ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি


ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি

রংপুরের বদরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, যিনি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ-এর বদরগঞ্জ স্টেশনে পৌঁছালে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে তিনি অগ্নিনির্বাপণ এবং উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘুরে দেখেন। এ সময় তিনি দুর্ঘটনাকবলিত মানুষের কাছে দ্রুত এবং কার্যকর সেবা পৌঁছে দিতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

পরে তিনি স্টেশনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয়তার বিষয়গুলো তিনি শোনেন। সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ মুহাম্মাদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার হরমুজ প্রণালি দখলের হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


এবার হরমুজ প্রণালি দখলের হুমকি দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুনভাবে উত্তেজনা সৃষ্টি করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ওই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নেবে। একই সঙ্গে সুইজারল্যান্ডে আলোচনা করতে যাওয়া ইরানি প্রতিনিধিদল এবং ইরানের আঞ্চলিক সহযোগীদের প্রতিও তিনি কঠোর সতর্কতা প্রদান করেছেন।

রোববার ফক্স নিউজকে দেওয়া একটি প্রায় ২০ মিনিটের টেলিফোন সাক্ষাৎকারের মধ্যে ট্রাম্প বলেছেন, 'প্রয়োজনে আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেব।' তিনি আরও বলেন, 'যদি তারা কোনো চুক্তিতে না আসে, তাহলে আমরা টোল আদায় করব।'

বিবৃতির আগে, শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে যে, লেবাননে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের কারণে এবং যুদ্ধ অবসানের প্রাথমিক সমঝোতা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় তেহরান হরমুজ প্রণালি বন্ধ করতে পারে।

ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প কীভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে যুক্তরাষ্ট্র আবারো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে, তার ইঙ্গিত দিয়েছেন। সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদের উদ্দেশে তিনি কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন।

তিনি আরও বলেছেন, 'আপনারা যদি এটি (হরমুজ প্রণালি) বন্ধ করেন, তাহলে আপনাদের আর কোনো দেশই থাকবে না।' তিনি যুক্ত করেছেন যে, ইরানি কর্মকর্তাদের তিনি বলেছেন যে, 'তোমরা নিজেদের দেশে ফিরতেও পারবে না।'

মার্কিন প্রেসিডেন্ট পুনরায় উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে ভূমিকা রাখতে পারে এবং যে পথে পরিবাহিত তেলের ২০ শতাংশের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার কথাও বিবেচনায় রয়েছে।

এদিকে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, 'ইরানকে অবিলম্বে তাদের অর্থায়নে সংগঠিত প্রক্সিদের লেবাননে অস্থিতিশীলতা সৃষ্টি করা বন্ধ করতে হবে।' তিনি আরো উল্লেখ করেন, 'যদি তা না করে, তাহলে গত সপ্তাহের তুলনায় আরও কঠোরভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

ট্রাম্পের এই মন্তব্যগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে তার বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার উদ্রেক করেছে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় গেছেন। আজ রাতে তিনি মালয়েশিয়ায় পৌঁছানোর পর সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত পৌনে ১১টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় তিনি তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর পূর্বে, আজ বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তিনি মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


কাপাসিয়ায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করার জন্য এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে একটি র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস টোক ইউনিয়ন শাখার উদ্যোগে ১৯ জুন শুক্রবার বিকালে টোক রনেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়, যা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মাদক বিরোধী কর্মসূচিতে শতস্ফুর্তভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মী, আলেম-উলামা, শিক্ষক, অভিভাবক, এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন এবং "চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে", "সবারই চাই, মাদকমুক্ত টোক চাই" ইত্যাদি স্লোগানের মাধ্যমে সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করার আহ্বান জানান।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মাদক একটি জাতীয় সমস্যা এবং এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনের জন্য শুধু প্রশাসনের উপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক এবং ধর্মীয় সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, সুস্থ, সুন্দর এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণের জন্য মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এ লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস টোক ইউনিয়ন শাখার এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য 'ক্যাশলেস ক্যাম্পেইন' শুরু হয়েছে। 

২১ জুন রোববার সকালে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের গ্রাহক সেবায় এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। 

"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান। 

সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির এ কর্মসূচির আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন। 

বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সদর সড়কে প্লেকার্ড হাতে বাদ্য বাজিয়ে ব্যাংক কর্মকর্তারা একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন। 

পূবালী ব্যাংক কাপাসিয়া শাখার কর্মকর্তা মোঃ আমান উল্লাহর প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক গাজীপুর আঞ্চলিক শাখার সহকারী উপমহাব্যবস্থাপক মোঃ বেলাল হোসেন সেলিম, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি চিত্ত রঞ্জন সাহা, মীর মাসুদ করিম, ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার মোঃ ফজলে রাব্বী প্রমুখ। 

এছাড়াও ব্যবসায়ী, গ্রাহক, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, আলেম-ওলামা সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব খালেদ সাইফুল্লাহ। 

আলোচনা সভায় ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নগদ লেনদেনের নির্ভরতা কমিয়ে আনতে পূবালী ব্যাংক পিএলসি দেশব্যাপী ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ পরিচালনা করছে। 

"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" স্লোগানে আয়োজিত এই ক্যাম্পেইনগুলোর প্রধান লক্ষ্য গ্রাহকদের ডেবিট/ক্রেডিট কার্ড, পিওএস মেশিন, মোবাইল অ্যাপ এবং বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করা। 

আয়োজিত ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য বিনামূল্য নতুন ব্যাংক হিসাব খোলার সুযোগ রাখা হয়েছে, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, বুথগুলোতে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ও বাংলা কিউআর সেবার সুবিধা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে। 

ব্যবসায়ীদের জন্য পোজ এবং বাংলা কিউআর আবেদনের সুবিধা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%