ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আজকের নামাজের সময়সূচি


আজকের নামাজের সময়সূচি

ফজর আজ শুরু হবে ৪টা ১০ মিনিটে।

জোহর নামাজের সময় রয়েছে ১২:০৬ মিনিট।

আসর নামাজের জন্য নির্ধারিত সময় ০৪:৪২ মিনিট।

আরও পড়ুন: সৌদিতে হামলার ফলে ওমরাহ যাত্রীদের মধ্যে আতঙ্ক

মাগরিব নামাজ হবে ০৬:৪১ মিনিটে।

এশা নামাজের সময় ০৮:০২ মিনিট।

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

আরও পড়ুন: সৌদি থেকে কাতার হয়ে বিকল্প পথে দেশে ফিরলেন ৫০ ওমরাহযাত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৫ এম


আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন স্থানে আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি এবং বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে চলতি সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়।

সংস্থাটির উপ-পরিচালকের পক্ষ থেকে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে।

আগামী সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থান এবং রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫২ এম


ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ দাবানলের কারণে শনিবার হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, অঙ্গরাজ্যজুড়ে অন্যতম ভয়াবহ দাবানল মৌসুম রেকর্ড হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

টানা চতুর্থ বছরের মতো রেকর্ড খরার মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে ২ লাখ একরেরও বেশি এলাকা আগুনে পুড়ছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গভর্নর বব ফার্গুসন এক বিবৃতিতে বলেন, ‘রেকর্ড খরা এবং তীব্র বাতাস পুরো অঙ্গরাজ্যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।’

তিনি জানান, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ উন্মুক্ত স্থানে এবং কৃষিকাজে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে।

পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ বলেন, ‘এ বছর ইতোমধ্যেই আমাদের রেকর্ডের অন্যতম ব্যস্ত দাবানল মৌসুম চলছে। অথচ আগস্ট মাস মাত্র শুরু হয়েছে।’

স্থানীয় স্পোকসম্যান-রিভিউ পত্রিকার খবরে বলা হয়, ‘ওল্ড ট্রেইলস’ নামে পরিচিত দাবানলটি শনিবার বিকেলে স্পোকেন নদী অতিক্রম করে শহরের ভেতরে প্রবেশ করে।

সরকারের সরিয়ে নেওয়ার মানচিত্র অনুযায়ী, শহরের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ‘গো নাউ’ জারি করা হয়েছে। এতে শহরের সীমানার ভেতরে থাকা হাজারো মানুষকে দ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে।

স্পোকসম্যান-রিভিউ জানায়, স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত আগুনের বিস্তার ৩ হাজার ৫০০ একরের বেশি এলাকায় পৌঁছেছে।

শহর কর্তৃপক্ষ কোনো হতাহতের খবর জানায়নি।

মেজর জেনারেল জেন্ট ওয়েলশ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ সূর্য অস্ত যাওয়ার পর এবং আগামীকাল সূর্য ওঠার সময় আমরা হতবাক হয়ে যাব।’

জরুরি কর্তৃপক্ষ স্পোকেন কনভেনশন সেন্টারে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র চালু করেছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্ব ওয়াশিংটনের জন্য ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি’ উল্লেখ করে ‘রেড ফ্ল্যাগ অ্যালার্ট’ জারি করে। এতে আবহাওয়াজনিত ঝুঁকিকে ‘চরম’ বলে উল্লেখ করা হয়।

ওয়াশিংটন ন্যাশনাল গার্ড এক্সে দেওয়া এক পোস্টে জানায়, স্পোকেন অঞ্চলে সহায়তার জন্য তারা ‘দ্রুতগতিতে ইউনিট মোতায়েন’ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ এম


নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনে, ডানবিরোধীরা জায়গা পাবেন না।

এটাই জুলাই বন্দোবস্ত। যারা ডান-বামের বাইরে যেতে চান, তাদের জন্য শিক্ষা রয়েছে। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুন। যদি নিজস্ব মব না থাকে, তাহলে মাটিতে একটা মাইরও পড়বে না।'

 

রবিবার (২ আগস্ট) তিনি ফেসবুক আইডিতে নিজের এক পোস্টে এসব কথা লেখেন।

এই পোস্টের কমেন্টে তিনি আবার লিখেছেন, ‘ডান ও অ-ডানের এ কুস্তি নাগরিক কমিটি প্রকল্পের সমাপ্তির মাধ্যমে পুরোদমে শুরু হইসে। এটা শেষ হবে জুলাইকে নিয়ে কুস্তিতে জিততে উভয় পক্ষের সব কোশেশ যখন লীগ আসাকে অনিবার্য করে তুলবে, সেদিন। সব কুস্তিগিরদের আগাম অভিনন্দন!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশরে ৫.৪ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত ইসরাইলেও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৫ এম


মিশরে ৫.৪ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত ইসরাইলেও

মিশরের উপকূলের কাছাকাছি সোমবার (৩ আগস্ট) ভোরে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

জিএফজেডের তথ্যমতে, ভূমিকম্পের কম্পন দক্ষিণ ও মধ্য ইসরাইলের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

মিশরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, যেসব গভর্নরেটে কম্পন অনুভূত হয়েছে সেসব স্থানে জরুরি সেবার কর্মীরা প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এমন কিছু তথ্য নেই।

এক বিবৃতিতে মিশরীয় রেড ক্রিসেন্ট বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ রয়েছে এমন ভবনে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সংস্থাগুলোর আনুষ্ঠানিক নির্দেশনা ও তথ্য অনুসরণের পরামর্শ দিয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%