০৯:৪৩ পি.এম
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা প্রদান করছেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান মির্জা আব্বাস। তিনি উল্লেখ করেন, পূজার আয়োজনের ক্ষেত্রে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা অব্যাহত রাখার জন্য দলীয় নির্দেশনা রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
এরপর তিনি মতিঝিল এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন