০৯:২৫ এম
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশ থেকে নিজের তিন বন্দুকধারী দেহরক্ষীসহ অপহৃত হয়েছেন কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাই।
মঙ্গলবার পুলিশের তরফ থেকে এই অপহরণের খবর নিশ্চিত করা হয়েছে।
কোয়েটার পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতে জানানো হয়, গত সোমবার রাতে খুজদার থেকে কালাতে যাওয়ার পথে মহাসড়কে শাহজাদা আহমেদজাইয়ের গাড়িটি থামায় একদল সশস্ত্র ব্যক্তি। এরপর সেখান থেকেই শাহজাদাসহ তার সফরসঙ্গী তিন দেহরক্ষীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: বিল গেটসের ৭১তম জন্মদিনে দানের ঘোষণা, সম্পদের প্রায় সবটাই মানবকল্যাণে
ঐতিহাসিকভাবে সাবেক কালাত সাম্রাজ্যের শাসকদের ‘কালাতের খান’ উপাধিতে ভূষিত করা হতো। বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের কেন্দ্রবিন্দুতে থাকা এই রাজ্যটি ছিল ব্রাহুইদের নেতৃত্বাধীন একটি দেশীয় রাজ্য। কালাতের বর্তমান খান সুলেমান দাউদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও ওয়েলসে বসবাস করছেন।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন