ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম


নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনে, ডানবিরোধীরা জায়গা পাবেন না।

এটাই জুলাই বন্দোবস্ত। যারা ডান-বামের বাইরে যেতে চান, তাদের জন্য শিক্ষা রয়েছে। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুন। যদি নিজস্ব মব না থাকে, তাহলে মাটিতে একটা মাইরও পড়বে না।'

 

আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রবিবার (২ আগস্ট) তিনি ফেসবুক আইডিতে নিজের এক পোস্টে এসব কথা লেখেন।

এই পোস্টের কমেন্টে তিনি আবার লিখেছেন, ‘ডান ও অ-ডানের এ কুস্তি নাগরিক কমিটি প্রকল্পের সমাপ্তির মাধ্যমে পুরোদমে শুরু হইসে। এটা শেষ হবে জুলাইকে নিয়ে কুস্তিতে জিততে উভয় পক্ষের সব কোশেশ যখন লীগ আসাকে অনিবার্য করে তুলবে, সেদিন। সব কুস্তিগিরদের আগাম অভিনন্দন!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশরে ৫.৪ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত ইসরাইলেও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৫ এম


মিশরে ৫.৪ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত ইসরাইলেও

মিশরের উপকূলের কাছাকাছি সোমবার (৩ আগস্ট) ভোরে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

জিএফজেডের তথ্যমতে, ভূমিকম্পের কম্পন দক্ষিণ ও মধ্য ইসরাইলের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

মিশরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, যেসব গভর্নরেটে কম্পন অনুভূত হয়েছে সেসব স্থানে জরুরি সেবার কর্মীরা প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এমন কিছু তথ্য নেই।

এক বিবৃতিতে মিশরীয় রেড ক্রিসেন্ট বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ রয়েছে এমন ভবনে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সংস্থাগুলোর আনুষ্ঠানিক নির্দেশনা ও তথ্য অনুসরণের পরামর্শ দিয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানের আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ এম


সুদানের আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫ জন

আফ্রিকার দেশের সুদানের উত্তর দারফুর অঞ্চলের ‘গারা আল-জাওয়াইয়া’ গ্রামে ঐতিহ্যবাহী একটি গ্রামীণ আদালতের চত্বরে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আরো বেশ কয়েকজন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) উত্তর দারফুর রাজ্যের ‘গারা আল-জাওয়াইয়া’ গ্রামের একটি প্রথাগত আদালতে হামলার ঘটনাটি ঘটে। রক্তক্ষয়ী এই সুদান গৃহযুদ্ধে উভয় পক্ষের মানবাধিকার লঙ্ঘনের ওপর নজর রাখা আইনি পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’ এ তথ্যটি নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, ঘটনার সময় স্থানীয় বিরোধ ও বিভিন্ন মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে ঘটে যাওয়া একটি গাছের নিচে তৈরি ঐতিহ্যবাহী আদালত চত্বরে অসংখ্য সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময়ে আকাশ থেকে বিমান ও ড্রোন হামলা চালানো হয়, যেন আদালত ভবনের পাশের এলাকা তছনছ হয়ে যায়।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে স্থানীয় চারজন প্রভাবশালী আদিবাসী নেতা এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) দুজন কমান্ডারও রয়েছেন। বর্তমানে আক্রান্ত গ্রামটি আরএসএফ বাহিনীর নিয়ন্ত্রনে রয়েছে।

গারা আল-জাওয়ায়া গ্রামটি কাবকাবিয়া শহরের কাছে এবং দারফুর অঞ্চলের সাবেক সেনাগাঁটি আল-ফাশের থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। দীর্ঘ রক্তক্ষয়ী অভিযানের পর গত বছরের অক্টোবরে আরএসএফ এই এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীদের মতে, আল-ফাশের দখলের সময় আরএসএফের চালানো হামলায় ‘গণহত্যার স্পষ্ট আলামত’ পরিলক্ষিত হয়েছিল। ২০২৩ সালের এপ্রিলে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তার সাবেক মিত্র আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বের কারণে এই পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের সূত্রপাত হয়।

দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে চলা এই সহিংসতায় এরই মধ্যে লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন। দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের কবজায় নেওয়ার পর থেকে উভয় পক্ষই ব্যাপকভাবে ‘ড্রোন যুদ্ধের’ ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই উভয় পক্ষের ড্রোন হামলায় ১ হাজারের বেশি নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এই সংঘাত কোটি কোটি মানুষকে বাস্তুচ্যুত করে আধুনিক বিশ্বের অন্যতম কঠিন মানবিক সংকটে রূপ নিয়েছে।

সূত্র : দ্য নিউআরব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক ক্যারিয়ারে প্রথম বড় কোনো পরীক্ষার মুখে মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৮ এম


রাজনৈতিক ক্যারিয়ারে প্রথম বড় কোনো পরীক্ষার মুখে মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই মুহূর্তে জোসেফ বিজয় চন্দ্রশেখর এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক পরীক্ষার সম্মুখীন। প্রতিবেশী রাজ্য কর্ণাটকের সাথে তামিলনাড়ুর দীর্ঘদিনের কাবেরি জলবণ্টন সমস্যা নিয়ে এখন রাজ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে।

এই ইস্যুর প্রেক্ষাপটে আলোচনা করার লক্ষ্যে অবিলম্বে একটি সর্বদলীয় বৈঠক আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী বিজয় এবং তার দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) সরকারের ওপর বিরোধী দলগুলো চাপ দিয়ে যাচ্ছে। যদিও ক্ষমতাসীন টিভিকে সরকার বিরোধী দলের এই দাবি স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে।

সরকারের অভিযোগ এ যে, বিরোধীদের উদ্দেশ্য হচ্ছে রাজ্যের স্বার্থরক্ষা নয়, বরং নতুন মুখ্যমন্ত্রীর জন্য রাজনৈতিক অস্বস্তি ও সমস্যা তৈরি করা। উপকূলীয় এবং কৃষিপ্রধান অঞ্চলগুলোতে বিরোধী দল ডিএমকে প্রশ্ন উত্থাপন করেছে—মুখ্যমন্ত্রী কেন সর্বদলীয় বৈঠক ডাকতে এত ভয় পাচ্ছেন?

মেকেদাতু বাঁধ ইস্যু তুলে ধরার মাধ্যমে বিরোধী নেতারা উল্লেখ করেছে যে, কর্ণাটক সরকার ইতিমধ্যেই এ বিষয়ে একটি সর্বদলীয় বৈঠক করে ফেলেছে। এই অবস্থায় তামিলনাড়ু সরকারেরও একই পথে হাঁটার দাবি তাদের। তবে তাদের এই দাবি উড়িয়ে দিয়েছেন পক্ষে জ্যেষ্ঠ টিভিকে নেতা সি টি আর নির্মল কুমার। তিনি জানান যে, বিষয়টি নিয়ে আগেই তামিলনাড়ু বিধানসভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

নির্মল কুমার বলেন, ‘সব রাজনৈতিক দলের সর্বসম্মত সমর্থনেই বিধানসভায় এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল। এর পর আবার নতুন করে সর্বদলীয় বৈঠক ডাকার কী প্রয়োজন? ডিএমকে তামিলনাড়ুর কৃষকদের কল্যাণের চেয়ে আমাদের মুখ্যমন্ত্রীর জন্য সমস্যা তৈরি করতেই বেশি আগ্রহী।’

তিনি আরও অভিযোগ করেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএমকে-র শীর্ষ পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, অতীতে কাবেরি বিরোধের সকল বড় মোড়ে ডিএমকে বা এআইডিএমকে—উভয় সরকারই সর্বদলীয় বৈঠক ডেকে রাজ্যের রাজনৈতিক ঐক্য প্রদর্শন করত। কিন্তু বিজয়ের টিভিকে সরকার এবার একেবারেই ভিন্ন কৌশল অবলম্বন করছে।

জানা গেছে, সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী বিজয় নিজে বেঙ্গালুরু গিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কর্ণাটকে তৈরি পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেই সফর স্থগিত করা হয়।

সব সমালোচনা সত্ত্বেও টিভিকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, তারা কৌশলগতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত এবং কোনো অবস্থাতেই কাবেরি নদী থেকে তামিলনাড়ুর ন্যায্য অধিকার ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।

এদিকে এই ইস্যুতে চাপ আরও বাড়াতে বিরোধী দলগুলো সক্রিয় হয়ে উঠেছে। কাবেরি এবং কৃষক সমস্যা নিয়ে টিভিকে সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে ৩ আগস্ট তাঞ্জাবুরে একটি বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ডিএমকে।

সূত্র: এনডিটিভি 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি নাগরিকদের ওপর যেভাবে নজরদারি চালাত চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১১ এম


বিদেশি নাগরিকদের ওপর যেভাবে নজরদারি চালাত চীন

চীনে বসবাসকারী এবং ভ্রমণরত বিদেশি নাগরিকদের ওপর কীভাবে চীন সরকার সর্বব্যাপী নজরদারি চালাচ্ছে, তা নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে। মার্ক হোফার নামের একজন সাইবার নিরাপত্তা গবেষক এবং সাবেক বিদেশি সাংবাদিক ভুলবশত ইন্টারনেটে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা একটি গোপন ডেটাবেস আবিষ্কার করেছেন। এই খবর এনডিটিভি প্রকাশ করেছে।

‘ডাইনামিক কন্ট্রোল প্ল্যাটফর্ম ফর ওভারসিজ পার্সোনেল’ নামক ওই প্ল্যাটফর্মটিতে ৭০০ জনেরও বেশি বিদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্যসহ প্রায় ১২,০০০ এন্ট্রি সংরক্ষিত ছিল। এতে বিদেশি সাংবাদিকদের পাশাপাশি পর্যটক, শিক্ষার্থী এবং কূটনীতিকদের দৈনন্দিন চলাফেরার বিস্তারিত রেকর্ড ছিল।

দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শীতকালীন অলিম্পিক সহ-আয়োজক শহর ঝাংজিয়াকৌয়ের কেন্দ্রিক এই নজরদারি সিস্টেমে বিদেশি নাগরিকদের পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর, হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত তথ্য, রান্নার গ্যাসের বিল, বিমান ও ট্রেনের টিকিট (আসন নম্বরসহ) এবং স্কি রিসোর্ট পরিদর্শনের বিস্তারিত বিবরণ সংরক্ষিত ছিল। এমনকি বিভিন্ন স্থানে বসানো ফেস-রিকগনিশন ক্যামেরার মাধ্যমে কারো কখন এবং কোথায় উপস্থিতি ঘটেছে, তার সুনির্দিষ্ট সময়ও রেকর্ড করা হতো।

অন্যদিকে, তদন্তে জানা গেছে, বেইজিংভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও নজরদারি সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অরিজিন ডাইনামিক’ এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে। এই প্রতিষ্ঠানটির আংশিক মালিকানায় চীনা স্থানীয় সরকার রয়েছে। উক্ত ডেটাবেসটি এতটাই অরক্ষিত ছিল যে লগইন পেজে আগে থেকেই ইউজারনেম ও পাসওয়ার্ড টাইপ করা ছিল, ফলে যে কেউ সহজেই এই সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে পারত। আবিষ্কারের পরপরই কিছুদিন পরে সাইটটি ইন্টারনেট থেকে সম্পূর্ণরূপে সরিয়ে নেওয়া হয়।

এই সিস্টেমের মাধ্যমে বিদেশিদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করে নজরদারি চালানো হতো। যেমন -

ফাইভ আইজ অ্যালায়েন্স: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকদের বিশেষ নজরদারি গ্রুপে রাখা হয়েছিল।

গুরুত্বপূর্ণ দেশ: ইরান, পাকিস্তান, ইসরাইল, মিশর, মরক্কো ও সুদান থেকে আসা ব্যক্তিদের আলাদাভাবে চিহ্নিত করা হতো।

সংবেদনশীল অঞ্চল ও ব্যক্তিবর্গ: হংকং ও তাইওয়ানের অধিবাসী, বিদেশি সাংবাদিক (প্রায় ৩০০ জন) এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (বিশেষ করে ভারত ও পাকিস্তানের) ওপর ক্যামেরা ও ফেস-স্ক্যানারের মাধ্যমে নজরদারি চলতো।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি এবং নজরদারি ক্যামেরার বিশাল জালের মাধ্যমে চীনে বসবাসকারী বিদেশি নাগরিকদের ব্যক্তিগত জীবনের ওপর বেইজিং কতখানি গভীর নজরদারি বজায় রাখছে, এটি তার একটি বৃহত্তম প্রমাণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%