ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারি গ্রেফতার-৪


রাজশাহীতে বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারি গ্রেফতার-৪

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ট্যাপেন্টাডল, ইয়াবা, হেরোইন এবং গাঁজাসহ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট এই চারজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে মোছাঃ জলি বেগম (৪৪) ও মোছাঃ মিনা বেগমকে (৪৫), যাদের নাম মাদক কারবারির তালিকায় রয়েছে। পরে জলি বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১ হাজার ৪৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩০টি ইয়াবা ট্যাবলেট, ৪ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ১ কেজি ৮০ গ্রাম গাঁজা। একইসঙ্গে উদ্ধার করা হয় মাদক বিক্রির জন্য রাখা নগদ ৩৭ হাজার ১৫০ টাকা এবং একটি মোবাইল ফোন, যেটি মাদক ব্যবসায় ব্যবহৃত হতে পারে।

মঙ্গলবার বিকালে নগর পুলিশের মুখপাত্র অতিররিক্ত উপপুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, জলি বেগমের বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের ১৭টি মাদক মামলা রয়েছে। অন্যদিকে, মিনা বেগমের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে মিনা দীর্ঘদিন ধরে জলি বেগমের সহযোগী হিসেবে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন: গোদাগাড়ী মডেল থানার পুলিশ গরু চুরির অভিযোগে উজ্জল নামে চোরকে গ্রেপ্তার করেছে

এর আগে, সোমবার (১০ আগস্ট) পৃথক অভিযানে নগরীর কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা পুলিশ আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এদিন দুপুর ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইয়াসিন আলী ওরফে মারুফকে (৩৪) ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ৪০০ টাকা সহ গ্রেফতার করা হয়।

একই দিন রাত ৯টার দিকে নগরীর পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পুলিশ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ হাসিবুল ইসলাম ফরহাদকে (৩৫) গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মহানগরীর বিভিন্ন থানা এবং ডিবি পুলিশের অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। এই ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সার্বিক উন্নয়নে দক্ষ জনশক্তির বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


দেশের সার্বিক উন্নয়নে দক্ষ জনশক্তির বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি অর্জনে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই, এমনটাই জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি এই বিষয়টি তুলে ধরেছেন জানিয়ে বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শুধু সনদসর্বস্ব বা প্রচলিত একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে, বরং বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার দিকে মনোযোগী হতে হবে।

মঙ্গলবার, হাটহাজারীর মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে নবনির্মিত ‘মীর মোহাম্মদ নাছির উদ্দীন একাডেমিক ভবন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন। এ সময় নবনির্মিত একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন তিনি।

প্রতিমন্ত্রী এসময় বলেন, বর্তমানে সময়ের চাহিদা ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় পারদর্শী করে তোলা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশজুড়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রসারে বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করেছে, বর্তমান সরকার সে শিক্ষা ব্যবস্থা সংস্কার করে একটি আধুনিক ও টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত ও শিক্ষিত জাতি গঠনের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি করা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে হলে নিজেদের এখন থেকেই যোগ্য ও মানসম্মত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা দ্বিতীয় মৌসুমে দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


টানা দ্বিতীয় মৌসুমে দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ : টানা দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে রিটেইন করেছে দুবাই। এর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলকেও রিটেইন করেছে দুবাই।

গত বছর আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো প্রদর্শনীতে মুস্তাফিজ খেলতে নামেন। ঐ আসরে দুবাইয়ের হয়ে ৮টি ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন মুস্তাফিজ।

মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও গত আসরের এলিমিনেটর থেকে বাদ পড়ে দুবাই। ঐ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেজার্ট ভাইপার্স।

গত ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বোলারের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে দুবাই। সেখানে বোলারের নাম বা ছবি প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজি। ঐ বোলিং অ্যাকশনের ক্যাপশনে লেখা হয়েছিল, ‘ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেওয়া দক্ষিণ এশিয়ার এক বাঁ-হাতি বোলার।’ এরপর থেকে ঐ ছবির কমেন্টে বাংলাদেশের সমর্থকরা লিখতে থাকেন- এটি বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজ।

অবশেষে আজ আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসরের জন্য দলগুলো ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দুবাইয়ের স্কোয়াডে মুস্তাফিজের নাম অন্তর্ভুক্ত ছিল।

অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের নূর আহমেদের সাথে সরাসরি চুক্তি করেছে দুবাই।

এর আগে নিলামের আগে অন্য দুই বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে দুবাইয়ের দুই ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়রিয়র্স ও এমআই এমিরেটস। গত আসরে শারজাহর হয়ে তাসকিন ৬ ম্যাচে ৯ উইকেট ও এমআইয়ের হয়ে সাকিব ১১৫ রান ও ৩ উইকেট শিকার করেছিলেন।

আগামী ১ অক্টোবর দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর। যা চলমান থাকবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৎস্য প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নরওয়ের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


মৎস্য প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নরওয়ের রাষ্ট্রদূত

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার, আজকের দিনে, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, মৎস্য উৎপাদন, গবেষণা ও প্রযুক্তি বিনিময় এবং এই খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, সামুদ্রিক মৎসি আহরণ, গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য, এ ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ রয়েছে। অপরদিকে, নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের মৎস্য খাতের সম্ভাবনার কথা উল্লেখ করতে গিয়ে মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, গবেষণা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতি আগ্রহ প্রকাশ করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বেবী রাণী কর্মকার, রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসি ঢাকার অর্থনৈতিক বিষয়াবলি ও বাণিজ্য উপদেষ্টা সৈয়দ মুন্তাসির বায়জিদ, অ্যাজাইল রিসোর্সেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কুমরুজ্জামান খান সোহেল এবং গ্যালান্স বাংলাদেশের প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


রাজশাহীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি

৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও সাংবাদিক ও স্বেচ্ছাসেবক দল নেতা আবির হোসেনের ওপর হামলার ঘটনায় চিহ্নিত আসামিদের গ্রেফতার না হওয়ায় রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসামিরা জামিনে বের হয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

সোমবার সকাল ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আলী।

বক্তারা বিস্তারিত অভিযোগ করেন যে, গত ২ আগস্ট শাহমখদুম থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে ফটোসাংবাদিক ও স্বেচ্ছাসেবক দল নেতা আবির হোসেন, তাঁর পরিবার এবং দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর হামলা চালানো হয়।

হামলার চার দিন পেরিয়ে গেলেও চিহ্নিত প্রধান আসামিদের গ্রেফতার না হওয়ায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগ করা হয় যে, হামলাকারীরা জামিনে বের হয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির চেষ্টা করছে।

মানববন্ধনে আবির হোসেনের মা আফরোজা বেগম কান্নাজড়িত কণ্ঠে হামলার বর্ণনা দিয়ে বলেন, হামলায় তাঁর পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি দাবি করেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে পরিবারের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যামামলার নিরপেক্ষ তদন্ত ও বিচারেরও দাবি জানান।

সমাবেশে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্যামল, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক সুরুজ আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বক্তারা হামলার ঘটনায় দ্রুত তদন্ত, অভিযুক্তদের গ্রেফতার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী অফিসার এসআই সুভাস জানান, আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে। তবে অভিযুক্তরা পালিয়ে থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। যতদ্রুত সম্ভব তাদের গ্রেফতার করা হবে।

এদিকে, একাধিক স্থানীয়রা বলেন, আসামী দিনে বাড়িতে ঘুমায় এবং এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। পুলিশ এলাকায় তেমন একটা আসে না। তাছাড়া সরকার দলীয় প্রভাবশালী নেতার কাছে যারা আসামি, তাদের তারা এড়িয়ে চলছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%