১০:১৯ পি.এম
ভোলার দৌলতখান উপজেলায় প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ মো. শাহাবুদ্দীন নামে একজনকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া শাহাবুদ্দীন ঢাকার লালবাগ থানার আবুল বাশার মাতব্বরের ছেলে। মিডিয়া কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে কোস্ট গার্ড ভোলা বেইসের একটি দল দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: কুয়াকাটায় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ
এই সময় তারা সন্দেহজনক একটি কারখানা ও গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের এক হাজার ৫১০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং এক হাজার ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করে। এই ঘটনায় শাহাবুদ্দীনকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মুচলেকা নেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা পলিথিন পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত মন্তব্য করেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন