ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২৮ জন গ্রেফতার, মামলা ৫৩


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২৮ জন গ্রেফতার, মামলা ৫৩

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় যে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগ থেকে ৬৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৩ জন, মিরপুর বিভাগ থেকে ১০২ জন, গুলশান বিভাগ থেকে ৫২ জন, উত্তরা বিভাগ থেকে ৬৩ জন, গোয়েন্দা বিভাগ থেকে ৯ জন এবং সিটিটিসি থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির

অভিযানের সময় ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, দুটি চাকু, একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা, ভেজাল ঔষধ ও প্রসাধনীসহ এগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে সিরাপ ৬২৭টি, ৬ হাজার ক্যাপসুল, ফেসওয়াস ৩০টি, শ্যাম্পু ৩১০টি, সাদা পাউডার পাঁচ কেজি, হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেভেল বিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার যন্ত্রাংশ ছয়টি এবং লেভেল লাগানোর দুইটি সাচ।

পুলিশ জানিয়েছে যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেক্সাসে ট্রাম্পের সমাবেশে বিক্ষোভকারীদের বাধা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


টেক্সাসে ট্রাম্পের সমাবেশে বিক্ষোভকারীদের বাধা

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : বুধবার টেক্সাসে অনুষ্ঠিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার বিক্ষোভকারীদের বাধার সম্মুখীন হতে হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রায় এক ডজন ব্যক্তি ওই সমাবেশস্থল থেকে বের করে দেওয়া হয়।

৮০ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প এসব প্রতিবাদকারীকে ‘ভাড়াটে বিক্ষোভকারী’ বলে অভিহিত করে বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

এ সময় সমবেত জনতা বারবার ‘ইউ-এস-এ!’ স্লোগান দেয় এবং বিক্ষোভকারীদের উদ্দেশে দুয়োধ্বনি করে।

নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে ঝুঁকিতে থাকা প্রার্থীদের সহায়তা করার জন্য ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে এ ধরনের প্রচারাভিযানধর্মী সমাবেশ করে আসছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্পের দল কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনা রয়েছে। যদি এমনটি ঘটে, তবে সরকারের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে কংগ্রেসের পক্ষ থেকে ট্রাম্পের ক্ষমতার ওপর আরও জবাবদিহি ও নজরদারি তৈরি হতে পারে।

নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

এদিকে, ট্রাম্পের অজনপ্রিয় ইরান যুদ্ধ অষ্টম মাসে প্রবেশ করায় জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

ট্রাম্পের প্রায় দুই ঘণ্টার বক্তব্যের সময় একজন প্রতিবাদকারী যিনি নিজের ভিডিও করছেন বলে মনে হচ্ছিল, তাকে উপস্থিত জনতা দুয়ো দিয়ে মিলনায়তন থেকে বের করে দেয়।

এর কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি হট্টগোল করেন। তার পরনে ‘এসওএস কিউবা’ লেখা একটি শার্ট ছিল বলে মনে হয়েছে।

এটি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবার প্রতি ইঙ্গিত করে, যার ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং মিলে বাট্টি বিস্ফোরণের ফলে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় প্রিমিয়ার স্টিল রোলিং মিলে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের মধ্যে আবির (৩০), নাবির (২৫), নাজমুল (৩০) এবং রকিব (২৫) অন্তর্ভুক্ত। তাদের মধ্যে আবিরের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে আড়িয়াব এলাকার প্রিমিয়ার স্টিল রোলিং মিল থেকে আকস্মিকভাবে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই বিস্ফোরণের ফলে মিলের চার শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণের পরপরই রোলিং মিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাট্টি লিক হয়ে গরম মালামাল নিচে পড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, উপজেলার আড়িয়াব এলাকায় একটি রোলিং মিলে বাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও মালয়েশিয়ার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও মালয়েশিয়ার আলোচনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন। তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, যার মধ্যে মিয়ানমারের শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

মিয়ানমারের প্রেসিডেন্টের মালয়েশিয়া সফরের উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাষ্ট্রীয়ভাবে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা প্রদান করা হয়। এ সময় রয়্যাল মালয়েশিয়ান রেঞ্জার রেজিমেন্টের (১ আরআরডি) প্রথম ব্যাটালিয়নের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

পরে আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় এবং দুই দেশের অভিন্ন স্বার্থ ও উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

বৈঠকে বিশেষ গুরুত্ব পায় মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের শরণার্থীদের বিষয়টি। দুই নেতা বিশেষ করে জাতিগত পরিচয় নির্বিশেষে তাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, "মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধানে প্রেসিডেন্ট মিন অং হ্লাইং এবং মিয়ানমারের নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা ও দরকষাকষি অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি উল্লেখ করেন যে, ব্যাংককে গত বছরের শুরুতে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে তার আলোচনা শুরু হয়েছিল এবং এবারের বৈঠককে তিনি সেই সংলাপের ধারাবাহিকতা হিসেবে চিহ্নিত করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, "পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে সরাসরি আলোচনার সুযোগ সীমিত রাখার অতীত পদ্ধতিগুলো কোনো কার্যকর ফল বয়ে আনেনি।" তিনি বলেন, "বরং কয়েক দশক ধরে চলমান শরণার্থী সংকট আরও জটিল হয়েছে এবং তা মালয়েশিয়ার জনগণের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ তৈরি করছে।"

তিনি যোগ করেন, "পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে যে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে এখন একটি বাস্তব ও গ্রহণযোগ্য সমাধানের দিকে এগিয়ে যেতে হবে।"

আনোয়ার ইব্রাহিমের মতে, দীর্ঘদিনের এ সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আলোচনার বিকল্প নেই। আলোচনা মাধ্যমে এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে, যা শরণার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি মালয়েশিয়ার স্বার্থ ও উদ্বেগকেও বিবেচনায় নেয়।

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মালয়েশিয়া সফরে দুই দেশের সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও মিয়ানমারের দীর্ঘস্থায়ী সংকটের বিভিন্ন দিকও আলোচনায় এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ১২শ’ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


রাজশাহীতে ১২শ’ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকার অনুমোদন

রাজশাহী, ৮ অক্টোবর, ২০২৬ : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২শ’ শয্যার হাসপাতাল এবং ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণের জন্য ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা ব্যয়ের প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় প্যাকেজ ডব্লিউডি-১-এর পূর্তকাজে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা ব্যয় হবে। সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হলো রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

প্রকল্পের আওতায় ১২শ’ শয্যা বিশিষ্ট ১১ তলা ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে একটি ভূগর্ভস্থ তলা থাকবে। হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টিস ভবন নির্মাণের পাশাপাশি দেওয়ানি, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন এবং অভ্যন্তরীণ বিদ্যুতায়নের কাজও করা হবে। ভবনের অভ্যন্তরীণ স্থায়ী সুবিধাদিও নির্মাণ করা হবে।

এ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পূর্ত কাজের জন্য অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে চারটি দর প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে দু’টি দর প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে গ্রহণযোগ্য সর্বনিম্ন দর দাতা প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকার কাছ থেকে নির্ধারিত অর্থে কাজটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%