ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন


নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গত ছয় মাসে সরকারের সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো, নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার অগ্রসর হয়েছে। এই ছয় মাস জুড়ে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ সরকারের প্রতিটি কার্যক্রমে প্রকাশ পেয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে একটি বিশেষ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব জনসমর্থন রয়েছে। গত ছয় মাসে অজস্র গণসম্পৃক্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী দেশজুড়ে যেখানে গিয়েছেন, সেখানে জনগণের ঢল নেমে পড়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে পাঁচদিনের ছুটিতে বাড়ির দিকে ছুটছে মানুষ

বর্তমান সরকার জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে।

সভায় উপস্থিত রয়েছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এছাড়াও, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: পদ্মায় মা ইলিশ শিকারের অভিযোগে ৩ জেলের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেসএক্সের নতুন রেকর্ড, ৩৮ দশমিক ৫ মিনিটে ২ রকেট উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


স্পেসএক্সের নতুন রেকর্ড, ৩৮ দশমিক ৫ মিনিটে ২ রকেট উৎক্ষেপণ

মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স মাত্র ৩৮ দশমিক ৫ মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুই বিপরীত উপকূল থেকে দুটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করেছে। এর মাধ্যমে দুটি কক্ষপথ অভিযান পরিচালনার মধ্যে সবচেয়ে কম সময়ের ব্যবধানের নতুন এই কম্পানি রেকর্ড তৈরি হয়েছে।

শনিবার সন্ধ্যায় স্থানীয় সময়ে এই দুটি উৎক্ষেপণ করা হয়। এর আগে ২০২৪ সালের আগস্টে ৬৫ মিনিটের ব্যবধানে দুটি রকেট উৎক্ষেপণ করেছিল স্পেসএক্স। নতুন রেকর্ডটি প্রতিষ্ঠানটির দ্রুত উৎক্ষেপণ সক্ষমতা এবং পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির অগ্রগতি তুলে ধরেছে।

প্রথম ফ্যালকন ৯ রকেটটি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রাত ৯টা ১২ মিনিটে উৎক্ষেপণ করা হয়।

রকেটটিতে স্যাটেলাইট যোগাযোগ প্রতিষ্ঠান গ্লোবালস্টারের জন্য আটটি নিম্ন পৃথিবীর কক্ষপথের (এলইও) স্যাটেলাইট ছিল।

উৎক্ষেপণের প্রায় ৫৬ মিনিট পর স্যাটেলাইটগুলো কক্ষপথে স্থাপন করা শুরু হয়। পরবর্তী ছয় মিনিটের মধ্যে সবগুলো স্যাটেলাইট সফলভাবে স্থাপন করা হয়। এর ফলে গ্লোবালস্টারের স্যাটেলাইট নেটওয়ার্ক আরো সম্প্রসারিত হলো।

এর মাত্র ৩৮ দশমিক ৫ মিনিট পর, রাত ৯টা ৫০ মিনিটে ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে দ্বিতীয় ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়।

এতে মার্কিন স্পেস ফোর্সের জন্য গোপনীয় ইউএসএসএফ-৩৬৬ পেলোড ছিল। দুটি মিশনেই ফ্যালকন ৯-এর প্রথম ধাপের বুস্টার সফলভাবে নির্ধারিত স্থানে অবতরণ করে। এর মাধ্যমে রকেটের প্রথম ধাপ পুনরুদ্ধার ও পুনর্ব্যবহারের ক্ষেত্রে স্পেসএক্সের সাফল্য আরো একবার প্রমাণিত হয়েছে।

গ্লোবালস্টার মিশনে ব্যবহৃত ফ্যালকন ৯ রকেটের বুস্টার বি১০৯০-এর এটি ছিল ১৪তম মিশন।

উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর বুস্টারটি কেপ ক্যানাভেরালের ল্যান্ডিং জোন ৪০-এ সফলভাবে অবতরণ করে।

অন্যদিকে, ইউএসএসএফ-৩৬৬ মিশনের বুস্টার বি১০৯০ এদিন ১৮তমবারের মতো মহাকাশে যায়। পরে এটি প্রশান্ত মহাসাগরে থাকা স্পেসএক্সের ড্রোনশিপ ‘অফ কোর্স আই স্টিল লাভ ইউ’-তে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে স্পেসএক্সের ফ্যালকন বুস্টার সফলভাবে অবতরণের সংখ্যা ৬৫০-এ পৌঁছেছে।

স্যাটেলাইট প্রস্তুত করতে সময় লাগায় গ্লোবালস্টারের এই উৎক্ষেপণটি মে মাস থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল। নতুন স্যাটেলাইটগুলো সরাসরি মোবাইল ও অন্যান্য ডিভাইসে যোগাযোগের সেবা উন্নত করতে সাহায্য করবে।

গ্লোবালস্টারের প্রধান নির্বাহী পল ই. জ্যাকবস বলেন, স্যাটেলাইটগুলো সফলভাবে কক্ষপথে পৌঁছানো বিশ্বজুড়ে মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাড়াতে গ্লোবালস্টারকে কেনার জন্য অ্যামাজনের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।

শনিবারের এই দুই উৎক্ষেপণের মাধ্যমে ২০২৬ সালে স্পেসএক্সের মোট কক্ষপথ অভিযান ৯৬টিতে দাঁড়িয়েছে। এর ফলে বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ বাজারে স্পেসএক্সের অবস্থান শক্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাটপণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে পাটের দাম বৃদ্ধি পাবে। এর ফলে কৃষকও পাট চাষে আরও বেশি উৎসাহ লাভ করবেন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর জেডিপিসি মিলনায়তনে অনুষ্ঠিত চীন-বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব জানান।

মন্ত্রী আরো জানান, চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন খাতকে এক সহায়কভাবে আরও শক্তিশালী করার প্রত্যাশা রাখেন। তিনি সম্মেলনে উল্লেখ করেন, চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি বলেছিলেন, যদি দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগানো যায়, তবে বাংলাদেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব হবে। এছাড়াও, টেক্সটাইল খাতের উন্নয়নে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত আদান-প্রদান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে,  রবিবার সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে  মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে রয়েছে। স্থানীয়দের তথ্যের ভিতিতে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ দেখা যায়নি। তবে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটের সাবেক এমপি মিলন ফের গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


বাগেরহাটের সাবেক এমপি মিলন ফের গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত রাজধানীর শাহবাগ থানা এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হোসেনের হত্যা মামলায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার করে আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১৭ অগাস্ট) পুলিশের আবেদনের ভিত্তিতে  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই গ্রেপ্তারের আদেশ দেন।

এর আগে গত ১৫ আগস্ট, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক আসামিকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।

ওই আবেদনে উল্লেখ করা হয়, আসামি আমিরুল আলম মিলন ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই অবস্থায় আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি। বিচারক আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতর সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরবেলা, আসামিদের ছোঁড়া গুলিতে নিহত হন তিনি।

এই ঘটনার পরে নিহতের স্ত্রী রুজিনা আক্তার তিনি শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন ১৪ মার্চ ২০২৪।

এই মামলায় মোট ৩৫১ জনকে এজাহারনামীয় আসামি এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ৬ মে রাজধানীর ইন্দিরা রোড এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এই মামলায় আমিরুল আলম মিলন ৬২ নং এজাহারনামীয় আসামি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%