ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ


চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ

চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রাম থেকে ১৬ কেজি গাঁজাসহ মো. হযরত আলী (৫৫) নামের একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক হযরত আলী আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম জানাচ্ছেন, গোপন সংবাদের ভিত্তিতে সুবদিয়া গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন হযরত আলীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি ওজনের চারটি গাঁজার পোটলা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তিনি আরও জানিয়ে দিয়েছেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে সাংবাদিক লিমনকে ‘আটক’ ও রাতভর নির্যাতন: গারুরিয়ার সেই অন্ধকারে আসলে কী ঘটেছিল?

আন্তর্জাতিক ডেস্ক

​বিশেষ প্রতিবেদন, বাকেরগঞ্জ

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


বাকেরগঞ্জে সাংবাদিক লিমনকে ‘আটক’ ও রাতভর নির্যাতন: গারুরিয়ার সেই অন্ধকারে আসলে কী ঘটেছিল?

কলমের মানুষ থেকে হঠাৎ করেই ‘আটক’ হওয়া এক সাংবাদিক। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে এখন পুরো এলাকায় বইছে আলোচনার ঝড়। প্রশ্ন এখন একটাই—গারুরিয়ার সেই রাতের অন্ধকারে আসলে কী ঘটেছিল? এর প্রকৃত উত্তর খুঁজছে বাকেরগঞ্জবাসী।

প্রাপ্ত তথ্য ও অভিযোগ অনুযায়ী, উপজেলার গারুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামের জলিল খাঁর বাড়িতে সাংবাদিক দানিসুর রহমান লিমনকে আটকে রাখা হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাকে রাতভর নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। পরবর্তীকালে, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাংবাদিক লিমনের স্ত্রীর দাবি, তার স্বামীকে সম্পূর্ণ বেআইনিভাবে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকেই স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনার প্রকৃত সত্য কী, তা অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তবে এই ঘটনাটি সমাজ সচেতন মহলকে আরও একবার বড় একটি উদ্বেগের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। অপরাধ বা অভিযোগ যার বিরুদ্ধেই থাকুক না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কোনো সাধারণ নাগরিকের নেই। একটি সভ্য সমাজে বিচার করার একমাত্র দায়িত্ব আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর; উত্তেজিত জনতার নয়।

সাংবাদিক সমাজের একজন সদস্যকে ঘিরে এমন বর্বরোচিত ঘটনা স্বাভাবিকভাবেই তীব্র ক্ষোভ ও আলোচনার জন্ম দিয়েছে। যদি সত্যিই তাকে বেআইনিভাবে আটকে রেখে নির্যাতন করা হয়ে থাকে, তবে এর সাথে জড়িত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি, এই ঘটনার পেছনে যদি অন্য কোনো রহস্য বা কারণ লুকিয়ে থাকে, তবে সেটিও একটি নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে জনসমক্ষে আসা উচিত।

এ ধরনের আইনবহির্ভূত ঘটনা সমাজে অস্থিরতা, আতঙ্ক ও পারস্পরিক অবিশ্বাস বাড়িয়ে তোলে। তাই যেকোনো ধরনের গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের পক্ষপাতমূলক প্রচার বা আবেগের ঊর্ধ্বে উঠে কেবল তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানই পারে এই ঘটনার পেছনের আসল সত্য উন্মোচন করতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি আগামী স্থানীয় নির্বাচন ঘিরে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


এনসিপি আগামী স্থানীয় নির্বাচন ঘিরে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি নেওয়ার সুযোগ দেখাচ্ছে। এর অংশ হিসেবে, দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলটি আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সোমবার (৮ জুন) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে সারজিস আলম লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৫ জুন ২য় ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থী ঘোষণা করার পরিকল্পনা করেছে।

এর পূর্বে, গত ১০ মে দলের পক্ষ থেকে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ৩৩ জন পৌরসভার মেয়র এবং ৬৭ জন উপজেলা চেয়ারম্যান পদের জন্য প্রার্থী ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের প্রলোভনে ২ বছর শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, গোমস্তাপুরে যুবকের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


বিয়ের প্রলোভনে ২ বছর শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, গোমস্তাপুরে যুবকের বিরুদ্ধে অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর যাবত একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করার পর অবশেষে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী তরুনী ও তার পরিবার এখন চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের সড়কপাড়া (নিমতলা) গ্রামের কেতাব মাষ্টারের ছেলে মো: সামিমের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববর্তী খোসালপাড়া গ্রামের আতাউর রহমানের মেয়ে মোসা: রোজী বেগমের।

অভিযোগ রয়েছে, সম্পর্কের এক পর্যায়ে মো: সামিম ভুক্তভোগী রোজী বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সম্প্রতি তরুণীটি সামিমকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে স্পষ্ট অস্বীকৃতি জানায় এবং যোগাযোগ বন্ধ করে দেয়।

ভুক্তভোগী তরুণীর পরিবার জানায়:
"বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সামিম আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। দুই বছর ধরে নানাভাবে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক করার পর এখন সে সব অস্বীকার করছে। আমরা এর সঠিক বিচার চাই।"

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত সামিম ও তার পরিবার বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে জানা গেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারটি প্রস্তুতি নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামার বাড়ি এলাকা থেকে রাহির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার জিরতলীয় ইউনিয়নের মধ্যম জিরতলীয় গ্রামের নতুন খামার বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহত রাহি ওই গ্রামের আহসান উল্লার মেয়ে এবং স্থানীয় শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাহির বড় ভাই ও ভাবী ঘরে ছিলেন। বাবা বাহিরে ছিলেন, মা নানার বাড়িতে ছিলেন। ওই সময় পরিবারের সদস্যদের অগোচরে সে রান্না ঘরে আাঁড়ার সাথে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই সময় একটি চিরকুটে রাহি একই ইউনিয়নের ইমাইল নামে এক যুবকের নাম লিখে যান। স্থানীয়দের ভাষ্যমতে, রাহি ওই যুবকের দ্বারা যে কোন ভাবে ব্ল্যাক মেইলের শিকার হয়ে থাকতে পারেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি চিরকুটে ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%