কালিগঞ্জ (সাতক্ষীরার)প্রতিনিধি:
০৯:১৭ পি.এম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাজলা -কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা সুলতানা হত্যা মামলার আসামী আব্দুল্লাহ আল মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ঢাকার মালিবাগে গোয়েন্দা, অপরাধ ও তদন্ত শাখার প্রধান কার্যালয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়। অপরদিকে ফারজানা হত্যার ঘটনায় সন্দিগ্ধ একই গ্রামের ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া সুলতানাকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে নৃশংসভাবে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়। এই ঘটনার ৩৬ দিন পার হলেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত ফারজানা কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের এনামুল হক ও নিহত সুমাইয়া একই গ্রামের মোঃ আব্দুল লতিফ শেখের মেয়ে। কাশিবাটি গ্রামের মোঃ আব্দুল লতিফ শেখ জানান, তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানাকে গত ২০ জুলাই শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘরের পিছনের জানালা ভাঙা এবং বিদ্যুতিক বাল্বের স্লুইজ বন্ধ করে তার মেয়ে সুমাইয়ার দেয়াল আলমারির ভিতর থেকে ফারজানার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যার পর পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে তার মেয়ে সুমাইয়া সুলতানাকে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে। ফারজানা হত্যার ঘটনায় তার মা ২২ জুলাই রাতে তার ছেলে আব্দুল্লাহ আল মামুনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন ভোরে দেবহাটার সুবর্ণাবাদ গ্রাম থেকে মামুনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে ফারজানাকে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হয়েছে। প্রতিবেদনে তাকে ধর্ষণের আলামত না পেলেও মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম কারাগারে থাকা আব্দুল্লাহ আল মামুনকে গত ১৮ আগস্ট ঢাকার মালিবাগে গোয়েন্দা, অপরাধ ও তদন্ত শাখার প্রধান কার্যালয়ে নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছেন।
লতিফ শেখ অভিযোগ করে বলেন, তার মেয়েকে পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে প্রকাশ্যে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হলেও ময়নাতদন্তের একদিন পর ২২ জুলাই রাত ১১টার দিকে সদর হাসপাতালের মর্গ থেকে লাশ দেওয়া হয়। লাশের সঙ্গে মৃত্যু সংক্রান্ত কোন কাগজপত্র দেওয়া হয়নি। স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির কারণে আজো কোন মৃত্যু সংক্রান্ত কাগজপত্র পাননি। এমনকি তার ইচ্ছামত মামলা করার জন্য তাকে চাপ দেওয়া হলে তিনি ২৬ জুলাই কাশিবাটি গ্রামের এন্তোফা মোড়লের ছেলে হামিদুল মোড়লসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার পরপরই তিনি জানতে পারেন যে, হত্যাকারিদের নাম উল্লেখ করে ২৬ জুলাই আদালতে মামলা করবেন এমন খবর ছড়িয়ে পড়ায় আসামীদের বাঁচাতে স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধি পুলিশকে ম্যানেজ করে নিহত সুমাইয়ার মাদকাসক্ত ও জুয়াড়ি জামাতা আমিরুলের উপর প্রভাব বিস্তার করে প্রকৃত ঘটনা গোপন রেখে কারো নাম উল্লেখ না করে যেনতেন প্রকারে ২৫ জুলাই রাতেই একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে সুমাইয়া হত্যায় জড়িত আরো কয়েকজনের নাম তিনি জানতে পেরেছেন।
তিনি অভিযোগ করে আরো বলেন, তার মেয়েকে যাদের নৃশংসভাবে হত্যা করেছে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি তাদের নামে মামলা করলেও পুলিশ গত ৩৬ দিনেও কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মূল হত্যাকারি হামিদুল মোড়ল বিষয়টি পুলিশের উপর দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। আর পুলিশ বলছে তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী সুমাইয়াকে পিটিয়ে হত্যা করেছে।
ফারজানা হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম সোমবার দুপুরে এ প্রতিবেদকে বলেন, রবিবার পর্যন্ত ফারাজানা হত্যা মামলায় জব্দকৃত পোশাক ও অন্যান্য অঙ্গপ্রতঙ্গের ফরেনসিক প্রতিবেদন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হলেও পারিপার্শিক অবস্থা ও মামলার সুষ্ঠু তদন্তের সুবিধার্থে আদালতের অনুমতি সাপেক্ষে গত ১৮ আগস্ট কারাগারে থাকা আব্দুল্লাহ আল মামুনকে ঢাকায় নিয়ে ডিএনএ পরীক্ষা (রক্ত) করানো হয়েছে।
সুমাইয়া হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক মল্লিক মনিরুজ্জামান জানান, সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোন আসামীকে গ্রেপ্তার করা যায়নি। তবে প্রকাশ্যে ও পুলিশের সামনে এ ঘটনা ঘটলেও এবং আদালতের মামলায় হামিদুল মোড়লসহ আটজনকে হত্যাকারি হিসেবে চিহ্নিত করলেও কেন একজনকেও গ্রেপ্তার করা গেল না সে বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধা, ২৪ আগস্ট, ২০২৬ : এ্যাডভোকেট রুহুল কবির রিভজী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় গাইবান্ধায় বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।
আজ সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এটি আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময়, নেতাকর্মীরা বাদ্যের তালে তালে নাচ করেন এবং গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা দলীয় নেতাদের স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ সময়, দলীয় নেতাকর্মীরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবকে অভিনন্দন জানান এবং তাদের নেতৃত্বে দলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি, গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘ফ্রিডম ২৫০’ গ্র্যান্ড প্রিক্সের জমকালো ভিআইপি গ্যালারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যকার একটি দৃশ্য আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও তা এখন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, গ্যালারিতে পাশাপাশি বসার কিছুক্ষণ পরেই মেলানিয়া কিছুটা গম্ভীর মুখে ট্রাম্পের পাশ থেকে উঠে চলে যান। তাদের এই আচরণের সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই দম্পতির মধ্যকার সম্ভাব্য টানাপোড়েন নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।
সামাজিক মাধ্যমের ভিডিওটিতে দেখা যায়, ইভেন্ট চলাকালে নিজের ভিআইপি ভিউয়িং বুথে স্ত্রীর দিকে কিছুটা ঝুঁকে কিছু একটা বলছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মেলানিয়ার অভিব্যক্তিতে ছিল দৃশ্যমান দূরত্ব ও গাম্ভীর্য। কয়েক সেকেন্ডের বাদানুবাদ বা বাক্যালাপের পরই মেলানিয়া আর সেখানে না বসে উঠে অন্য দিকে চলে যান। ব্যাকগ্রাউন্ডে রেসিংয়ের উচ্চশব্দের কারণে তাদের মধ্যকার কথোপকথন শোনা না গেলেও নেটিজেনদের আগ্রহের কমতি নেই। বিষয়টি এতটাই নাটকীয় রূপ নিয়েছে যে, অনেকে লিপ-রিডিং বা ঠোঁটের নড়াচড়া বিশ্লেষণ করে তাদের মধ্যকার বক্তব্যের মূল বিষয় বের করার চেষ্টা চালাচ্ছেন।
ইন্টারনেটে এই ভিডিও ঘিরে তৈরি হওয়া আলোচনার বড় একটি অংশ জুড়ে রয়েছে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী নাটালি হার্পের নাম। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অভ্যন্তরীণ সার্কেলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত নাটালিকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা জল্পনা-কল্পনা চলছে। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, ট্রাম্প ও মেলানিয়ার এই মনোমালিন্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নাটালি হার্প। ডোনাল্ড ট্রাম্পের প্রতি নাটালির একটি আবেগঘন চিঠি এবং তার সার্বক্ষণিক উপস্থিতিকে কেন্দ্র করে এর আগেও জলঘোলা হয়েছে। এবার স্পোর্টস বক্সে নাটালির উপস্থিতি দেখেই মেলানিয়া স্থান ত্যাগ করেছেন—এমন চটজলদি সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন বহু সামাজিক মাধ্যম ব্যবহারকারী। তবে এসব দাবির সপক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি।
ঘটনাটি এমন একসময়ে ঘটল যখন ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়া ট্রাম্পের প্রকাশ্যে কম উপস্থিতি এবং তার অত্যন্ত সতর্কভাবে তৈরি করা পাবলিক শিডিউল নিয়ে গণমাধ্যমে এমনিতেই নানা আলোচনা চলছে। যদিও এই ভিডিও ফুটেজ দিয়ে দম্পতির মূল আলোচনার বিষয়বস্তু কিংবা তাদের মধ্যে আসলেই কোনো বড় ধরনের বিতর্ক হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায় না, তথাপি ভিআইপি গ্যালারির এই সামান্য ঘটনাটি এখন বিশ্বজুড়ে ট্রাম্প দম্পতির ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফাইল ছবির মাধ্যমে জানানো হচ্ছে, যুক্তরাষ্ট্রের নতুন এইচ১বি ভিসার জন্য ১ লাখ ডলারের বেশি একটি নজিরবিহীন ফি কার্যকর করার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন দিয়েছে।
সোমবার (২৪ আগস্ট) একটি প্রস্তাবিত বিধিমালায় নতুন করে ওই ফি কার্যকরের নিয়মাবলি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। খবর রয়টার্সের。
গত বছরের এক জরুরি ঘোষণায় ট্রাম্পের দ্বারা ওই ফি প্রথম আরোপ করা হয়, যা প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা খাতে ব্যাপকভাবে ব্যবহৃত ভিসার ব্যয় বহুগুণ বৃদ্ধি করে। পরে চলতি বছরের জুনে এক মার্কিন বিচারক ওই ফি বেআইনি ঘোষণা দিয়েছিলেন এবং ট্রাম্প প্রশাসনকে তা সংগ্রহ করতে নিষেধাজ্ঞা দেয়।
বোস্টনের এক আপিল আদালত বর্তমানে সেই রায় পর্যালোচনা করছে। পাশাপাশি ওয়াশিংটন ডিসির একজন বিচারক প্রধান একটি ব্যবসায়ী গোষ্ঠীর আইনি চ্যালেঞ্জ যথাযথভাবে খারিজ করেছিলেন কি না তা নিয়ে অন্য এক আদালতে বিচার চলছে।
এছাড়াও যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি বাড়ানোর জন্য কংগ্রেসে নতুন একটি বিল প্রস্তাব করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের জারি করা আদেশের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার পর আগামী সেপ্টেম্বর মাসে এটি শেষ হতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এটি স্থায়ী বিধিমালার রূপ দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) প্রস্তাবিত ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলারের এই সংশ্লিষ্ট নিয়ম সোমবার ফেডারেল রেজিস্টারের অনলাইনে প্রকাশিত হয়েছে। মঙ্গলবার এটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ৩০ দিনের গণপরামর্শ শুরু হবে। আইনটি চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে।
এইচ১বি ভিসা কর্মসূচির মাধ্যমে মার্কিন নিয়োগকর্তারা বিশেষ কিছু ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন বিদেশি পেশাদারদের কাজের সুযোগ দেন। এই কর্মসূচির আওতায় প্রতি বছর ৬৫ হাজার সাধারণ এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা অনুমোদন দেওয়া হয়। এবং এই ভিসার মেয়াদ থাকে তিন থেকে ছয় বছরের মধ্যে। পূর্বে সাধারণত এই ভিসার খরচ ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যেই ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ টমটম, অটোরিকশা ও মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযানের কার্যক্রম শুরু হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এই অভিযানের আয়োজন করেছে। এ অভিযানের অংশ হিসেবে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৪ আগস্ট) এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
প্রসঙ্গত, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ অভিযানে আনসার সদস্যদের একটি দল সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে যে, যানজট নিরসন ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ