ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে ৪৩ বছর পর আদালতের মাধ্যমে জমি উদ্ধার


বরিশালে ৪৩ বছর পর আদালতের মাধ্যমে জমি উদ্ধার

বরিশাল, ২ অক্টোবর, ২০২৬ : আদালতের নির্দেশে প্রশাসনের উদ্যোগে ৪৩ বছর পর জমির প্রকৃত মালিককে জমি উদ্ধার করে দেওয়া হয়েছে। জালিয়াতি করে জবর দখল করা জমি ৪৩ বছর পর আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনের সহায়তায় মূল মালিককে বুঝিয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বরিশালের বগুরা আলেকান্দা মৌজার সাড়ে ১৪ শতাংশ জমি দীর্ঘ ৪৩ বছর ধরে মালেক গং জোরজবরদস্তি দখল করে রেখেছিল। একাধিক মামলায় জমির প্রকৃত মালিক আব্দুল হাই বাপ্পি রায় পেলেও ক্ষমতার দাপটে মালেক গং জমির ভোগদখল করতে দেয়নি। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দীর্ঘ ৪৩ বছর আইনি লড়াই শেষে অবশেষে জমির প্রকৃত মালিক তার জমি বুঝে পেলেন।

বরিশাল নগরীর মল্লিক রোডে গতকাল বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে জালিয়াতি চক্রকে উচ্ছেদ করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।

আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

এ বিষয়ে জমির মালিক আব্দুল হাই বাপ্পি বলেন, "আমি দীর্ঘ ৪৩ বছর জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিমকোর্ট এবং সুপ্রিমকোর্টের আপিল ডিভিশন এবং রিভিউ খারিজ হওয়ার পরে জেলা প্রশাসনের এডিএম কোর্টে উচ্ছেদের মামলা করে আমার জমি আমি ফিরে পেয়েছি।"

তিনি আরও বলেন, "আজকে এই জমি ফিরে পাওয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ধরনের ভূমি জালিয়াতি চক্রের বিচার দাবি করছি।"

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, "বরিশালের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আজকে মল্লিক রোডের সাড়ে ১৪ শতক জমি মূল মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। গত ৩০ আগস্ট এই ভূমি বুঝিয়ে দেওয়ার কথা ছিল আমরা সেই মোতাবেক কার্যক্রম পরিচালনা করি, কিন্তু এখানে দীর্ঘদিন যারা ভোগ দখল করে আসছিল তাদের অভিযোগ ছিল তারা কোনো নোটিশ পায়নি। তাই তাদের ১ মাস সময় দেওয়া হয়েছিল কিন্তু তারা কোনো নোটিশ রিসিভ করেননি। তাই আদালতের নির্দেশ আজ বাস্তবায়ন করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আমার চাকরির অভিজ্ঞতায় আজ পর্যন্ত শুনিনি কেউ নোটিশ পেয়েছেন। তারা সবসময়ই একটা কমন ডায়লগ দেন আমরা কোনো নোটিশ পাইনি। এখানেও সেটাই হয়েছে।"

আরও পড়ুন: পানির মধ্যেই ঢালাই, বের হয়ে গেছে রড: কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়ম

তারপরও আমি নিজে ১ মাস সময় দেওয়ার পরও বলছে তারা কোনো নোটিশ পায়নি। এই উচ্ছেদ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরাসহ কোতোয়ালি থানার ওসি তদন্ত উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, জামায়াত ইসলামি রাজনীতি করার দাবি করছে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে তিনি জামায়াতে ইসলামকে সতর্ক করে বলেছেন, "ইসলামের বুকে ছুরি মারবেন না"।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।

রাশেদ খান আরও বলেন, "ইসলামি মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, সেটা হেফাজতে ইসলামের কাছ থেকে আপনারা শেখেন। আপনারা ইসলাম থেকে, ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন।"

তিনি উল্লেখ করেন, জামায়াতের কার্যক্রম ও বক্তব্য আসলে ইসলামের সঙ্গেই দ্বিচারিতা। "এটি জামায়াতের কাছ থেকে দেশের জনগণ প্রত্যাশা করে না।"

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, "আপনারা যে ধরনের রাজনৈতিক বক্তব্য মাঠে-ময়দানে রাখছেন, এটি নিয়ে জাতি বিভ্রান্ত হচ্ছে।" তিনি উল্লেখ করেন, "আজকেও আমাদের আমির যে কথা বললেন, এই সরকারকে সবার সহযোগিতা করা উচিত। সহযোগিতা না করে এই সাত মাসের সরকারের বিরুদ্ধে কেন লংমার্চ—এই প্রশ্ন তিনি আজ আমাদের কাছে করেছেন।"

হেফাজতে ইসলামের আমিরের উদ্ধৃতি দিয়ে রাশেদ খান বলেন, "সবার দায়িত্ব, আমরা যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে হারিয়েছিলাম, সবার দায়িত্ব সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠন করা।" তবে তিনি মন্তব্য করেন, জামায়াতে ইসলামের বর্তমান মনোযোগ রাষ্ট্র পুনর্গঠনে নেই।

জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, "জামায়াত কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে, মোনাফেকি করে তারা সেই চেষ্টা করছে।" তিনি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, "তারা জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে।"

রাশেদ খান বলেন, "আমি আগেও স্পষ্ট করেছি, জামায়াতের মুখে একটা, অন্তরে আরেকটা।" তিনি উল্লেখ করেন, জামায়াতের জন্ম থেকে আজ অবধি তাদের মোনাফেকি আচরণ ছাড়া অন্য কোনো আচরণ দেখা যায়নি।

তিনি বলেন, "জামায়াত মুখে বলছে সরকারকে সহযোগিতা করছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি, কীভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে সেই ৯৬-এর মতো আন্দোলন করা যায়।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে এই মুহূর্তে কোনো পার্থক্য নেই।" তিনি ডিসেম্বর মাসকে বিজয়ের মাস হিসেবে উল্লেখ করে বলেন, "এই মাসে আমরাও ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকব।"

রাশেদ খান বলেন, "আজ জুমার দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তার দোয়া নিয়েছি।" তিনি জানান, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, সহকারী কমিশনার রহমত উল্লাহ, গণঅধিকার নেতা তৌহিদ, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম, বিএনপি নেতা জাহাঙ্গীর, যুবদল নেতা মোজাহারুল ইকবাল লাভলু, ছাত্রদল নেতা মহি উদ্দিন মেসি ও জিয়া মঞ্চের নেতা ওহিদুল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


নলডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, যা জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আয়োজন করা হয়।

এ সভাটি শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।

সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন, "বাংলাদেশ সরকার উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন।" তিনি আরও বলেন, "আমাদের ভবিষ্যত প্রজন্মকে উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহারে জ্ঞান অর্জন করতে হবে।"

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবু তাহের, এবং নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম মোস্তফা প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋণের টাকা দিতে না পেরে বিষপান, পূর্বধলায় যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


ঋণের টাকা দিতে না পেরে বিষপান, পূর্বধলায় যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় মানসিক চাপে কীটনাশক (বিষ) পান করে জাহিদুল খান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের ধারণা, ঋণের চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ওই এলাকার মো. হুমায়ূন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করেন জাহিদুল। পরে বাড়ির পেছনের ধানক্ষেতের আইলে গিয়ে অসুস্থ হয়ে ছটফট করতে থাকেন। এ সময় প্রতিবেশী জামেলা খাতুন তাকে দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন।

পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাহিদুলকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, জাহিদুল দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো কাজ করতেন না। তিনি স্থানীয় ব্যক্তি ও একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি পুনরায় স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেন। তবে ঋণ না পেয়ে বাড়িতে ফিরে আসেন। ধার করা টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। তাদের ধারণা, এ কারণেই তিনি কীটনাশক পান করেছেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে মরদেহ পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে স্থিতিশীলতার মধ্যেও টানা দ্বিতীয় সপ্তাহে কমছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


বিশ্ববাজারে স্থিতিশীলতার মধ্যেও টানা দ্বিতীয় সপ্তাহে কমছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে শুক্রবার স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত থাকলেও মূল্যবান ধাতুটি টানা দ্বিতীয় সপ্তাহের জন্য দরপতনের মুখোমুখি হয়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ সুদহার স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে। শুক্রবারের বাজারে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর মাসের কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রেখেছিল, যা ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার ০৪১৯ জিএমটি পর্যন্ত স্পট স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত ছিল। এই সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ১৮৪ দশমিক ৪৫ ডলার। চলতি সপ্তাহে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার চুক্তির দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ২১৪ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের ওপর সবচেয়ে বড় চাপ সৃষ্টি করছে ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন বন্ডের উচ্চ সুদহার। যখন ডলার শক্তিশালী হয়, তখন অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনার খরচ বেড়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে ধাতুটির চাহিদা কমে যায়। শুক্রবার ডলার কিছুটা কমলেও এটি আগের দিনের ১৭ মাসের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি ছিল এবং চলতি সপ্তাহে প্রায় ১ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।

অন্যদিকে, মার্কিন ট্রেজারি বাজারে সাম্প্রতিক সময়ে সুদহার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বৃহস্পতিবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৫ দশমিক ৩৪৪ শতাংশে পৌঁছে ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহারও বহু বছরের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। উচ্চ সুদহারের কারণে সুদবিহীন সম্পদ স্বর্ণের তুলনামূলক আকর্ষণ কমে যায়।

তবে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতির তুলনামূলক নরম তথ্য স্বর্ণের দরপতনের গতি কিছুটা সীমিত করেছে। আগস্ট মাসের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম হওয়ায় অক্টোবরে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বাজারে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারের বাজারে অক্টোবরে সুদহার বৃদ্ধির সম্ভাবনা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%