০২:৪২ পি.এম
জেলায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের মাঝে রাষ্ট্রীয় ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগের মাধ্যমে এই চেক হস্তান্তর অনুষ্ঠানটি বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
আরও পড়ুন: কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার হাসিবুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও কর্মচারীরা।
এ বিষয়ে উল্লেখযোগ্য যে, জমি অধিগ্রহণ থেকে ১ কোটি ৮৬ লক্ষ ৭০ হাজার টাকার চেক গ্রহণ করেন জামালগঞ্জ ও শাল্লা উপজেলার ২৬ জন জমির মালিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন