০২:৫৯ পি.এম
ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্র লীগের মিছিলের পর চট্টগ্রামের রাউজানে এক বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) এই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া বিএনপি নেতার নাম মো. সেলিম উদ্দিন। তিনি উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির একটি অংশের যুগ্ম আহ্বায়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নে বিএনপির দুটি কমিটি রয়েছে।
এর আগে গত সোমবার ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ জানিয়েছে, মিছিলটিতে মো. সেলিম উদ্দিনের ছেলে সজীব উদ্দিন নেতৃত্ব দেন।
আরও পড়ুন: মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ
পুলিশের তথ্য অনুযায়ী, মিছিলের ভিডিও দেখে সজীবকে শনাক্ত করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী। সম্প্রতি দেশে ফিরে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন। এর আগে তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন