০৯:১৮ পি.এম
গাইবান্ধা, ২৪ আগস্ট, ২০২৬ : এ্যাডভোকেট রুহুল কবির রিভজী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় গাইবান্ধায় বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।
আজ সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এটি আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময়, নেতাকর্মীরা বাদ্যের তালে তালে নাচ করেন এবং গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা দলীয় নেতাদের স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ করার অভিযোগ
আনন্দ মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ সময়, দলীয় নেতাকর্মীরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবকে অভিনন্দন জানান এবং তাদের নেতৃত্বে দলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি, গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন