ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

৫ কোটি টাকার ইয়াবাসহ কাভার্ডভ্যান জব্দ


৫ কোটি টাকার ইয়াবাসহ কাভার্ডভ্যান জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে আটক করেছে, সাথে ছিল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা। ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।

বৃহস্পতিবার দুপুরে পদুয়ারবাজার এলাকায় একটি কাভার্ডভ্যান কেটে ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে পুলিশ কর্তৃক।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ঢাকামুখী ইয়াবা চালান যাচ্ছে। গোয়েন্দা পুলিশের সদস্যরা যখন প্রাইভেটকারটির চালক এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন, তখন তারা স্বীকার করেন যে, ইয়াবা পাচার করা হচ্ছে একটি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে।

আরও পড়ুন: কৃষিজমির কাজ ও গবাদিপশুর চারণভূমি রক্ষায় মানববন্ধন

তাদের দেওয়া তথ্য অনুযায়ী পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে পরিচালিত অভিযানে দেখা যায় গাড়ির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের মধ্যে রয়েছেন কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জনই না ফেরার দেশে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আইয়ুব আলী পেলেন সহায়তা”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


“বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আইয়ুব আলী পেলেন সহায়তা”

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ ১৮ জুন আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী 'ইনটেক্স বাংলাদেশ ২০২৬' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে বিভিন্ন টেক্সটাইল উৎপাদনকারী, সোর্সিং পেশাদার, ক্রেতা, বিভিন্ন ব্র্যান্ড, নীতিনির্ধারক এবং বাণিজ্য সংশ্লিষ্ট সংগঠনগুলো একত্রিত হয়েছে ব্যবসায়িক নেটওয়ার্কিং, উদ্ভাবন এবং আন্তঃসীমান্ত সহযোগিতার লক্ষ্যে।

বৃহস্পতিবার সকালে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, শিল্প নেতা এবং আন্তর্জাতিক প্রদর্শকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়ার চেয়ারম্যান ও এমডি রাজেশ ভগত, টেক্সপ্রোসিল-এর জয়েন্ট ডিরেক্টর মুরলি বালকৃষ্ণ, বিজিবিএ-এর সভাপতি মো. আব্দুল হামিদ পিন্টু এবং বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম।

উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং রপ্তানি অনুবিভাগের প্রধান আব্দুর রহিম খান। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ফিতা কাটা, গ্রুপ ফটোসেশন এবং হল পরিদর্শনের মাধ্যমে। এর পরে ভিআইপি অতিথিরা হল-২ এ 'ইনক্রেডিবল টেক্সটাইলস অফ ইন্ডিয়া' প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

'ইনটেক্স বাংলাদেশ ২০২৬' প্রদর্শনীতে চারটি বিশেষায়িত প্রদর্শনী হল জুড়ে ভারত, চীন, তাইওয়ান, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, পাকিস্তান, হংকং, উজবেকিস্তান এবং স্বাগতিক বাংলাদেশসহ ১২টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩০০টিরও বেশি বুথ স্থান পেয়েছে। প্রদর্শনীতে ফাইবার, ইয়ার্ন (সুতা), ফেব্রিক, কৃত্রিম ফাইবার, ট্রিমস, এক্সেসরিজ, কমপ্লায়েন্স সলিউশন, ট্রেসেবিলিটি টেকনোলজি এবং টেকসই টেক্সটাইল উদ্ভাবনের বৈচিত্র্যময় পণ্য প্রদর্শিত হচ্ছে।

টেক্সপ্রোসিল, ম্যাটেক্সিল এবং পিডেক্সিল-এর সহযোগিতায় গঠিত 'ইনক্রেডিবল টেক্সটাইলস অফ ইন্ডিয়া' প্যাভিলিয়নে ৭৫টিরও বেশি ভারতীয় কোম্পানি প্রদর্শন করছে তাদের তুলা, সিনথেটিক ফাইবার, টেকসই ফেব্রিক এবং ভ্যালু-অ্যাডেড সোর্সিং সলিউশন। অন্যদিকে, 'চায়না ফ্যাশন টেক্সটাইল প্যাভিলিয়ন'-এ চীনের প্রধান টেক্সটাইল প্রদেশগুলো থেকে আগত ৭০টিরও বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের ফ্যাশন ফেব্রিক, ফাংশনাল ম্যাটেরিয়ালস, টেকনিক্যাল টেক্সটাইল এবং পোশাকের আনুষঙ্গিক সরঞ্জাম তুলে ধরছে। এর সাথে ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে তাইওয়ান, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, পাকিস্তান, হংকং এবং উজবেকিস্তানের প্রদর্শকরা উন্নত টেক্সটাইল প্রযুক্তি এবং পারফরম্যান্স ফেব্রিক নিয়ে অংশগ্রহণ করেছেন।

প্রদর্শনীর পাশাপাশি হল-৪ এর মেজানাইন লেভেলে 'ইন্টারঅ্যাক্টিভ বিজনেস ফোরাম' সেমিনার সিরিজের আওতায় দুটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হচ্ছে। আজ, টেক্সটাইলজেনেসিস-এর সহযোগিতায় 'স্কেলিং সাসটেইনেবল ম্যাটেরিয়ালস অ্যাক্রস গ্লোবাল সাপ্লাই চেইন' শীর্ষক সেশনটি অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার ফ্যাশন বিজনেস জার্নালের সহযোগিতায় 'ফ্রম ফ্যাক্টরি ফ্লোর টু গ্লোবাল ফ্যাশন ইনফ্লুয়েন্স' শীর্ষক দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে।

এই সেমিনারগুলোতে পণ্য শনাক্তকরণ, স্থায়িত্ব এবং বিশ্বব্যাপী পোশাক উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রদর্শনীটি বাংলাদেশসহ শ্রীলঙ্কা, ভারত, হংকং, চীন, জাপান, জার্মানি, যুক্তরাজ্য এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারের সোর্সিং পেশাদার ও ক্রেতা প্রতিনিধিদের জন্য উন্মুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিপি নেতাকে পুড়িয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


বিজিপি নেতাকে পুড়িয়ে হত্যার অভিযোগ

বালি সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য ডেকে নিয়ে বিজেপি নেতা-সহ তিনজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে ভারতের ছত্তিসগড় রাজ্যে সোনহাট থানার নওগাইন গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা এবং সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভরত সিং, যিনি ‘লল্লা সিং’ নামেও পরিচিত, বীরেন্দ্র সিং এবং নাগেন্দ্র সিং। তাদের মধ্যে একজন পেশায় শিক্ষক এবং ভরত সিংয়ের চাচাতো ভাই।

নিহতের পরিবারের অভিযোগ, বিজেপি নেতা ভরত সিং বালু খনি পরিচালনা সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি দুর্বৃত্তদের ফাঁদে পড়ে যান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভরত সিংকে বহনকারী ফরচুনার এসইউভিকে ট্রাক দিয়ে ঘিরে ফেলা হয় এবং এরপর তাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন নিভে যাওয়ার পর গাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন—অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী এবং মান্নু ত্রিপাঠী। এছাড়া অন্য অভিযুক্তদের খোঁজার জন্য অভিযান চলছে। হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে নয়জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই এলাকার বালু খনির ইজারা ভরত সিংয়ের পরিবারের কাছে ছিল। স্থানীয়দের অভিযোগ, এর পর থেকেই সোনহাট, কৈলাশপুর, তেলিমুডা, বেলিয়া ও ছিংগুরা এলাকায় বালু পরিবহন এবং খনি কার্যক্রমকে কেন্দ্র করে কথিত অবৈধ অর্থ আদায় নিয়ে মারাত্মক দ্বন্দ্ব শুরু হতে থাকে। অভিযোগ রয়েছে, ভরত সিংয়ের গোষ্ঠী এবং বিজেপি নেতা মনোজ ত্রিপাঠী পরিবারের মধ্যে গত কয়েক মাস ধরে এই বিরোধ চলছিল।

ত্রিপাঠী পরিবারের মালিকানাধীন টিপার ট্রাকগুলি বৈকুণ্ঠপুরে বালু পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে। খনি থেকে উত্তোলিত বালুর অর্থ প্রদান এবং নিয়ন্ত্রণ নিয়ে বিরোধটি আরও গভীর পর্যায়ে চলে যায়। শুরুতে এটি ছিল খনি-সংক্রান্ত বিরোধ, তবে পরে এটি পরিণত হয় প্রভাব বিস্তারের লড়াই, ভীতি প্রদর্শন ও স্থানীয় আধিপত্যের যুদ্ধে।

তদন্তকারীদের অভিযোগ, ভরত সিং ও তার সহযোগীরা যে ফরচুনার গাড়িতে ছিলেন, সেটিকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এসইউভির সামনে এবং পিছনে ট্রাকেরা দাঁড়িয়ে পালানোর পথ বন্ধ করে দেয়া হয়। কিছুক্ষণের মধ্যে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ সময় গাড়ির ভেতরেই জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ভরত সিং এবং অন্য দুজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমার ‌‘নিরাশা’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


নেইমার ‌‘নিরাশা’

বিশ্বকাপের মঞ্চে সেলেসাও শিবিরে নেইমারের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে উঠেছে। তবে, ঠিক সেই সময়ে অনুশীলনে তার পারফরম্যান্স নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে। কাফ ইনজুরি কাটিয়ে সম্প্রতি ব্রাজিলের মূল অনুশীলন সেশনে আকস্মিকভাবে যোগ দেন সান্তোসের এই তারকা ফরোয়ার্ড।

মাঠে তার ফেরা সংবাদমাধ্যমের বাড়তি নজর কাড়লেও অনুশীলনে তার নড়াচড়া এবং শারীরিক ভাষা মোটেও স্বস্তিদায়ক মনে হয়নি। মাঠে উপস্থিত দর্শকদের অনেকেই আশা করেছিলেন যে, তারা প্রিয় তারকাকে চেনা ছন্দে দেখতে পাবেন। কিন্তু মাঠের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

অনুশীলনে নেইমারকে বেশ ধীরগতির এবং ভারী শরীরের মনে হয়েছে। সেখানে তার চিরচেনা ক্ষিপ্রতা ও ড্রিবলিংয়ের ধার ছিল অনুপস্থিত। দলের বাকি সতীর্থরা যখন গতি আর আগ্রাসী ফুটবল দিয়ে মাঠ মাতাচ্ছিলেন, তখন এই নাম্বার টেনকে অনেকটাই নিষ্ক্রিয় ও ছন্দহীন দেখিয়েছে। মাঠের এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিশ্বকাপে লড়াই করার জন্য তিনি কতটুকু প্রস্তুত।

ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি এবার ভিনিসিয়াসের বদলে নেইমারের পিঠেই উঠছে। দলে তার জায়গাও নিশ্চিত। তবে সমালোচকরা মনে করছেন, বর্তমান ফর্মের চেয়ে তার অতীত তারকাখ্যাতিকেই এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সমর্থকদের একটি বড় অংশ যেখানে জোয়াও পেদ্রোর মতো ফর্মে থাকা খেলোয়াড়কে দলে দেখতে চেয়েছেন, সেখানে নেইমারের এমন ছন্নছাড়া রূপ তাদের হতাশ করেছে। মাঠের লড়াই শুরুর আগে দলের মূল কাণ্ডারির এই অফ-ফর্ম ব্রাজিল ফুটবল দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: মার্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি ‎প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত ‎

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি  ‎প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত  ‎
 
 

‎‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

 

‎বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে  উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষের সভাপতিত্বে  ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, বিএনপি নেতা জাফর আলী মিয়া, ফরিদ হোসেন আশিক,রুবেল মাহমুদ সুমন,রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জীত দাস, উপজেলাপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,কৃষক দলের সভাপতি  মোঃ মহসিন খান, সহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে জলবায়ু সহনশীল ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

‎বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

‎সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী সফল কৃষক ও স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা মেলার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%