ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নাজনীন সুলতানা


বান্দরবানে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নাজনীন সুলতানা

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : পার্বত্য জেলা বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) নাজনীন সুলতানা।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন হয়েছেন।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক আদেশে বান্দরবানের বর্তমান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (সংযুক্ত) করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের নতুন দায়িত্বে রদবদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ এম


ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের নতুন দায়িত্বে রদবদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ে একটি রদবদল ঘটানো হয়েছে। নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়।

আদেশের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটির অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ক্রাইম অ্যান্ড অপারেশন্সের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ ওসমান গণিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয় যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে শক্তিশালী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ এম


হরমুজে শক্তিশালী বিস্ফোরণ

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, এই বিস্ফোরণগুলো তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত করার কারণে ঘটতে পারে।

বৃহস্পতিবার সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে। খবরটি আনাদোলুর মাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বিস্ফোরণগুলো কয়েক মিনিট আগে ঘটে।

সূত্রগুলো জানায়, ইরানের অনুমোদনহীন পথে চলাচল করতে গিয়ে তেলবাহী ট্যাংকারগুলো ওই এলাকায় পেতে রাখা মাইনে আঘাত করে থাকতে পারে।

তবে, কতটি ট্যাংকার এই ঘটনায় জড়িত, সেগুলোর পরিচয় কী, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা কিংবা কী পরিমাণ ক্ষতি হয়েছে—এসব বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ বিস্ফোরণের খবর সামনে এসেছে। ইরান ইতোমধ্যে তেহরানের অনুমোদন ছাড়া নির্ধারিত নয়—এমন নৌপথ ব্যবহার না করতে জাহাজগুলোকে সতর্ক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলহাম একাডেমির বর্ষসেরা নির্বাচিত হয়ে জনি হেইন্স ট্রফি জিতলেন ফারহান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ এম


ফুলহাম একাডেমির বর্ষসেরা নির্বাচিত হয়ে জনি হেইন্স ট্রফি জিতলেন ফারহান

বাংলাদেশের ফারহান আলী ওয়াহিদ ইংলিশ ক্লাব ফুলহামের একাডেমিতে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য স্বীকৃতি পেয়েছেন। তিনি ২০২৬ সালের জনি হেইন্স ট্রফি অর্জন করেছেন, যা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ফরোয়ার্ডের ক্যারিয়ারে নতুন একটি মাইলফলক। সতীর্থদের ভোটের মাধ্যমে পাওয়া এই সম্মান তার জন্য একটি বিশেষ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে ফারহান ইংল্যান্ডের ন্যাশনাল লিগের ক্লাব বোরহাম উডে ধারে খেলছেন। সম্প্রতি, তিনি ফুলহামের অনুশীলনকেন্দ্র মোটসপুর পার্কে গিয়ে এই পুরস্কার গ্রহণ করেন। ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের পক্ষ থেকে তার হাতে জনি হেইন্স ট্রফিটি তুলে দেওয়া হয়।

গত মৌসুমে পেশাদার ফুটবলে তার প্রথম বছরেই ফারহান নজর কাড়েন। ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টুতে ২১ ম্যাচে ১৭টি গোলে অবদান রাখেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সের ফলে দলটি লিগে চতুর্থ স্থান অর্জন করে।

গত বছরের নভেম্বরে, তিনি প্রতিযোগিতাটির মাসসেরার খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। পাশাপাশি মৌসুমসেরার পুরস্কারের জন্যও তাকে মনোনীত করা হয়েছিল।

এমন অসাধারণ পারফরম্যান্সের পর গ্রীষ্মকালীন দলবদলে ফারহানকে ধারে দলে ভেড়ায় বারহাম উড। ক্লাবটির হয়ে তিনি এখন পর্যন্ত চারটি ম্যাচে শুরু থেকে খেলেছেন। ১২ ম্যাচ শেষে ন্যাশনাল লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বোরহাম উডের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা দলের ব্যবধান ৭ পয়েন্ট।

ক্লাব ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা জাতীয় দলের ক্ষেত্রেও দেখিয়েছেন ফারহান। গত সেপ্টেম্বরে, তিনি প্রথমবারের মতো বাংলাদেশের দলে ডাক পান। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেন। পরবর্তীতে, ইন্দোনেশিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে গোলও করেন এই তরুণ।

জনি হেইন্স ট্রফি জিতে উচ্ছ্বাস প্রকাশ করে ফারহান বলেন, “সতীর্থদের ভোটে এই পুরস্কার জিততে পেরে দারুণ লাগছে। এটি আমার জন্য খুবই তৃপ্তিদায়ক অনুভূতি। এই ট্রফি যারা জিতেছেন, তাদের নামের দিকে ফিরে তাকালে বুঝতে পারি, এটি জিততে পারা কতটা বিশেষ ব্যাপার।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে অবরুদ্ধ করে শ্রমিক-কর্মচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

এবি সিদ্দিকী ভূইঁয়া

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ এম


দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে অবরুদ্ধ করে শ্রমিক-কর্মচারীরা

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাকে বদলি করেছে সরকার। আর বদলির আদেশের কথা ছড়িয়ে পরলেই
রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে বিক্ষোভ শুরু করেন সংস্থাটির শ্রমিক-কর্মচারীদের একটি অংশ। তারা প্রধান ফটক ও পকেট গেটে তালা ঝুলিয়ে অবস্থান নেন অবরুদ্ধ চেয়ারম্যান।

অভিযোগ, আব্দুল লতিফ মোল্লা চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ডিপো ও কর্মকর্তাদের বদলি, দপ্তর সাজসজ্জা, বাণিজ্যমেলা এবং শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধসহ বিভিন্ন খাতে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তুলেন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার বদলির আদেশ -সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।একই আদেশে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমরকে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে কার্যালয়ের ভেতরে প্রায় একশ কর্মকর্তা-কর্মচারী আটকা পড়েছিল বলে আন্দোলনকারীরা দাবি করেন।

তবে এ দাবি অস্বীকার করেছেন বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা। তিনি বলেন, আন্দোলনকারীরা মূলত চেয়ারম্যানকে কেন্দ্র করে আন্দোলন করছেন। বিআরটিসিতে এটি চিরাচরিত নিয়ম। যখন এ পদে থাকা ব্যক্তির বদলি হয়, তখন শ্রমিক ইউনিয়নের ক্ষমতায় থাকা পক্ষ বিক্ষোভ করে। কর্মকর্তা-কর্মচারীদের আটকা পড়ার কোনো সুযোগ নেই। কারণ, বাইরে বের হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। যাদের অফিস শেষ হয়েছে বা বের হওয়ার প্রয়োজন, তারা বের হয়ে যাচ্ছেন।

বিআরটিসি চেয়ারম্যানের পিএস আব্দুল মুহাইমিম সজীব বলেন, স্যার ফাইলিংয়ের কাজ করছেন। স্যার তো স্ট্যান্ড রিলিজ। যেসব পেন্ডিং কাজ আছে, আমাদের সমন্বয় সভা আবার রবিবারে আছে। তো ওই গুলোর সব কাজ গুছাচ্ছেন।

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওগুলো কিছু না। ওগুলো তেমন কিছু না। যারা আন্দোলন করছেন, তারা আমাদেরই লোক, বাইরের কেউ না। কী বলব আর, কিছু বলার নেই। আসলে শ্রমিক কেন্দ্রিক প্রতিষ্ঠান তো। অসুবিধা নেই, যদি সে রকম কিছু হয়ে থাকে, আমি জানাব আপনাকে।

১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগঃ আন্দোলনকারীদের অভিযোগ, আব্দুল লতিফ মোল্লা চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ডিপো ও কর্মকর্তাদের বদলি, দপ্তর সাজসজ্জা, বাণিজ্যমেলা এবং শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধসহ বিভিন্ন খাতে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে বকেয়া বেতন, গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান শ্রমিকরা।

বিআরটিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন খান বলেন, চেয়ারম্যানের আমলে বিভিন্ন খাতে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। শ্রমিক-কর্মচারীদের বেতন সময়মতো দেওয়া হচ্ছে না। অনেকের বেতন বকেয়া রয়েছে। আমরা এসবের তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।

তিনি অভিযোগ করেন, চেয়ারম্যানের দপ্তর সাজসজ্জার জন্য প্রায় ১০ লাখ টাকা ব্যয় হলেও ৫৫ লাখ টাকার ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও প্রকৃত ব্যয়ের তুলনায় অতিরিক্ত অর্থ দেখিয়ে ৪০ থেকে ৫০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মহিউদ্দিন খান আরও বলেন, বিভিন্ন ডিপোতে বদলি-বাণিজ্যের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা নেওয়া হয়েছে। চালক, কন্ডাক্টর ও কারিগরসহ শ্রমিকদের বেতন এবং বিভিন্ন ডিপোর বকেয়া পরিশোধ না করে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তাদের অভিযোগ।

তার দাবি, সাবেক চেয়ারম্যানের সময়ে মাসের প্রথম থেকে পঞ্চম তারিখের মধ্যে নিয়মিত বেতন দেওয়া হলেও বর্তমান চেয়ারম্যানের সময়ে বেতন অনিয়মিত হয়ে পড়ে। অবসর নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি।

পরে শ্রমিক আন্দোলনের মধ্যই ন্যাক্কার জনক ভাবেই চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বিদায় নিতে বাধ্য হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%