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা সামি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশের অভিযান চলাকালীন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আহসানুল হক সামি (২৫) কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সামিকে শনিবার সকালে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আহসানুল হক সামি নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকও। তিনি পৌর শহরের দত্তপাড়া এলাকার শামসুল হকের পুত্র।

ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে গতকাল রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রহমতগঞ্জ এলাকা থেকে সামিকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমন বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সামিকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।' তিনি আরও জানান, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


বরগুনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

বরগুনা, ৩ অক্টোবর, ২০২৬ : জেলায় ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন সম্পন্ন হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে বরগুনা জেলা শিল্প কলা একাডেমি চত্বরে ৫ দিনব্যাপী (৩-৭ অক্টোবর) এই ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম, বিজয় টিভির বরগুনা প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার, বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক তারিক বিন আনসারী সুমন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল।

স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে জেলা প্রশাসন, বরগুনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%