ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

দুমকিতে অগ্নিকাণ্ডে দুই কুঁডার কুর পুড়ে ছাই


দুমকিতে অগ্নিকাণ্ডে দুই কুঁডার কুর পুড়ে ছাই

পটুয়াখালীর দুমকি উপজেলার ১ নং পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে খবির খাঁর দুটি কুঁডার কুর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর রাতে দুর্বৃত্তদের দ্বারা কুঁডা কুর দুটিতে আগুন লাগানো হয়। এই অগ্নিকাণ্ডের ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কুঁডার কুর দুটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।

এ ঘটনার পর খবির খাঁ দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। খবর পেয়ে দুমকি থানার এসআই মোশারেফ হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

আরও পড়ুন: শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম: হামে এখন পর্যন্ত মৃত্যু ৪

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসএফ-এর গুলিতে সীমান্তে ২ পাকিস্তানিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৩ এম


বিএসএফ-এর গুলিতে সীমান্তে ২ পাকিস্তানিকে হত্যা

ভারত-পাকিস্তান সীমান্তের পাঞ্জাব অংশে অনুপ্রবেশের অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে। এই ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার (২ অক্টোবর) পাঞ্জাবের তার্ন তারান জেলার রাজোকে সীমান্ত চৌকির নিকটে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, ওই দুই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিএসএফ সূত্রের বরাতে জানায়, সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিএসএফের জওয়ানরা ওই দুই ব্যক্তিকে থামার জন্য একাধিকবার সতর্ক করেন। কিন্তু তারা সতর্কবার্তা উপেক্ষা করে ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে থাকলে বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ যৌথভাবে তাদের পরিচয় ও সীমান্ত পার হওয়ার কারণ তদন্ত করছে। এ ঘটনায় পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে বিএসএফের বৈঠক হওয়ার কথাও রয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ওই সময় আরও একজন ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। গুলির পর তিনি আহত অবস্থায় পাকিস্তানের দিকে ফিরে যান বলে বিএসএফ সূত্রের দাবি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ভারতীয় নিরাপত্তা সূত্রের দাবি, পাঞ্জাব সীমান্তে মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচারে সীমান্তপারের চক্রগুলো ড্রোন ব্যবহার করছে। এ কারণে সন্দেহজনক অনুপ্রবেশের ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে নিহত দুই ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের ৫৫৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এটি রাজ্যের পাঠানকোট, গুরুদাসপুর, অমৃতসর, তার্ন তারান, ফিরোজপুর ও ফাজিলকা—এই ছয় জেলার মধ্য দিয়ে গেছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিএসএফ নিয়মিত টহল ও নজরদারি চালায়।

এদিকে পাকিস্তানি পক্ষের বক্তব্য ভারতীয় বর্ণনার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তিরা অনুপ্রবেশের চেষ্টা করছিলেন না এবং কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের ওপর গুলি চালানো হয়। ফলে ঘটনাটি নিয়ে দুই দেশের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৩ এম


বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ এর সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

এই অনুষ্ঠানটি শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়।

‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’ শিরোনামে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সংলাপের আয়োজন করা হয়েছে।

সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করছেন। এই আয়োজন ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার ইমরানসহ ৩৬৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ এম


কুমিল্লায় কিশোর গ্যাং লিডার ইমরানসহ ৩৬৩ জন আটক

কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন, যিনি রতন নামে পরিচিত, সহ ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযানটি মহানগরীসহ জেলার ১৮ থানায় পরিচালিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রতন কুমিল্লা নগরীর ছোটরা এলাকার মফিজাবাদ কলোনীর আবুল কাশেমের ছেলে। তিনি মহানগরীর অন্যতম শীর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’–এর প্রধান হিসেবে পরিচিত।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাং সন্দেহে জেলার বিভিন্ন থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।

এই অভিযানে রতনসহ মোট ৩৬৩ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮ থানায় তিন দফা অভিযান চালিয়ে ১৬৭৩ জনকে আটক করেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনডিএস’র যাত্রা শুরু, যুক্তিভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ এম


বিএনডিএস’র যাত্রা শুরু, যুক্তিভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে

সুস্থ, শালীন, জ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণের দৃপ্ত শপথে জাতীয় আঙিনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বিতর্ক সংগঠন ‘বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (বিএনডিএস)’।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর একটি হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, পরিচালক পর্ষদ এবং প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করা হয়।

সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক ও সংগঠক মো. শরীফুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জাতীয় টেলিভিশন বিতার্কিক শাহনূর কিবরিয়া সুজন।

প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে রয়েছেন আরীফ হোসেন, রিফাক আহম্মেদ, গোলাম কিবরিয়া, কাইয়ূম হোসেন, মো. ইস্রাফিল, মো. শরীফুল ইসলাম, আব্দুল কাইয়ূম (শিপন), আব্দুল কাদির (তারেক) এবং শাহনূর কিবরিয়া (সুজন)।

সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, বিতর্ক কেবল মঞ্চে দাঁড়িয়ে সুন্দর কথা বলার বা ট্রফি জেতার বিষয় নয়। এটি হলো সুশৃঙ্খলভাবে চিন্তা করার এবং অন্যের মতকে সম্মান করার একটি প্রক্রিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%