ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী


সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া অনিয়মের অভিযোগ তুলে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার, রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির মরহুম নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, "সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের লক্ষ্য। তবে জনগণ সচেতন, অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না।"

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং এই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট।

আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা হুমকির মুখে, শান্তি সুদূরপরাহত

সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে রিজভী বলেন, "ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন ও আদর্শবান সিপাহসালার। শত শত ভুয়া মামলা, রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। চিকিৎসাবঞ্চিত করে তাঁকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।"

রিজভী আরও বলেন, "শুধু সালাহউদ্দিন আহমেদ নন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে বহু নেতা-কর্মীকে এভাবে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, তা নিশ্চিত করব’ এমপি খোকন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ এম


‘সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, তা নিশ্চিত করব’ এমপি খোকন তালুকদার

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ২৪ প্রহর হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুরু হওয়া এ ধর্মীয় আয়োজন চলবে শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত।

বাহাদুরপুর গ্রামের ভক্ত বাড়ির শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির প্রাঙ্গণে এ নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী আয়োজনে ২৪ প্রহর হরিনাম সংকীর্তনের পাশাপাশি প্রথম দিন অনুষ্ঠিত হয় ভাগবত পাঠ। এতে বিভিন্ন এলাকার ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার (৩০ অক্টোবর) রাতে আয়োজনটি পরিদর্শন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি) এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমপির আগমনকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। আয়োজকেরা জানান, তাঁর উপস্থিতিতে তাঁরা আরও উৎসাহিত হয়েছেন। পাশাপাশি নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করছেন ভক্তরা।

অনুষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘আমি কৃতজ্ঞ, তাঁরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমি মনে করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ সমাজের একটি স্তম্ভ, যেমন একটি হাতের পাঁচটি আঙুল। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ধর্ম পালন করবেন এবং সমাজের মানুষ সুশৃঙ্খলভাবে বসবাস করবেন।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার স্বাদ ভোগ করার সুযোগ আমরা বজায় রাখব। আমরা যদি ভালো কাজের সঙ্গে থাকি এবং সব ধর্মের মানুষের পাশে দাঁড়াই, তাহলে আবারও এই মানুষগুলো তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন।’

তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনকে ঘিরে বাহাদুরপুর গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে শাকিল হত্যায় আটক দুজন ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ এম


নাটোরে শাকিল হত্যায় আটক দুজন ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আরো দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দুটি আলাদা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—ধারাবারিষা গ্রামের আমির হোসেনের ছেলে আল আমিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার নুর মোহাম্মদ মোল্লার ছেলে আনিসুর রহমান (২৫)।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শাকিল হত্যা মামলার জিজ্ঞাসাবাদের জন্য আরো দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাদের মামলায় গ্রেপ্তার করা হবে কিনা, সে বিষয়ে পরে জানানো হবে। তদন্তের স্বার্থে তিনি এর বেশি কিছু জানাতে চাননি।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম বলেছেন, হত্যা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ও কচুগাড়ী এলাকা থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে তাদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও জানান, যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়, তবে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এর আগে একই মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে তার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেহ্জাদ ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ এম


শেহ্জাদ ঝড়

ক্রীড়া প্রতিবেদক : ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকা প্লেয়ার্স ক্রিকেট ক্লাবকে (ডিপিসিসি) ৮৩ রানে পরাজিত করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেহ্জাদ আকবর সোবহান ৫২ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কা মারার মাধ্যমে ৭৭ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন। স্ট্রাইকার্স ২০ ওভারে ৭ উইকেটে ২৩১ রান সংগ্রহ করে।

ডিপিসিসি তাদের ইনিংসে ৬ উইকেটে ১৪৮ রান করতে সক্ষম হয়। বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন শেহ্জাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক শাহাব উদ্দিন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৪ এম


কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক শাহাব উদ্দিন আটক

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করার প্রক্রিয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামের এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তিনটি হোটেল থেকে মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কুয়াকাটা প্যালেস ও হোটেল শৈবালে লাইসেন্স নবায়নের জন্য ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে ওই শ্রম পরিদর্শকের বিরুদ্ধে। রাত ৯টার দিকে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা তাকে হাতেনাতে আটক করেন।

অভিযোগ রয়েছে, শুক্রবার সারাদিন কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করার কথা বলে টাকা আদায় করেন মো. শাহাব উদ্দিন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেল কর্তৃপক্ষকে মামলার ভয় দেখানো হতো।

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগ, গত দুই বছর ধরে ওই শ্রম পরিদর্শক বিভিন্ন হোটেলে গোপনে মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার তার সঙ্গে আলোচনা করা হলেও কোনো সমাধান হয়নি।

হোটেল সাউথ স্টারের পরিচালক মো. মিঠুন জানান, কয়েক দিন আগে ওই শ্রম পরিদর্শক তাদের হোটেলে গিয়ে ২৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেলের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে আজ বিকেলে হোটেলে গিয়ে ৩০ হাজার টাকা দিলে মামলা তুলে নেওয়া এবং আর হয়রানি না করার কথা জানান। এরপর তারা টাকা দেন।

হোটেল সি-লেভেল এর মালিক মো. সবুজ বলেন, মামলা দেওয়ার ভয় দেখিয়ে কয়েক মাস আগে তার কাছ থেকে ৩৭ হাজার টাকা নেওয়া হয়েছিল। শুক্রবার আবার এসে ৮ হাজার টাকা দাবি করলে তিনি নগদে ৫ হাজার দেন এবং বাকি ৩ হাজার টাকা রাতে বিকাশে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

হোটেল রিয়াজ (আবাসিক) মালিক জুবায়ের আহম্মেদ রিয়াজ খান বলেন, ওই কর্মকর্তা তার পরিচয় দিয়ে প্রতিটি হোটেলের ভিজিটিং কার্ড এবং নাম নিয়ে একটি নোটিশ পাঠিয়ে দেয়। এরপর ভয়ভীতি দেখিয়ে লাইসেন্স করতে হবে বলে কখনো ৩০ হাজার, কখনো ৪০ হাজার টাকা চাইত। লাইসেন্স না করলে তার নামে মামলা দিয়ে দেয়। এভাবে টেকনিক খাটিয়ে তিনি ঘুষ নেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া বলেন, গত দুই বছর ধরে ওই কর্মকর্তা এভাবে গোপনে হোটেল মালিকদের কাছ থেকে টাকা আদায় করছেন। এ বিষয়ে তাকে দুইবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারি কোষাগারে নির্ধারিত ফি জমা দিয়ে কীভাবে লাইসেন্স করা যায়, সে বিষয়ে আলোচনা করতে চাইলেও তিনি তা করেননি, বরং মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই কর্মকর্তাকে কুয়াকাটা থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক নবীন হাওলাদার বলেন, সরকারিভাবে এ, বি ও সি ক্যাটাগরিতে লাইসেন্স নবায়ন ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এখানে নগদে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।

শাহাব উদ্দিন ব্যক্তিগত সফরে কুয়াকাটায় গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, শ্রম পরিদর্শক মো. শাহাব উদ্দিন বিভিন্ন স্থানে গিয়ে টাকা নিচ্ছেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠানো হবে, যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।

অভিযুক্ত মো. শাহাব উদ্দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) হিসেবে কর্মরত। তিনি ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা এবং গত চার বছর ধরে বরিশালে কর্মরত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%