০৯:২১ পি.এম
চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামকে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি উল্লেখ করেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক হিসেবে গড়ে তোলার জন্য একটি সুন্দর, নিরাপদ ও টেকসই সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। স্কুল পর্যায়ে বিজ্ঞান মেলার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা ও টেকসই উন্নয়নের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।
আজ সোমবার ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শান্তি র্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও পবিত্র কুরআন অবমাননার অভিযোগ, RDCS Cyber Team-এর Owner আকাশের উদ্যোগে ফেসবুক অ্যাকাউন্ট অপসারণ
প্রশাসক আরও বলেন, আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে শান্তি, সম্প্রীতি, পরিবেশের ভারসাম্য ও মানবিক মূল্যবোধ সর্বাধিক গুরুত্ব পাবে। এই লক্ষ্য অর্জনে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি ইউনেস্কো ক্লাবের উদ্যোগের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
র্যালিটি ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সভাপতি কামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন অঞ্জন শেখর দাশ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু, সিনিয়র সহ-সভাপতি নীলরতন দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন কাজী আশেক ই ওয়াহেদ এবং সহ-সভাপতি ইকবাল ইমাম।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯৪৯ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন