ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত


বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

দেশে সম্প্রতি অতিবৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের কারণে এখন পর্যন্ত ৫৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩৯ জন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখেরও বেশি।

সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত অঞ্চলগুলো হলো— খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এসব জেলায় মোট ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়াও, উপদ্রুত অঞ্চলগুলোর ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বর্তমানে দেশের মোট ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার বন্যার পানিতে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। সব মিলিয়ে এই ৭টি জেলায় বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে দাঁড়িয়েছে। এই দুর্যোগের ফলে এখন পর্যন্ত দেশে মোট ৫৪ জনের প্রাণহানি ঘটেছে এবং ৩৯ জন ব্যক্তি আহত হয়েছেন।

নিহত ও আহতদের জেলাভিত্তিক পরিসংখ্যানে জানা যায়, মৃত ৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে, সেখানে ৩১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙ্গামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, আহত ৩৯ জনের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত ও উপদ্রুত মানুষদের জরুরি আশ্রয় দেয়ার জন্য সরকারিভাবে মোট ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেখানে ইতিমধ্যেই ৩৮ হাজার ৪২২ জন বিপন্ন মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি ২৭ অক্টোবর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইনচ্যুত একতা এক্সপ্রেস, বিচ্ছিন্ন ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


লাইনচ্যুত একতা এক্সপ্রেস, বিচ্ছিন্ন ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, দুর্ঘটনার পর রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায় যে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের আগেই দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে, ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দ্রুত লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ ঘটনার পর পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


সরকারি গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় ৫০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকায় কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৩ জুলাই) গাড়ি রক্ষণাবেক্ষণের নতুন উক্ত মাসিক ব্যয়ের হার নির্ধারণ করা হয়।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরবি লাইপজিগের প্রধান কোচ হলেন মার্টিন ডেমিচেলিস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


আরবি লাইপজিগের প্রধান কোচ হলেন মার্টিন ডেমিচেলিস

জার্মানির বুন্দেস লিগার শীর্ষস্থানীয় ক্লাব আরবি লাইপজিগে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস। তিনি বরখাস্ত হওয়া কোচ ওলে ওয়ের্নারের স্থলাভিষিক্ত হয়েছেন। ৪৫ বছর বয়সী ডেমিচেলিস ২০২৬-২৭ মৌসুম থেকে শুরু করে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছেন। এর আগে, তিনি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এবং মেক্সিকান ক্লাব সিএফ মন্টেরিতে কাজ করেছেন। সর্বশেষ, তিনি লা লিগার দল মায়োর্কার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিয়োগ পাওয়ার পর, ডেমিচেলিস ক্লাবের ভবিষ্যৎ প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি চ্যাম্পিয়ন্স লিগে দলের হয়ে খেলার চ্যালেঞ্জ গ্রহণ করার কথাও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমরায় মাদরাসায় বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ডেমরায় মাদরাসায় বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকার ডেমরার একটি মাদরাসায় বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে।

মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, এই বিস্ফোরণের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটেছে। পুলিশ জানায়, ডেমরা পূর্ব বক্সনগর এলাকার ‘দারুল আজাদ তাকসিসি মাদরাসা’র ষষ্ঠ তলায় সোমবার বিকেল ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে মাদরাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘এই আবাসিক মাদরাসাটিতে শিক্ষার্থীরা খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছিল। সেখানের একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।’

আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে রেদোৱান নামের একজনের অবস্থা গুরুতর।

ওই মাদরাসার শিক্ষার্থী মো. আকাশ জানিয়েছে, ষষ্ঠ তলায় বৈদ্যুতিক বোর্ড থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, ঘটনার সময় ওই কক্ষে শিক্ষার্থীরা ঘুমাচ্ছিল। ঘুমে থাকা শিক্ষার্থীরাই আহত হয়েছে। অন্যরা দ্রুত কক্ষ থেকে বের হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%